আজঃ শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬

চবির একাডেমিক কাউন্সিল নির্বাচনে প্রশাসন পন্থিদের ভরাডুবি 

চবি রিপোর্টার:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চবির একাডেমিক কাউন্সিল নির্বাচনে প্রশাসনপন্থিদের ভরাডুবি
শেষ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) একাডেমিক কাউন্সিলের ছয় পদের নির্বাচন। আওয়ামী-বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘হলুদ’ দলের তিনটি ভিন্ন ভিন্ন প্যানেল এ নির্বাচনে অংশ নিয়েছে। যার মধ্যে প্রশাসনপন্থীদের হারিয়ে নিরঙ্কুশ বিজয় লাভ করেছে হলুদ দলের প্রশাসন বিরোধী প্রার্থীরা।
রোববার (১৫ অক্টোবর) সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে চলে ভোটগ্রহণ। ভোট গণণা শেষে বিকেল পাঁচটায় ফলাফল ঘোষণা করা হয়।দুইজন করে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক 
নির্বাচনে ছয় পদের মধ্যে প্রশাসনপন্থী প্রার্থীদের মধ্যে মাত্র একটি পদে জয়লাভ করেছেন। বাকি ৫টি পদেই জয়লাভ করেছেন হলুদ দলের প্রশাসন বিরোধী প্রার্থীরা। অপরদিকে হলুদ দলের আরেকাংশ- প্রগতিশীল সাধারণ শিক্ষক সমাজের কেউই নির্বাচনে জয়লাভ করেননি। ছয় পদের বিপরীতে হলুদ দলের তিন প্যানেল থেকে মোট ১৮ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এছাড়া দলীয়করণ করে শিক্ষক নিয়োগ চলমান থাকার অভিযোগে নির্বাচনে অংশ নেননি বিএনপি ও জামায়াতপন্থী শিক্ষকরা।

একাডেমিক কাউন্সিলের নির্বাচিতরা হলেন:
সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে হলুদ দলের প্রার্থী  ওশানোগ্রাফি বিভাগের মো. এনামুল হক নীল ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের ড. তাপস কুমার ভৌমিক।
সহকারী অধ্যাপক ক্যাটাগরিতে হলুদ দলের প্রার্থী মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের আবদুল্লাহ আল মামুন ও নৃ-বিজ্ঞান বিভাগের তনিমা সুলতানা।প্রভাষক ক্যাটাগরিতে হলুদ দলের প্রার্থী বাংলাদেশ স্টাডিজ বিভাগের হাসনাইন ইস্তেফাজ ও হলুদ দলের (প্রশাসনপন্থী) ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের তাহাসিন আহমেদ ফাহিম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট অফার করছে সংক্ষিপ্ত আরবি ভাষা কোর্স।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট অফার করছে সংক্ষিপ্ত আরবি ভাষা কোর্স। কোর্স শুরুর সম্ভাব্য তারিখ : ১৪ মে, ২০২৬।
* ভাষার চারটি দক্ষতা অর্থাৎ লিসেনিং, স্পিকিং, রিডিং ও রাইটিং শিখানো হবে।
* এই কোর্সে ভর্তি হতে পৃথকভাবে ভর্তি পরীক্ষা দিতে হবে না।
* জেনারেল শিক্ষিত ও মাদরাসা পড়ুয়া যে কেউ এই কোর্স করতে পারবেন।
* কোর্স ফি : ১০ হাজার টাকা।
* কোর্সে ভর্তির জন্য প্রথমে একটি ফর্ম পূরণ করতে হবে। অতঃপর আমরা আপনাকে কল দিবো ভর্তির জন্য। ফর্মে প্রবেশ করতে ছবিতে ক্লিক করুন অথবা সাইন আপ অপশনে ক্লিক করুন।

হাল্ট প্রাইজ জুনিয়র্স: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নবপ্রজন্মের উদ্ভাবনী মিলনমেলা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৮ ফেব্রুয়ারি মেরিন সায়েন্স অ্যান্ড ফিসারিজ অডিটোরিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে হাল্ট প্রাইজ জুনিয়র্স অনুষ্ঠান। হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এই আয়োজনটি  স্কুল-কলেজের তরুণ উদ্ভাবক ও নেতৃত্বকে একত্রিত করে সৃজনশীলতা ও সামাজিক উদ্ভাবন উদযাপনের এক অনন্য প্ল্যাটফর্ম তৈরি করে।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুর রশিদ সোহাগ, প্রতিষ্ঠাতা, সিইও ও চেয়ারম্যান, পিউপিল স্কুল বাস লিমিটেড; সারফুদ্দিন, সিনিয়র এরিয়া ম্যানেজার, রবি আজিয়াটা লিমিটেড; মো. মুফিদুর রহমান, প্রভাষক, ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়; এবং মোহাম্মদ শাহাব উদ্দিন, হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা;অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ ও পরিচালক;আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নার্গিস ফাতেমা-এর মূল বক্তব্য, যেখানে তিনি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হওয়া নিজের অনুপ্রেরণামূলক যাত্রার গল্প তুলে ধরেন। তাঁর বক্তব্য প্রমাণ করে যে, প্রভাবশালী ধারণার সূচনা যেকোনো বয়সেই হতে পারে।

এ বছর বিভিন্ন প্রতিষ্ঠানের মোট ২০টি দল নিবন্ধন করে, যার মধ্যে নির্বাচিত কয়েকটি দল অনুষ্ঠানে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। প্রতিযোগিতায় টিম “ইকোজিরকন (EcoZircon)” সেরা দল নির্বাচিত হয়, টিম “টম অ্যান্ড জেরি (Tom & Jerry)”  প্রথম রানার-আপ এবং টিম “অ্যাকোয়া ফাইবার (Aqua Fiber)” দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়।

অনুষ্ঠানটি পরিচালিত হয় হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর খালেদ মাহমুদ অনিক (২০২৫–২৬)-এর নেতৃত্বে। এতে কাজী মুহাইমিনুল ইসলাম মুনাজ চিফ অব স্টাফ এবং কারিন সাফফানা চিফ স্ট্র্যাটেজিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পুরো আয়োজনের সফল বাস্তবায়নে নেতৃত্ব দেন কমিউনিটি এনগেজমেন্ট টিম-এর প্রধান নিশাত তাহসিন চৌধুরী লামিয়া ও তানজিফ হাসান, পাশাপাশি জাজেস অ্যান্ড পার্টিসিপ্যান্টস ম্যানেজমেন্ট টিম-এর প্রধান শাজিয়া রহমান ও রাহবার করিম।

হাল্ট প্রাইজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবারও প্রমাণ করেছে যে এটি তরুণ নেতৃত্ব বিকাশ এবং সাহসী চিন্তা ও সীমাহীন স্বপ্ন দেখার অনুপ্রেরণাদায়ক একটি কার্যকরী প্ল্যাটফর্ম।

আলোচিত খবর

৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সরকার ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বৈঠক শেষে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, ৬ জুলাই পল্লী উন্নয়ন দিবস হিসেবে পালন করা হবে। তবে এদিন সরকারি ছুটি থাকবে না। এছাড়া ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হবে; দিনটি সরকারি ছুটি হিসেবেও পালিত হবে।

নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে সোলার পাওয়ার দিয়ে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। এর জন্য একটি কমিটি করা হয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাতের ফলে সৃষ্ট পরিস্থিতিতে বর্তমান জ্বালানি সংকট মোকাবিলার চেষ্টা করছে বলেও উল্লেখ করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মো. আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমসহ অন্যান্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ