আজঃ বুধবার ১৭ জুন, ২০২৬

যাদের নয়া পল্টন কার্যালয়ের তালা খোলার মানুষ নেই তারা আবার কি নির্বাচন করবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী

রাঙ্গুনিয়া সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপি বলেছিল তাদের জোটের সঙ্গীদের নিয়ে সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। অথচ তাদের সঙ্গীরা তাদের ছেড়ে চলে যাচ্ছে। গতকাল জেনারেল ইব্রাহীমের নেতৃত্বে ৬ টা দল ১২ দলীয় জোট থেকে বের হয়ে গেছে। যাদের নয়া পল্টন কার্যালয়ের তালা খোলার মানুষ নেই তারা আবার কি নির্বাচন করবে।

আজ রাঙ্গুনিয়া পৌরসভায় এডভোকেট নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ইসরাইলিরা ফিলিস্তানের ১৪ হাজার মানুষ মেরেছে। তার মধ্যে সাড়ে ৯ হাজার শিশু এবং নারী। তা নিয়ে ইসরাইলে বসবাসরত ইহুদীরাও প্রতিবাদ জানিয়েছে। কিন্তু ইসরাইল ও তাদের সমর্থকদের সাথে সম্পর্ক ঠিক রাখতে তা নিয়ে বিএনপি কোন বিবৃতি দেয়নি। তাদের পক্ষে কিভাবে দেশের মানুষ থাকবে। অথচ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে গিয়ে প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও দলের পক্ষে থেকে আমি প্রতিদিন প্রতিবাদ জানিয়েছি। তারা এখন ইঁদুরের মতন গর্ত থেকে বের হয়ে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করছে। তাদের কর্মসূচি হচ্ছে আন্দোলনের নামে গাড়ি পুরানো আর মানুষ হত্যা করা। এমন কি তারা বিদ্যালয়ে পর্যন্ত আগুন দিয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, চট্টগ্রামের সাগরের তলদেশ দিয়ে টানেল নির্মিত হয়েছে। ১৩৩ বছর আগে কক্সবাজারে ট্রেন চালু করা সমীক্ষা হয়েছিল। এরপর ব্রিটিশ থেকে পাকিস্তান হয়েছে, পাকিস্তান ভেঙে বাংলাদেশ হয়েছে। তার পর সাড়ে ৩ বছরের মাথায় বঙ্গবন্ধুকে হত্যা করেছে যার কারণে তখনও সে স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে সে স্বপ্নও সত্যি হয়েছে। এসময় তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ অভূতপূর্ব উন্নয়নে বিরোধীতাকারীদের জাতির কাছে ক্ষমা চেয়ে টানেল কিংবা কক্সবাজার ট্রেনে উঠতে অনুরোধ জানিয়েছেন। কারন তারা পদ্মাসেতুর উপর দিয়ে জনসভায় যায় আর সেখানে বক্তব্যে বলে দেশে কোন উন্নয়ন হয়নি।

ড. হাছান মাহমুদ বলেন, আপনারা জানেন নির্বাচন কে বাধাগ্রস্ত করতে দেশ বিদেশে অনেক অপতৎপরতা চলছে। তা স্বত্তেও নির্বাচন নিয়ে যেভাবে উৎসাহ উদ্দীপনা সৃস্টি হয়েছে তা অভাবনীয়। আমি ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে নমিনেশন ফরম কিনতে গিয়েছি সোয়া কিলোমিটার হেঁটে। কারণ গাড়ির এতো চাপ ছিল গাড়ি নড়ছিল না। পরে সচিবালয়ে যাওয়ার সময়ও হেঁটে যেতে বাধ্য হয়েছি।

উপজেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি এম ইসকান্দর মিয়া তালুকদার এর সভাপতিত্বে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী মৎসজীবী লীগের সভাপতি উদ্বোধক এবং সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ শফিউল আলম প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়াও রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতী পৌরসভার মেয়র শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সিডিএ’র বোর্ড সদস্য আলীশাহ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান বক্তব্য রাখেন। আওয়ামী মৎসজীবী লীগের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।এসময় বক্তারা আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আবারও বিপুল ভোটে বিজয়ী করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।পরে তিনি রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আয়োজিত বর্ধিত সভায় অংশগ্রহণ করা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

অপতথ্য ও গুজবের বিরুদ্ধে সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, গুজব ও অপতথ্য মোকাবেলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা নিতে হবে।তিনি সোমবার ১৫ জুন ময়মনসিংহের নান্দাইলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত
১৩-১৫ জুন তিন দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

অপতথ্য ও গুজব ভয়াবহ আকার ধারণ করেছে। প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের সময় ব্যক্তিগতভাবে অপতথ্যের শিকার হয়েছি। এখন রাষ্ট্রের বিরুদ্ধে গুজব ও অপতথ্য প্রচার করা হচ্ছে। এটি মোকাবেলায় সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখতে হবে। প্রযুক্তিগত দক্ষতা বাড়িয়ে সাংবাদিকদের দক্ষ করে তুলতে সারা দেশে প্রশিক্ষণ কার্যক্রম নেওয়া হবে। সমাজে নানান বিষয়ে সচেতনতা বাড়াতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

নান্দাইল উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন (জুম মাধ্যমে) পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। প্রশিক্ষণটি সমন্বয় ও সভা সঞ্চালনা করেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল এবং প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ। নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা জান্নাত প্রশিক্ষণে অংশগ্রহণকারী নান্দাইল উপজেলার ৩৫ জন সাংবাদিকের হাতে আনুষ্ঠানিক সনদপত্র তুলে দেন।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার সাথে দিল্লিতে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত: পররাষ্ট্রমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন-
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সাথে দিল্লিতে যা হয়েছে তা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। সোমবার ১৫ জুন পররাষ্ট্রমন্ত্রণালয়ে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান একটি সম্মেলনে যোগ দিতে রোববার ১৪ জুন ভারতের রাজধানী দিল্লিতে যান। রোববার বিকেল ৩ টা ২০ মিনিটে সাধারণ পাসপোর্ট নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে যাত্রা করে দিল্লি এয়ারপোর্টে নামার পরই তাকে ভারতের নজরদারি তালিকা অনুযায়ী আটকে দেয়া হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উপদেষ্টা নিজেই পাসপোর্ট ফেরত চান এবং পরবর্তী ফ্লাইটে ঢাকায় ফেরার প্রস্তুতি নেন।

পরে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ পরিস্থিতি বুঝতে পেরে তাকে সসম্মানে দেশটিতে প্রবেশের অনুরোধ জানালেও প্রটোকল বজায় রাখতে তা প্রত্যাখ্যান করেন ডা. জাহেদ উর রহমান। তথ্য উপদেষ্টা শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করে তৃতীয় দেশ হয়ে আজ সোমবার সকালে দেশে ফিরেন ।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ