হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর

‎থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ নিচে পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

ডেস্ক নিউজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‎হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দ্বিতীয় তলা থেকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে ৩ জন সদস্য নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় বিমানবাহিনীর আরও ৪ জন সদস্য গুরুতর আহত হয়েছেন।সোমবার রাত ১০টা ২০ মিনিটের দিকে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভারে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল।সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। ‎ ‎তিনি জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও কয়েকজন সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। ‎‎ ‎ রাত ১০টা ২০ মিনিটের দিকে তাদের বহনকারী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের সবজির বাজারে স্বস্তি সরবরাহ বাড়ছে, দাম কমছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কাঁচাবাজারে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। বন্যায় স্থানীয়ভাবে সবজির ব্যাপক ক্ষতি হলেও দেশের বিভিন্ন জেলা ও পার্বত্য অঞ্চল থেকে সরবরাহ বাড়ায় বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। গত ১৫ দিনের তুলনায় কমেছে বেশিরভাগ সবজির দাম। রোববার (৩০ আগষ্ট) নগরের হালিশহর, কাজীর দেউড়ি ও রিয়াজউদ্দিন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বিক্রেতারা জানিয়েছেন, সরবরাহ বাড়ায় কয়েক ধরনের সবজির দাম কমেছে। তবে বেগুন ও টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি।


চট্টগ্রামের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আপ্রু মারমা জানালেন, ৬ থেকে ১৪ জুলাই পর্যন্ত টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন উপজেলায় ৫ হাজার ৯০৭ হেক্টর সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৪৩ হাজার ৫০ টন সবজি উৎপাদন নষ্ট হয়েছে। ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮৬ কোটি ১০ লাখ টাকা। এরই মধ্যে ১৫ হাজার কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের বাজার পুরোপুরি স্থানীয় উৎপাদনের ওপর নির্ভরশীল নয়। দেশের বিভিন্ন জেলা থেকেও নিয়মিত বিপুল পরিমাণ সবজি চট্টগ্রামে আসে। ফলে স্থানীয় উৎপাদন ক্ষতিগ্রস্ত হলেও বাইরের সরবরাহের কারণে বাজারে সবজির সংকট তৈরি হয়নি।
সরেজমিনে দেখা গেছে, বর্তমানে বাজারে পটল, ঢেঁড়শ, কাকরোল, করলা ও ঝিঙে ৬০ থেকে ৭০ টাকা, লাউ ও ধুন্দল ৮০ টাকা এবং পেঁপে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন ও টমেটো বিক্রি হচ্ছে প্রায় ১২০ টাকা কেজি দরে। শীতের আগাম সবজি শিম ১৮০ থেকে ২০০ টাকা এবং ফুলকপি ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

গত সপ্তাহে ১২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচা মরিচ এখন ১০০ টাকায় পাওয়া যাচ্ছে। বরবটির দাম ১০০ থেকে ১১০ টাকা থেকে কমে ৮০ থেকে ৯০ টাকা এবং গাজর ১২০ টাকা থেকে কমে ১০০ টাকা কেজি হয়েছে। কচুর ছড়ার দামও ৮০ টাকা থেকে কমে ৭০ টাকা হয়েছে।

কাজীর দেউড়ি বাজারের ক্রেতা আফরিন জানিয়েছেন, আগের তুলনায় কয়েক ধরনের সবজির দাম কমেছে। ৬০ থেকে ৮০ টাকার মধ্যে অনেক সবজি পাওয়া যাচ্ছে। তবে কিছু সবজির দাম এখনো বাড়তি।
বিক্রেতা নুর হোসেনের মতে, বন্যার ক্ষতি কাটিয়ে দেশের বিভিন্ন জেলা ও পার্বত্যাঞ্চল থেকে সবজির সরবরাহ বেড়েছে। এতে কয়েক ধরনের সবজির দাম কমেছে। তবে বেগুন ও টমেটোর সরবরাহ এখনো তুলনামূলক কম।

বহুল আলোচিত জি কে শামীমের বিচার শুরু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাবেক নেতা ও আলোচিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা জালিয়াতির এক মামলায় রোববার (৩০ আগষ্ট) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভবন কাজ পেতে জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা হয়েছিল।

আদালত সূত্রে জানা গেছে, জি কে শামীম নির্মাণকাজে জড়িত ঠিকাদার প্রতিষ্ঠান জি কে বি কোম্পানি প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। গুলশানের নিকেতনে প্রতিষ্ঠানটির মূল কার্যালয়। ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর ওই কার্যালয় থেকে র‌্যাব বিপুল পরিমাণ টাকা, এফডিআর, আগ্নেয়াস্ত্র ও মদসহ জি কে শামীমকে গ্রেফতার করে।

জালিয়াতির মাধ্যমে ৭৫ কোটি ১ লাখ ২৯৫ টাকার কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগে ২০২০ সালের ২২ নভেম্বর জি কে শামীমসহ দুজনের বিরুদ্ধে মামলা করেন দুদক সমন্বিত কার্যালয় চট্টগ্রাম জেলা-১ এর তৎকালীন সহকারী পরিচালক ফখরুল ইসলাম। তদন্ত শেষে দুদক ২০২৫ সালের ১৭ মে মামলায় আদালতে অভিযোগপত্র দেয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানববিদ্যা অনুষদ ভবন নির্মাণের (দ্বিতীয় পর্যায়) দরপত্রে জি কে শামীমের প্রতিষ্ঠান অংশ নেয় দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েটস লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে।

দরপত্রের শর্ত ছিল ১০ বছরের সাধারণ নির্মাণ অভিজ্ঞতা, নির্ধারিত মূল্যের বহুতল ভবন নির্মাণের অভিজ্ঞতা এবং নির্ধারিত টার্নওভার। কিন্তু জি কে শামীমের প্রতিষ্ঠানের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা ছিল না। বিল্ডার্সের অভিজ্ঞতা ও টার্নওভারকে নিজেদের হিসেবে প্রদর্শনের মাধ্যমে জালিয়াতি করা হয়।

এ ছাড়া যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর-১ এ অনুসন্ধান চালিয়ে দুদক প্রমাণ পায়, জি কে শামীমের কোম্পানি প্রকৃত নিবন্ধিত নামের সঙ্গে একক মালিকানাধীন ফার্মের নাম যুক্ত করে রেজিস্ট্রেশন দেখায় এবং নিবন্ধিত শেয়ারের চেয়ে বেশি সংখ্যার শেয়ার দেখায়। এভাবে প্রতিষ্ঠানটি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে দরপত্র জমা দেয়।

জাল ও অসত্য নথিপত্র ব্যবহার করে দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াকে প্রভাবিত করে সর্বনিম্ন দরদাতা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণের কাজ বাগিয়ে নেয় দি বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স–জিকেবিএল (জেভি)। অভিযোগপত্র গ্রহণ করে আসামি জি কে শামীমের বিরুদ্ধে দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪০৯ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ সাহেদ বললেন, মামলার একমাত্র আসামি জি কে শামীমের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। আসামি হাইকোর্ট থেকে জামিনে আছেন। অভিযোগ গঠনের শুনানির সময় আদালতে হাজির ছিলেন। ২০ সেপ্টেম্বর এ মামলার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শুরু হবে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ