দীপেন তালুকদার দীপুকে সংবর্ধনা দিল কাউখালী উপজেলা বিএনপি

কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান দীপেন তালুকদার দীপুকে সংবর্ধনার মধ্য দিয়ে বরণ করে নিয়েছে কাউখালী উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার বেতবুনিয়া গোদাপাড় এলাকায় কাউখালী উপজেলা বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে নবনিযুক্ত জেলা পরিষদ চেয়ারম্যান দীপেন তালুকদার দীপুকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।


সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ মামুনুর রশিদ এবং জেলা পরিষদের নতুন সদস্য পাইচিং মং মারমা। এছাড়া বিএনপি রাঙামাটির উপদেষ্টা সৈয়দুল আলম, কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব, যুগ্ম সম্পাদক চিংছাউ মারমা, জেলা বিএনপির সদস্য আবুল কাশেম, জাসাস সভাপতি কামাল উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আকবর, ফটিকছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শশি চাকমা এবং বেতবুনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

বক্তারা বলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার উন্নয়ন, জনকল্যাণ এবং পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি আরও সুদৃঢ় হবে—এমন প্রত্যাশা রয়েছে। তারা নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব পালনে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, পার্বত্য এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে জেলা পরিষদকে কার্যকর ভূমিকা রাখতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পর্যটনসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।

সংবর্ধনার জবাবে নবাগত চেয়ারম্যান দীপেন তালুকদার দীপু উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন এবং রাঙামাটি জেলার সামগ্রিক উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা নবনিযুক্ত চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন। পরে উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠান শেষ হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাবনার চাটমোহরে তৈল- জেলিতে তৈরি নকল দুধ; ভ্রাম্যমাণ আদালতে অর্থদন্ড সহ কারাদন্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,
বিশেষ প্রতিনিধিঃ দেখতে সাদা,নাম দুধ-কিন্তু তৈরির উপকরণে নেই কোন খাঁটি দুধের স্বাভাবিক কোন উপাদান। ভোজ্য তেল,কস্টিক সোডা, চিনি, জেলি ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে তৈরি করা হয় কথিত সাদা দুধ।এমন অভিযোগের ভিত্তিতে পাবনা জেলার চাটমোহরে অভিযান চালিয়ে প্রায় ৩০০ লিটার ভেজাল সাদা দুধ জব্দ করেছে চাটমোহর উপজেলা প্রশাসন।

এ ঘটনায় সুমন ঘোষ (৪১) নামে এক ব্যক্তি কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার ২৬ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে চাটমোহর পৌর সদরের মধ্যশালিখার গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত সুমন ঘোষ একই গ্রামের অমল চন্দ্র ঘোষের ছেলে।চাটমোহর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি বাড়িতে গোপনে ভেজাল দুধ তৈরির অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেয় চাটমোহর উপজেলা প্রশাসন।

রাতের অভিযানে সংশ্লিষ্ট বাড়িটি ঘিরে ফেলার পর সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ প্রস্তুতকৃত সাদা দুধ পাওয়া যায়।সেখানে প্রায় ৩০০ লিটার ভেজাল দুধ মজুত ছিল। শুধু দুধই নয়, তল্লাশিতে উদ্ধার করা হয় দুধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ। এর মধ্যে ছিল জেলি, ভোজ্য তেল, চিনি, কস্টিক সোডা সহ বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য।

শুধু দুধই নয়, তল্লাশিতে উদ্ধার করা হয় দুধ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন রকম উপকরণ। এর মধ্যে ছিল জেলি, ভোজ্য তেল, চিনি, কস্টিক সোডা সহ বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য।উদ্ধার হওয়া উপকরণ ও প্রস্তুতকৃত দুধের নমুনা দেখে উপস্থিত কর্মকর্তাদের ধারণা, এসব উপাদান একসঙ্গে মিশিয়ে কৃত্রিমভাবে দুধের মতো সাদা তরল তৈরি করা হয়েছে। পরে তা বাজারে সরবরাহের প্রস্তুতি নেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলেই চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ভ্রাম্যমাণ আদালত টি পরিচালনা করেন। অপরাধ প্রমাণিত হওয়ায় সুমন ঘোষ কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।অভিযানে চাটমোহর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবুল কালাম আজাদ এবং চাটমোহর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

স্থানীয়দের ভাষ্য, বাজারে দুধের চাহিদাকে কেন্দ্র করে অসাধু চক্র দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভেজাল পণ্য তৈরি ও বিক্রির চেষ্টা করছে। তাই এ ধরনের কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও কঠোর নজরদারি প্রয়োজন।
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে কোন ধরনের প্রতারণা বরদাশত করা হবে না। ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন খাতে আগের সরকারের রেখে যাওয়া বকেয়া প্রায় ৬০ হাজার কোটি টাকা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিদ্যুৎ সরবরাহ ও উৎপাদন খাতে আগের ও অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া প্রায় ৬০ হাজার কোটি টাকা বকেয়া বর্তমান সরকারের জন্য বড় আর্থিক চাপ তৈরি করেছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বুধবার (২৬ আগস্ট) বগুড়ার শিবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ