এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) কেবলা কাবার করুণাধন্য, ফেদায়ে গাউসুল আযম হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহ:) শাহ ছাহেব’র ৬৭তম খোশরোজ শরীফ মহান ১৩ চৈত্র ২৭ মার্চ শুক্রবার মহাসমারোহে ফটিকছড়ির নানুপুর মীর মনজিলে অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে রওজা শরীফ গোসল, গিলাফ ছড়ানো, গাউছিয়া খতম, আলোচনা সভা, মিলাদ ক্বেয়াম, চাউল ও তাবরুক বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
আলোচনা সভায় অতিথি ছিলেন মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত সৈয়দ মোহাম্মদ শাহাদত হোসাইন মির্জাপুরী (ম.), ফরহাদাবাদ দরবার শরীফের পীরজাদা হযরত সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী (ম.)। মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উম্মুল আশেকীন মা মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার শিক্ষক মওলানা মোহাম্মদ আবুল কালাম, মাদ্রাসা-এ-গাউছুল আজম মাইজভাণ্ডারী এর উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মঈনুদ্দিন, মাদ্রাসা-এ-গাউছুল আজম মাইজভাণ্ডারী এর আরবী প্রভাষক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মওলানা মোহাম্মদ মুজিবুল হক। সভায় বক্তাগণ বলেন হযরত মীর মোহাম্মদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহঃ) ছিলেন মুনিবের কদমে উৎসর্গীত। নিজের জীবন যৌবন কাঠিয়েছেন মুনিবের দিকে চেয়ে। তাই তাঁর শান মান আজ এত জৌলুস পূর্ণ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় পর্ষদের সদস্য মোহাম্মদ আকতার, গাউছিয়া হক মনজিল অফিস কর্মকর্তা মোহাম্মদ সাহাব উদ্দিন, বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক:) এর রওজা শরীফের খাদেম মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ আবুল হাসেম, মোহাম্মদ নজরুল ইসলাম আশরাফী, মওলানা কামরুজ্জামান নেজামী, মওলানা দিদারুল আলম মাইজভাণ্ডারী, হাজ্বী মোহাম্মদ ইউছুপ, বটন কুমার দে, হাজ্বী মোহাম্মদ ইউনুচ, মীর শফি উল্লাহ, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ আকরাম, মোহাম্মদ মনিরুল হক, মোমিন উল্লাহ রাশেদ, লায়ন ডা. বরুন কুমার আচার্য্য বলাই, রেজাউল করিম লিটন, জিয়াউল হক মামুন, মীর মোহাম্মদ আকবর, মোহাম্মদ হারুন, আলি নেওয়াজ, মোহাম্মদ মোরশেদুল আলম, আলি আকবর, মোহাম্মদ সরওয়ার, সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম, নাজিম উদ্দিন, মোহাম্মদ সুমন প্রমুখ। ছেমা মাহফিল পরচালনা করেন সৈয়দ মোহাম্মদ আবু সালেহ কাওয়াল।










