চাঁদাবাজি-কিশোর গ্যাং দমনে কঠোর নির্দেশ সিএমপি কমিশনারের

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: চট্টগ্রাম নগরীতে চুরি-ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং প্রতিরোধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপির সেপ্টেম্বর মাসের মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।সিএমপি কমিশনার বলেন, পুলিশের সব সদস্যকে সততা, নিষ্ঠা, কর্তব্যপরায়ণতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধ দমনে আরও সক্রিয় হতে হবে।চুরি, ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় দীর্ঘ কর্মজীবনে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন শেষে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (পিআরএল) যাওয়া এসআই (নিরস্ত্র) উত্তম চক্রবর্তী, এটিএসআই মো. ফরিদ উদ্দিন ও কনস্টেবল মো. কামাল উদ্দিনকে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে বিদায় জানান সিএমপি কমিশনার।

সভায় সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে মাদক কারবার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেফতার-৩

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

  1.  চট্টগ্রাম মহানগরের বাকলিয়ায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মুরাদ (৪৩) ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, গ্রেফতার অন্য দুজন হলেন সুমন (৩৫) ও রুহুল আমিন। তারা ওই ঘটনায় জড়িত ছিলেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতার মুরাদের পিসিপিআর যাচাই করে পুলিশ দেখতে পায়, সিএমপির বিভিন্ন থানায় দায়ের হওয়া ১৬টি মামলায় তিনি আসামি।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে বাকলিয়ার এক্সেস রোডের পাশে সৈয়দশাহ রোড এলাকায় মাদক কারবার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও গোলাগুলির ঘটনা ঘটে। কয়েকটি বিকট শব্দ ও গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাকলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ। ওইদিন রাতে ১৫ জনকে গ্রেফতার করা হয়েছিল।

চট্টগ্রামে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযান, গ্রেফতার-৩৯১

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় ২৪ ঘণ্টায় ৩৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ১৮ হাজার ৮২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৩৯১ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭১, পূর্ববর্তী মামলায় ৮১, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১২, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪২ জন রয়েছেন। এছাড়া পরোয়ানামূলে ৮৬ জন, সাজা পরোয়ানামূলে ১৮ জন এবং মাদক মামলায় ৭৯ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় গ্রেফতারদের মধ্যে মাদকসেবী ৭৯ জন। মাদক বহনকারী হিসেবে কেউ গ্রেফতার হয়নি। নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১১৩ জন।

এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে ৮ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয় এবং মাদক আইনে ২৩টি মামলা করা হয়েছে। অভিযানে ১৮ হাজার ৮২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেঞ্জ পুলিশ।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ