আজঃ শুক্রবার ২০ ফেব্রুয়ারি, ২০২৬

পৃথিবীতে রেখে যাবো অহিংসার বানী। সবাই করবো ধর্ম পালন, নাহয় যেন কারও সম্মানহানি।

‎ বিশ্বজিৎ মন্ডল, প্রতিষ্ঠাতা বিশ্ব সনাতনী মৈত্রী পরিষদ, কেন্দ্রীয় কমিটি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


রমযান মাস মুসলিম উম্মার সমস্ত পাপ মোচন করার জন্য আসে। মানব জীবনের সুপ্রবৃত্তি আমাদের সমাজ জীবনে ঐক্য-সংহতি,প্রেম-মৈত্রী ও ভালবাসা সৃষ্টিতে সহায়তা করে। ক্রোধ মানুষকে হিতাহিত জ্ঞানশূন্য করে তোলে। লোভ- মোহ সামাজিক জীবনে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এসব দহনের জন্যই এ মহান সৃস্টিকর্তা রমযানের প্রবর্তন করেছেন। যাতে এ দহনের ফলে মানুষ তার প্রকৃত স্থান নির্দিষ্ট করতে পারে।


মুসলিম অধ্যুসিত বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা এমাসের পবিত্রতা পালনে সব সময় সম্মান প্রদর্শণ করে থাকে। বছরের বছর সিয়াম সাধনায় ব্রতদের প্রতি সম্মান দেখিয়ে সনাতনী সম্প্রদায় প্রকাশ্যে পানাহার থেকে বিরত থাকে। এমাসে কেউ কেউ ইফতার সামগ্রী বিতরণ করে থাকে। বিশ্ব সনাতনী মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, রাধা গোবিন্দ মন্দির ও কালী মন্দিরের প্রতিষ্ঠাতা ,হরিদাস বাবু সিয়াম সাধনার মাসে গাইবান্ধার পলাশবাড়ী মুসলিম পরিবারের মাঝে ১০ টন চাল সহ বিভিন্ন সামগ্রী বিতরন করেছেন।


আজ ১৯ ফেব্রুয়ারী ৪ হাজার মুসলিম পরিবারের মাঝে খাদ্য বিতরণ করেছেন। রমজান মাসে তাঁহার বক্তব্য হচ্ছে জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।তিনি ইফতার সামগ্রী বিতরণ‎কালে বলেন – রোজার মাস মুসলিম ভাইদের সিয়াম সাধনার মাস, আমরা অবশ্যই কোন ধরনের মাইক গান বাজনা থেকে বিরত থাকবো।আমরা সনাতনীরা যদি কোন অনুষ্ঠান করি অবশ্যই নিয়ম মাফিক করব যাতে কারো কোন সমস্যা না হয়। সবাই সবার ধর্ম কে শ্রদ্ধা সন্মান করবো। মানুষ হিসাবে পৃথিবীতে আসছি মানুষ হিসাবে পৃথিবী থেকে চলে যাবো। পৃথিবীতে রেখে যাবো অহিংসার বানী। সবাই করবো ধর্ম পালন, নাহয় যেন কারও সম্মানহানি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের একুশের বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২১শে ফেব্রুয়ারি ছিল রফিকের বিয়ের দিন। বিয়ে বাড়িতে কনে সেজে অপেক্ষায় ছিল তার প্রিয় মানুষ। কিন্তু রফিক গিয়েছিলেন মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে। ১৪৪ ধারা ভেঙে মিছিলে নামেন তিনি। পুলিশের গুলিতে শহীদ হন রফিক। তার বুকের রক্তে রঞ্জিত হলো বাংলার রাজপথ। অন্যদিকে, বিয়ে বাড়িতে ফুলে ফুলে সাজানো আসরে কনে তখনও পথ চেয়ে বসে। সে জানে না—তার বর আর ফিরবে না। ফিরবে শুধু রক্তে ভেজা এক শহীদের নিথর দেহ। জীবন দিয়ে রফিক প্রমাণ করে গেলেন— মাতৃভাষার জন্য জীবন দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা।

অমর একুশে উপলক্ষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মাণ করেছে বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’। নাটকে ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমেদের মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানের ইতিহাস আবেগঘনভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সম্প্রচার করা হবে ২১ ফেব্রুয়ারি।

টানা তিনদিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকার মনোরম লোকেশনে নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে। মো. ইমাম হোসাইনের কাহিনী ইকবাল খন্দকারের চিত্রনাট্যে নির্মিত রক্ত-হলুদ সন্ধ্যা নাটকটি প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা। মহসিন চৌধুরীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সরোজ আহমেদ, সোহেলী, দেবাশীষ চৌধুরী, মীর জুবেদ, রমিতা ভৌমিক, মো. সেলিম, আফরোজা ইমা, সীমান্ত বড়ুয়া, ধীমান, অসিত নন্দী, সৌভিক দাশ প্রমুখ।

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতিকে যাকাত দান করার আহবান ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতি অসহায় ও দরিদ্র চক্ষু রোগীদের জন্য দীর্ঘদিন ধরে বিনামূল্যে ও স্বল্পমূল্যে চক্ষু চিকিৎসা, অপারেশন, চশমা ও ঔষধ সেবা প্রদান করে আসছে। এসব সেবাকে আরো এগিয়ে নিতে সমাজের বিত্তবান মানুষদের পাশে চায় চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতি। এ জন্য দান ও যাকাত প্রদান করে আপনিও এই মানবিক উদ্যোগে শরীক হতে পারেন। যাকাতের অর্থ ইসলামী শরিয়া মোতাবেক ব্যয় করা হয়।

“দান ও যাকাত দিন, সম্পদ ও ঈমান পবিত্র করুন” “আপনার দানে ও যাকাতে, ফিরবে কারো দৃষ্টির আলো” এই শিরোনামকে সামনে রেখে অদ্য বৃহস্পতিবার এক বিবৃতিতে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতি যাকাত প্রদানের আহবান জানিয়েছেন।

সমিতির যাকাত ও দান ব্যয়ের খাতসমূহ :দরিদ্র রোগীর চোখের অপারেশন, বিনামূল্যে ঔষধ ও চশমা সরবরাহ, চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা । দান ও যাকাতের অর্থ প্রেরণ করতে পারেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতি (যাকাত হিসাব),হিসাব নং- ০২০০০০৪৪৮৭১৫৯ (অনলাইন), অগ্রণী ব্যাংক লি খুলশী শাখা, চট্টগ্রাম, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতি(দান হিসাব), হিসাব নং- ০২০০০০৪৪৮৬২৬৯ (অনলাইন), অগ্রণী ব্যাংক লিঃ খুলশী শাখা, চট্টগ্রাম।এছাড়া যোগাযোগ করতে পারেন সমাজসেবা কর্মকর্তা/সাধারণ সম্পাদক, হাসপাতাল সমাজসেবা কার্যালয়, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতি চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, পাহাড়তলী, চট্টগ্রাম।

আলোচিত খবর

ফ্যামিলি কার্ড বিতরণের জন্য ১৫ সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকার ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। কমিটিতে আরও ১৪ জন সদস্য রয়েছেন, যাদের মধ্যে রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও সচিবালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং সচিব।

কমিটির সদস্যরা হলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী; উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী; উপদেষ্টা মাহ্দী আমিন; উপদেষ্টা রেহান আসিফ আসাদ; মন্ত্রিপরিষদ সচিব; মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব; নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব; অর্থ বিভাগের সচিব; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব; স্থানীয় সরকার বিভাগের সচিব; পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব।এ ক্ষেত্রে কমিটিতে ‘সচিব’ বলতে সিনিয়র সচিবও অন্তর্ভুক্ত হবেন উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসন্ন ঈদুল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণের লক্ষে কমিটি আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দেবে।

এছাড়াও কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, নবগঠিত এই কমিটি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের একটি উপযুক্ত ডিজাইন প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচন পদ্ধতি প্রণয়ন; প্রাথমিক পর্যায় দেশের ৮টি বিভাগের প্রতিটিতে ১টি করে উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তনের ব্যবস্থা গ্রহণ; নারীদের জন্য বিদ্যমান অন্য কোনো কর্মসূচিকে ভিত্তি হিসাবে ব্যবহার করা যায় কিনা তা পর্যালোচনা; সুবিধাভোগীদের ডাটাবেজ প্রণয়নের লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও National Household Database আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে ডিজিটাল MIS প্রণয়নের সুপারিশ করবে।

আরও পড়ুন

সর্বশেষ