আজঃ বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬

সম্মান বাঁচানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ। মঙ্গলবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়

আগেই সিরিজ জিতে যাওয়ায় রশিদ খানকে বিশ্রামে রেখেছে আফগানিস্তান। এছাড়া প্রথম দুই ম্যাচ খেলা পেসার সেলিম সাফিও নেই আজ। তাদের জায়গায় দলে এসেছেন আব্দুল রহমান ও জিয়া আকবর।

অন্যদিকে বাংলাদেশ দলে তিন পরিবর্তন এনেছে। দ্বিতীয় ওয়ানডেতে থাকা এবাদত হোসেন ছিটকে গেছেন পুরো সিরিজ থেকেই। পেশির ইনজুরিতে দুই সপ্তাহ মাঠের বাহিরে থাকতে হবে এই পেসারের। সেই মোতাবেক শেষ ওয়ানডের পাশাপাশি তার খেলা হবে না টি-টোয়েন্টি সিরিজেও। অন্য দুই পেসার হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমানও নেই আজ। দলে এসেছেন তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

৯ বছর পর ঘরের মাটিতে হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হারলেই প্রথমবারের মতো এই নতুন ক্রিকেটশক্তির কাছে হোয়াইটওয়াশের শঙ্কায় পড়তে হবে টাইগারদের।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারের পর ঘরের মাঠে টানা ৭টি সিরিজ জেতে বাংলাদেশ। এই ধারায় ছেদ পড়ে ২০২৩ সালে সেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারেই। আর ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার স্মৃতি তো ভুলতেই বসেছে টাইগাররা। স্মৃতি হাতড়ে ফিরে যেতে হচ্ছে ৯ বছর আগে। ২০১৪ সালে ঘরের মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার কাছে শেষবার হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা।

২০১১ সালের পর ঘরের মাঠে এই এক সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। অথচ তার আগের এক যুগে ওয়ানডেতে ঘরের মাঠে বাংলাদেশ হোয়াইটওয়াশ হয়েছে ১১ বার। আর ঘরে-বাইরে সব মিলিয়ে হিসেব করলে সংখ্যাটা দাঁড়ায় ৩১ বার! ৫০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের চেয়ে বেশি হোয়াইটওয়াশ হওয়া একমাত্র দলটি জিম্বাবুয়ে। এখন পর্যন্ত ৪১ বার হোয়াইটওয়াশ হয়েছে তারা।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি, নাজিবুল্লা জাদরান, মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, জিয়া আকবর ও আব্দুল রহমান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বোয়ালখালী প্রশাসনের আয়োজনে আন্ত: স্কুল ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন।


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


বোয়ালখালীতে আন্ত: স্কুল ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(৬ এপ্রিল) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো: জাহিদুল ইসলাম মিয়া।

উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভূমি কানিজ ফাতেমা, ডা. জাফরিন জাহেদ জিতি, সালমা ইসলাম, আজিজুল হক চেয়ারম্যান, শওকত আলম শওকত, হাজি ইসহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, মেহেদী হাসান সুজন, প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তর ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত। টুর্ণামেন্টে স্কুল পর্যায়ে ৩২টি দল অংশগ্রহণ করেন।

উদ্বোধনী খেলায় কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ের সাথে সারোয়াতলী ইব্রাহীম নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় প্রতিন্দ্বন্দীতা করে ট্রাইবেগারে কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় বিজয়ী হয়।
খেলা পরিচালনা করেন, জেলা রেফারি হেলাল উদ্দিন টিপু, মো: ইব্রাহীম, প্রদীপ কুমার বড়ুয়া

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

আলোচিত খবর

ইস্টার্ন রিফাইনারির পরিশোধন কার্যক্রম সাময়িক বন্ধ।


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন



দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) পরিশোধন কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল থেকে প্রতিষ্ঠানটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সবশেষ গত রোববার ১২ এপ্রিল বিকালে তেল পরিশোধন কার্যক্রম পরিচালিত হয়।

এরপর ক্রুড তেলের সংকটের কারণে মজুত ক্রুড তেল শেষ হয়ে যাওয়ায় উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।
ইরানের সঙ্গে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাবে গত প্রায় দুই মাস ধরে ক্রুড তেল আমদানি ব্যাহত হচ্ছে এমনটাই জানা যায়।

পরিশোধনের পরিমাণ কমিয়ে আনা হয় সংকট মোকাবিলায় মার্চ মাস থেকেই। যেখানে দৈনিক গড়ে ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করা হতো, সেখানে তা কমিয়ে ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। তবে শেষ পর্যন্ত মজুত শেষ হওয়ায় সম্পূর্ণভাবে কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি।

এদিকে জ্বালানি বিভাগ জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলে আশ্বস্ত করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ