শঙ্কামুক্ত দুর্গাপূজা উদযাপনে সনাতনীদের সর্বোচ্চ সহযোগিতা করবে বিএনপি

কক্সবাজার প্রতিনিধি :

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

শঙ্কামুক্ত ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের বিএনপি সর্বোচ্চ সহযোগিতা করবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও শারদীয় দুর্গাপূজার বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক মাহবুবের রহমান শামীম।

শনিবার (৫ অক্টোবর) বিকালে কক্সবাজার শহরের ব্রাহ্ম মন্দির হল রুমে জেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতনী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রীস্টান সকলের দেশ। বিএনপি কোনোদিন ধর্মের ভিত্তিতে বা বিভাজনের রাজনীতি করে না। বিএনপি সকল ধর্মের, সকল জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিতে কাজ করে। বিএনপি সকল ধর্মের মানুষের নিরাপত্তা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারাদেশে সকল সনাতনীদের পাশে থাকার জন্য বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়ছেন। দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের কথা চিন্তা করেন। সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্রের চক কষছে। তারা দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চালিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপপ্রয়াস চালাচ্ছে। যা দেশের মানুষ কোনোভাবে মেনে নিবে না। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতনী ভাইবোনদের সাথে থেকে দুর্গাপূজাকে আরও বেশি প্রাণবন্ত করবে। তাই সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেন, সংখ্যালঘু বা সংখাগুরু তত্বে বিএনপি বিশ্বাস করে না। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছেন সেখানে সবাই বাংলাদেশি হিসেবে পরিচিত। তাই সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য বিএনপি সব সময় বদ্ধপরিকর। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপি নেতাকর্মীরা মণ্ডপ ভিত্তিক স্বেচ্ছাসেবক টিম গঠন করেছে। পূজামণ্ডপ, উপজেলা, জেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে বিএনপি দিনরাত পাহারা দিবে। কোনো অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না। তাদের কঠোরভাবে দমন করে একটি সুন্দর ও অসাম্প্রদায়িক দেশ গঠন করার জন্য সকলে কাজ করবো।

কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক রাজীব ধর তমাল, কেন্দ্রীয় সদস্য সাংবাদিক বিপ্লব পার্থ, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বেন্টু দাশ, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদ সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক বলরাম পাল, জেলা বিএনপির সহ সভাপতি একেএম নুরুল বশর।জেলা পূজা উদযাপন পরিষদের সমন্বয় কমিটির যুগ্ম আহ্বায়ক দোলন ধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন কুতুবদিয়া বিএনপির সভাপতি জালাল মিয়া, কক্সবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি আবদুল মাবুদ, মহেশখালী বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, রামু বিএনপির সভাপতি মোক্তার আহমেদ, কক্সবাজার পৌর বিএনপির সহ সভাপতি অ্যাডভেকেট আবদুল কাইয়ুম, উখিয়া বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, টেকনাফ বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইকবাল, চকরিয়া পৌর বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন, ঈদগাহ উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম চেয়ারম্যান, কক্সাবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাভোকেট বাপ্পী শর্মা, সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য কানন বড়ুয়া, কক্সবাজার পৌরসভা পূজা পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য রুবেল মল্লিক,মিঠুন আর্চায্য অরুপ শর্মা,অন্তর দে বিশাল, ঈদগাঁ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুব্রত দাশ জিকু প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে হত্যা মামলায় তালিকাভুক্ত অপরাধী বগার ৩ দিনের রিমান্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পাহাড়তলী ওয়্যারলেস কলোনির চার নম্বর গলিতে কিশোর মোহাম্মদ হৃদয়কে (১৬) ছুরিকাঘাতে খুনের মামলায় পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত মঙ্গলবার (১০ নভেম্বর) এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৯ অক্টোবর চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতার দেখিয়ে ছিলেন। এর আগে মঙ্গলবার বেলা ১২টার দিকে কড়া নিরাপত্তার মাধ্যমে আদালতে ওয়াকিল হোসেন বগাকে আদালতে হাজির করা হয়েছিল।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, পাহাড়তলীতে কিশোর মোহাম্মদ হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালত সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির বাসা থেকে ডেকে নিয়ে কিশোর মোহাম্মদ হৃদয়কে ছুরিকাঘাতে খুন করা হয়। পুলিশ ও স্থানীয় লোকজন জানান,স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধে ঘটেছে এই ঘটনা।
নিহত কিশোরও কিশোর গ্যাংটির সদস্য ছিল। কয়েক দিন আগে তার সঙ্গে দলের কয়েকজনের ঝগড়া হয়। এই ঝগড়ার জেরে রাতে বাসা থেকে তাকে রাস্তায় ডেকে নিয়ে প্রথমে কান কেটে ফেলা হয়। পরে ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।

অবৈধ ইটভাটার বন্ধের নির্দেশ, ৫০ হাজার টাকা জরিমানা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার চরখিজিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে নির্মাণাধীন একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(খ) ধারা অনুযায়ী ইটভাটার মালিক হাজী রফিক আহমদ (৮৪), পিতা বকশু মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে একটি মামলা দায়ের করা হয়। তবে অভিযুক্ত ব্যক্তিকে কোনো কারাদণ্ড দেওয়া হয়নি।

নির্মাণাধীন ইটভাটাটির পূর্বের নাম ছিল ‘শাহ মোহসেন আউলিয়া’। বর্তমানে এর নাম রাখা হয়েছে ‘ডি অ্যান্ড সি’। প্রয়োজনীয় অনুমোদন না পাওয়া পর্যন্ত ইটভাটাটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আইন ও বিধিবিধান মেনে ইটভাটাসহ সংশ্লিষ্ট স্থাপনা নির্মাণের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আলোচিত খবর

বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে – জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রধানমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন-দেশের ভেতরে ও বাইরে থেকে যারা বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের প্রত্যেককে একে একে জবাব দেওয়া হবে। আজ ৭ নভেম্বর শনিবার রাজধানীর নয়াপল্টনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর দেশের মানুষ মুক্তভাবে বিপ্লব ও সংহতি দিবস পালনের সুযোগ পেয়েছে। তবে দেশের বিরুদ্ধে আবারও একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। অতীতের মতো এবারও ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ও স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। কিন্তু এ দেশের মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা যাবেনা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিল। স্বাধীনতার পেছনে মানুষের প্রত্যাশা ছিল একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। কিন্তু স্বাধীনতার পর থেকেই দেশের ভেতরে ও বাইরে বিভিন্ন মহল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা সাধারণ মানুষকে দাবিয়ে রাখা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করেছে।

১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী অপশক্তিকে পরাজিত করা হয়েছিল। এর মধ্য দিয়ে বাংলাদেশে আবারও গণতন্ত্রের সূচনা হয়। তবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের গণতান্ত্রিক অধিকার মেনে নিতে না পারা একটি মহল বিভিন্ন সময়ে ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করেছে। বারবার জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

১৯৯০ সালের গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ আবারও তাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। কিন্তু পরবর্তী সময়েও জনগণের সেই অধিকার বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ও সার্বভৌমত্ব পুনরুদ্ধার করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো ২০২৪ সালের ৫ আগস্টও জনগণ ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে পরাজিত করেছে।তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন শুধু দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, একই সঙ্গে ছাত্র-জনতা স্বৈরাচারী শক্তিকেও দেশ থেকে বিতাড়িত করেছে। বাংলাদেশের মানুষ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করেছে। তাই কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের আন্দোলন ও অর্জন থামিয়ে রাখা যাবে না।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অতীতের মতো আবারও একটি মহল দেশ নিয়ে ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাধাগ্রস্ত করতে চায়। একই সঙ্গে জনগণের ভোটের রাজনীতি ও গণতান্ত্রিক নির্বাচনব্যবস্থা বন্ধ করার চেষ্টা করছে। তবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের গণ-আন্দোলন এবং ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনা প্রমাণ করে, এ দেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে জানে।

দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি জাতীয় ঐক্যের ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো বিভেদ থাকা উচিত নয়। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
অতীতের বিভিন্ন আন্দোলন ও গণ-অভ্যুত্থানের মতো এবারও ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। দেশের গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে প্রতিটি ষড়যন্ত্রের জবাব একে একে দেওয়া হবে। কোনো শক্তিই বাংলাদেশের মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না।

আরও পড়ুন

সর্বশেষ