আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

নতুন রূপে ফিরছে অঞ্জনের ‘বেলা বোস’

বিনোদন ডেস্ক:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

নব্বইয়ের দশকে অঞ্জন দত্তের ‘বেলা বোস’ গানটি আজও শ্রোতাদের বিমোহিত করে। এ যেন অজস্র প্রেম-বিরহ-আনন্দের মুহূর্তের সাক্ষী! হ্যাঁ সেই বেলা বোস ফিরছে, তবে অ্যালবামে নয়; নতুন ওয়েব সিরিজে পাওয়া যাবে অঞ্জনের বেলা বোসকে।

সম্প্রতি ‘অঞ্জন দত্ত ইন মেট্রোপলিস’ নামে ঢাকায় একটি কনসার্টে যোগ দিয়েছিলেন শিল্পী। স্টেজে গান গাওয়ার ফাঁকেই নতুন ওয়েব সিরিজের নাম ঘোষণা করেন তিনি।

বেলা বোসের নতুন ভার্সনের নাম রাখা হয়েছে ‘বিদিশা আমি সরি’। কনসার্টে গানটি গেয়েও শোনান অঞ্জন।

খবর মিলেছে, অঞ্জন দত্তের পরিচালিত এ সিরিজে কাজ করবেন ভারত ও বাংলাদেশের শিল্পীরা।

যদিও সিরিজটির নাম, অভিনয় শিল্পীদের নাম জানা যায়নি।

সেদিন কনসার্টে সিরিজ প্রসঙ্গে অঞ্জন দত্ত বলেন, “এটি একটি প্রেম, ভালোবাসা, আনন্দ, মজার সিরিজ।”

আগামী ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে আসতে চলেছে সিরিজটি।

সংবাদ সূত্র: এই সময়

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের একুশের বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

২১শে ফেব্রুয়ারি ছিল রফিকের বিয়ের দিন। বিয়ে বাড়িতে কনে সেজে অপেক্ষায় ছিল তার প্রিয় মানুষ। কিন্তু রফিক গিয়েছিলেন মায়ের ভাষার মর্যাদা রক্ষা করতে। ১৪৪ ধারা ভেঙে মিছিলে নামেন তিনি। পুলিশের গুলিতে শহীদ হন রফিক। তার বুকের রক্তে রঞ্জিত হলো বাংলার রাজপথ। অন্যদিকে, বিয়ে বাড়িতে ফুলে ফুলে সাজানো আসরে কনে তখনও পথ চেয়ে বসে। সে জানে না—তার বর আর ফিরবে না। ফিরবে শুধু রক্তে ভেজা এক শহীদের নিথর দেহ। জীবন দিয়ে রফিক প্রমাণ করে গেলেন— মাতৃভাষার জন্য জীবন দেওয়াই সবচেয়ে বড় ভালোবাসা।

অমর একুশে উপলক্ষে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নির্মাণ করেছে বিশেষ নাটক ‘রক্ত-হলুদ সন্ধ্যা’। নাটকে ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকউদ্দিন আহমেদের মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানের ইতিহাস আবেগঘনভাবে উপস্থাপন করা হয়েছে। নাটকটি বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সম্প্রচার করা হবে ২১ ফেব্রুয়ারি।

টানা তিনদিন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকার মনোরম লোকেশনে নাটকের দৃশ্য ধারণ করা হয়েছে। মো. ইমাম হোসাইনের কাহিনী ইকবাল খন্দকারের চিত্রনাট্যে নির্মিত রক্ত-হলুদ সন্ধ্যা নাটকটি প্রযোজনা করেছেন উম্মে হাবিবা দিনা। মহসিন চৌধুরীর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন সরোজ আহমেদ, সোহেলী, দেবাশীষ চৌধুরী, মীর জুবেদ, রমিতা ভৌমিক, মো. সেলিম, আফরোজা ইমা, সীমান্ত বড়ুয়া, ধীমান, অসিত নন্দী, সৌভিক দাশ প্রমুখ।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ