আজঃ শনিবার ২৮ মার্চ, ২০২৬

আ’লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরুল্লাহ

ঢাকা অফিস:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হয়েছেন কাজী জাফরুল্লাহ

নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমলাদের পেছনে ফেলে এবার আওয়ামী লীগের নির্বাচনী পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ বিশিষ্ট ব্যাবসায়ী কাজী জাফরুল্লাহ।

শুক্রবার (১৭ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

আজ বিকেল ৩টায় আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভা শুরু হয়। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে এ সভায় দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা অংশ নিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

্স্বাধীনতা দিবসে শহীদ মিনারে‘জয় বাংলা’স্লোগান দিয়ে সুনামগঞ্জে দুই আইনজীবী কারাগারে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মিনারে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনায় দুই আইনজীবীকে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ পুলিশ।।এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ।সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সুনামগঞ্জ শহরের নিজ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

একই ঘটনায় তারাসহ ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি ও আওয়ামী আইনজীবী পরিষদের নেতা মনীষ কান্তি দে মিন্টু এবং মিজানুর রহমান শামীম।

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির প্রথম দিন ২৫ মার্চ বিকাল ৩টায় রয়েছে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর, জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

২৬ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের সর্বস্তরের জন্য আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এর আগে, ২৬ মার্চ সকালে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ