পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা পূজামন্ডপ পরিদর্শন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিশেষ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশেষ প্রতিনিধিঃ আজ ১৭ অক্টোবর ২০২৬ পাবনার ভাঙ্গুড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, সহকারী কমিশনার(ভূমি) ও পৌর প্রশাসক নুসরাত জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিউল আজম সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

পরিদর্শনকালে তারা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গাপূজা চলাকালে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বীর মুক্তিযোদ্ধা এড.আবুল কালাম আজাদের ইন্তেকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাধীন করেরহাট ইউনিয়নের পশ্চিমজোয়ার গ্রামের বাসিন্দা, মুক্তিযোদ্ধা কমান্ডার এড. আবুল কালাম আজাদ কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গত ১৪ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৯ টায় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না—————- রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তাঁর মরদেহ রোববার(১৮ অক্টোবর) দেশে এসে পৌঁছায়। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১ টায় নিজ গ্রামের পশ্চিমজোয়ার ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রজন্মের ভাবনা-করেরহাটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ, মরহুমের ভাই ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসীন (অবঃ), মিঠানালা ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক সিরাজোদৌল্লা বিএসসি, ফেনী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এনামুল হক খন্দকার, ডা. সাইফুল ইসলাম, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের উপ-ব্যবস্থাপক (মানব সম্পদ ও লিগ্যাল এফেয়ার্স) মো. রাশেদুল হাসানসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

শোকবার্তা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আমরা ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে ভোলা জেলা সমিতি-চট্টগ্রাম এর ৩নং অঞ্চলের সিনিয়র সহ-সভাপতি মো. ফিরোজ কোম্পানির সহধর্মিণী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার আকস্মিক মৃত্যুতে আমরা গভীর শোকাহত ও মর্মাহত।ভোলা জেলা সমিতি -চট্টগ্রাম এর সকল নেতৃবৃন্দ।
প্রিয় ভাইয়েরা নামাজের জানাজার সময় জানানো হবে। আপনারা জানাজায় অংশ গ্রহণ করবেন এ আশাবাদ ব্যক্ত করছি

আলোচিত খবর

২৯ অক্টোবর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি চলছে। আগামী ২৯ অক্টোবর (বৃহস্পতিবার) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা বোর্ডগুলো। সংশ্লিষ্ট বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, ২৯ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি রয়েছে।
বোর্ডের এক কর্মকর্তা জানান, ২৯ অক্টোবর বৃহস্পতিবার ফল প্রকাশের সম্ভাবনাই বেশি। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা গত ২ জুলাই শুরু হয়ে ৮ আগস্ট শেষ হয়।

এরপর ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

আরও পড়ুন

সর্বশেষ