আজঃ বৃহস্পতিবার ১৯ মার্চ, ২০২৬

চমেক ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

দালালরা ডাক্তারদের থেকে বেশি ইনকাম করে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনের অংশ হিসেবে সেবা কার্যক্রম বন্ধ রেখে রাজপথে নেমেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রশিক্ষণরত ও শিক্ষানবীশ চিকিৎসকেরা। সেবা বন্ধ করে দেওয়ায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েছেন। গতকাল রোববার সকালে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসক পরিষদ যৌথভাবে চমেক হাসপাতালের মূল ফটকে মানববন্ধন করে। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের যৌথ ৪ দাবি হলো- ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করা। পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করা। ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করা ও অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রনয়ন করা।
মানববন্ধনে পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক আল আমিন ইসলাম বলেন, এক সপ্তাহ ধরে আমরা সারাদেশে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছি। সর্বশেষ আমরা কর্মবিরতি ঘোষণা করতে বাধ্য হয়েছি। আমাদের থাকার কথা ছিল হাসপাতালের ওয়ার্ডে, অথচ আমাদের থাকতে হচ্ছে রাজপথে। আমরা সপ্তাহে সাতদিন, মাসে ৩০দিন, বছরে ৩৬৫ দিন ডিউটি করি। আমাদের নির্দিষ্ট কোনো কর্মঘণ্টা নেই। অথচ আমাদের যে ভাতা দেওয়া হয়, সেটা অমানবিক।
পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ডাক্তাররা মানবেতর জীবনযাপন করছেন উল্লেখ করে তিনি বলেন, এ (চমেক) হাসপাতালের আনাচে-কানাচে বিভিন্ন ধরনের দালাল আপনারা পাবেন, ডায়াগনস্টিক সেন্টারের দালাল, হাসপাতাল-ক্লিনিকের দালাল। এ দালালরা পর্যন্ত ডাক্তারদের থেকে বেশি ইনকাম করে মাস শেষে। ওয়ার্ডে-ওয়ার্ডে আপনারা যেসব মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেখেন, তাদের মাসিক বেতন ডাক্তারদের মাসিক বেতনের চেয়ে কয়েকগুণ বেশি।
কর্মবিরতির সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়ে আল আমিন বলেন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন। দুই দিনের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে পোস্ট গ্রাজুয়েট ও ইন্টার্ন চিকিৎসকেরা কেউ হাসপাতালে এবং ওয়ার্ডে ফেরত যাবেন না। আমরা আমাদের দাবিতে অনড় থাকব।
চমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোহাম্মদ ফয়েজউল্লাহ বলেন, একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি ডাক্তারের ভাতা ২৫ হাজার টাকা। একজন ইন্টার্ন চিকিৎসকের ভাতা মাত্র ১৫ হাজার টাকা। এ টাকায় কি বর্তমান বাজারে চলা সম্ভব? আবার বলে দিয়েছে, প্রাইভেট প্র্যাকটিস করা যাবে না। তাহলে ২৫ হাজার টাকায় একজন মানুষ কিভাবে নিজে চলবে আর সংসার চালাবে? আবার তাদের ছয় মাসের বেতনও বকেয়া আছে।
‘হাসপাতালে রোগী বেড়েছে, চাপ বেড়েছে, কাজ বেড়েছে, বাজারে দ্রব্যমূল্য বেড়েছে। শুধু বাড়েনি আমাদের বেতন-ভাতা। এজন্য আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি। আট ঘণ্টা থেকে চৌদ্দ ঘণ্টা পর্যন্ত ডিউটি দিয়ে, শুক্রবারও ছুটি নেই, তাহলে কেন ন্যায্য সম্মানি দেওয়া হবে না? আমাদের দাবি হচ্ছে, পোস্ট গ্রাজুয়েটদের ভাতা ৫০ হাজার টাকা এবং ইন্টার্নদের ৩০ হাজার টাকা করতে হবে। এ দাবিতে আমাদের কর্মবিরতি অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কুতুবদিয়ায় আজাদ চেয়ারম্যানের কাছ থেকে ঈদ উপহার পেয়ে খুশি গ্রাম-পুলিশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন কক্সবাজারের কুতুবদিয়ায় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ। এসময় উপহার পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন গ্রাম পুলিশের সদস্য কাইচার আলম, জয়নাল আবেদীন, হারুন রশীদ, পারভেজসহ অন্যান্য সদস্যরা।

জানা যায়, স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান ব্যক্তিগত উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন। উপহার হিসেবে দেওয়া হয় পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ।

উপহার গ্রহণকালে গ্রাম পুলিশের সদস্য কাইচার আলম বলেন, “ঈদের আগে এ ধরনের সহায়তা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এতে আমাদের পরিবারের সাথে ঈদের আনন্দ আরও বাড়বে।”

এসময় স্থানীয় দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, “গ্রাম পুলিশরা সবসময় জনগণের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের কষ্টের কথা বিবেচনা করে ঈদের আগে সামান্য উপহার দেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

চট্টগ্রমে আত্মসমর্পণকারী ১২৭ জন জলদস্যুর মাঝে র‌্যাবের ঈদ উপহার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আত্মসমর্পণকারী ১২৭ জন সাবেক জলদস্যুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে র‌্যাবের চট্টগ্রাম ইউনিট। বুধবার চট্টগ্রাম ইউনিটের সদর দপ্তর পতেঙ্গা এলিট হলে র‌্যাব মহাপরিচালকের পক্ষ থেকে মহেশখালী, কুতুবদিয়া, বাঁশখালী ও পেকুয়া উপকূলীয় অঞ্চলের আত্মসমর্পণকারী ব্যক্তিদের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।একইসঙ্গে তাদের বর্তমান জীবনযাপন নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

র‌্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটি অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করে আসছে। বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাত, চাঁদাবাজ, খুনি ও মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সফলতা অর্জন করেছে র‌্যাব। র‌্যাবের ধারাবাহিক অভিযানে ২০১৮ ও ২০২০ সালে ৭৭ জন এবং ২০২৪ সালে আরও ৫০ জন জলদস্যু আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের পর তাদের পুনর্বাসনে বিভিন্ন সহায়তা প্রদান করা হলে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসে বলে জানায় সংস্থাটি। অনুষ্ঠানে চট্টগ্রাম র‌্যাবের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় আত্মসমর্পণকারী ব্যক্তিরা র‌্যাবের কল্যাণমূলক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং অপরাধমুক্ত স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারার জন্য কৃতজ্ঞতা জানান। তারা ভবিষ্যতে সৎ ও শান্তিপূর্ণ জীবনযাপন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ