আজঃ বুধবার ২৫ মার্চ, ২০২৬

চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হলেন সাবেক মেয়র আলহাজ¦ মো. মনজুর আলম

ডেস্ক নিউজ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী ৩০ নভেম্বর ২৩ বৃহস্পতিবার দুপুরে বিভাগীয় কমিশনার কাযালয়ে চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

তাঁর পক্ষে তাঁরই সুযোগ্য পুত্র আলহাজ্ব মোহাম্মদ নিজামুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সরোয়ার আলম, আলহাজ্ব মোহাম্মদ ফারুক আজম, আলহাজ্ব মোহাম্মদ সাইফুল আলম, আলহাজ্ব মোহাম্মদ সাহিদুল আলম।

প্রস্তাবকারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, সমর্থনকারী আব্দুল করিম, হাজী মোহাম্মদ ইদ্রিস, আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারিছ, মাওলানা মতিউর রহমান, মাওলানা সৈয়দ বশির উল্লাহ, দিদারুল আলম, জাহিদুল আলম-কে নিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার দপ্তরে মনোনয়ন পত্র দাখিল করা হয়।

এদিকে সকালে দেওয়ানহাটস্থ মোস্তফা হাকিম শিল্প গ্রুপের কর্পোরেট ভবনে মনোনয়ন দাখিল উপলক্ষে খতমে কোরানে পাক, খতমে বোখারী শরীফ, দোয়া, মিলাদ মাহফিল, বিশেষ মোজনাত এবং আলেম ওলামাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। মিলাদ, কিয়াম ও মোনাজাতের পর স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন। সাথে সাথে প্রস্তাব ও সমর্থনকারীরাও স্বাক্ষর দেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত সুধি সমাবেশে সভাপতিত্ব করেন মোস্তফা হাকিম গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আবু তাহের।

এ অনুষ্ঠানে আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার হোসেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা অছিয়র রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদি, আব্দুল করিম, হাজী মোহাম্মদ আব্দুল হাকিম, হাজী মোহাম্মদ ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারিছ, মাওলানা সৈয়দ ইউনুস রজভী, মাওলানা মোবারক হোসেন রেজভী, মাওলানা মোখতার আহমদ, মাওলানা মো: আলী সিদ্দিকী, মাওলানা মাসুদুল হক, মাওলানা আব্দুল হালিম, মাওলানা মো: ইয়াছিন আল কাদেরী, মোহাম্মদ নুরুল আবছার সহ অন্যরা বক্তব্য রাখেন।

সুধি সমাবেশে সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার ৮টি ওয়ার্ডে প্রায় ৫ লাখ ভোটার। এ এলাকার সর্বসাধারণের ওয়াসার পানি, বিদ্যুৎ, শিক্ষাসহ মৌলিক চাহিদার অনেক যথেষ্ট ঘাটতি রয়েছে। নাগরিকদের মৌলিক চাহিদা পূরণ, প্রতিটি ওয়ার্ডে সম উন্নয়নে আমি কাজ করতে চাই।

তিনি বলেন, আমি একজন মানব সেবক, সেবাই আমাদের ব্রত। মানুষের দুর্যোগ-দুর্বিপাক বিপদে আপদে অতীতের মতই মানুষের সেবা দেব। তিনি তাঁর মহৎ কাজে সহযোগিতা কামনা করেন।
এ অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মাওলানা অছিয়র রহমান। সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম মনোয়ননপত্র দাখিলের পূর্বে তিনি হযরত শাহ আমানত শাহ (র.) মাজার, হযরত মনছুর আলী শাহ (র.) মাজার, মাতা-পিতা ও আত্মীয় স্বজনের মাজার ও কবরের জেয়ারত করে তিনি তাঁর মনোনয়ন পত্রে স্বাক্ষর করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে।বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
কর্মসূচির প্রথম দিন ২৫ মার্চ বিকাল ৩টায় রয়েছে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর, জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি। এছাড়া কেন্দ্রীয় ও মহানগরী জামায়াতের নেতৃবৃন্দও বক্তব্য রাখবেন।

২৬ মার্চ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং সংগঠনের সর্বস্তরের জন্য আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।এর আগে, ২৬ মার্চ সকালে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান এমপি রাষ্ট্রীয় অনুষ্ঠানের অংশ হিসেবে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং শ্রদ্ধা নিবেদন ও দোয়া করবেন।

উৎসব মুখর পরিবেশে ঈদ হয়ে উঠুক আনন্দঘন ও নিরাপদ : আবু সুফিয়ান এম.পি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম-৯ আসনের সর্বস্তরের জনসাধারণসহ চট্টগ্রামবাসীকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান।এক শুভেচ্ছা বার্তায় তিনি চট্টগ্রাম-৯ আসনের সর্বস্তরের জনসাধারণ, বিএনপির সর্ব পর্যায়ের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবি এবং দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় আবু সুফিয়ান বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ভাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত হয়েছে। সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত আত্মসংযম, ধৈর্য ও ত্যাগের শিক্ষা-আমাদের ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হোক। পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।

দেশ ও জাতির মঙ্গল কামনা করে তিনি বলেন, ঈদের আনন্দ শুধু বাংলাদেশেই নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক এবং বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। পবিত্র ঈদুল ফিতরের মহিমায় উদ্ভাসিত হয়ে উঠুক সকল নাগরিকের জীবন। ঈদের আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য ও বিভেদ। উৎসব মুখর পরিবেশে সকলের ঈদ হয়ে উঠুক আনন্দঘন ও নিরাপদ। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।

প্রসঙ্গত, মাননীয় সংসদ সদস্য ঈদের দিন সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন। পরে চান্দগাঁও আবাসিক এ-ব্লকে অবস্থিত নিজ বাসভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

ঈদের ২য় দিন সন্ধ্যায় বাকলিয়া শাহ আমানত সেতু সংযোগ সড়কে অবস্থিত কে.বি কনভেনশন হলে মাননীয় সংসদ সদস্য’র উদ্যোগে “ঈদ পুনর্মিলনী” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে তিনি চট্টগ্রাম-৯ নির্বাচনী এলাকা, চট্টগ্রাম মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবিসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ