এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা সদরের হেলিপ্যাড মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্বধলা সরকারি কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু তাহের তালুকদারের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, “বিএনপি দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেছিলেন।”
তিনি আরও বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কেবল একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাদিন নয়; এটি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ভোটাধিকার পুনর্বহালের প্রত্যয় জানানোর দিন।” এ সময় তিনি দলকে আরও শক্তিশালী করতে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, সালাউদ্দিন নোয়াব, রুহুল আমিন ফকির, সেলিম উদ্দিন ও আনোয়ারুল ইসলাম আনার।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার,মাও সাইদুর রহমান আহ্বায়ক জাতীয়তাবাদি ওলামা দল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালমান রহমান পল্লব, সদস্যসচিব সাজু আহমেদসহ বিএনপি, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।











