আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

যেভাবে বাংলাদেশ থেকে কেনা যাবে বিশ্বকাপের টিকেট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলিত বছর ভারতের মাটিতে পর্দা উঠছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আগামী ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে এই মেগা টুর্নামেন্ট। বিশ্বকাপের সূচি প্রকাশের পর এবার জানা গেল বিশ্বকাপে বাংলাদেশের দুটি ম্যাচের টিকেট মূল্য। সাধারণত অনলাইনের মাধ্যমেই মেগা ইভেন্টগুলোর টিকেট সংগ্রহ করতে হয় বাংলাদেশিদের। তবে, এবার বাংলাদেশ থেকেই টিকেট কেনার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ফাইনাল ম্যাচসহ ভারতের মোট ১০টি শহরে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। ইতিমধ্যে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। সম্প্রতি এই মেগা ইভেন্টের টিকিট মূল্যও প্রকাশ করা হয়। যেহুতে প্রতিবেশি দেশ ভারতে বিশ্বকাপের মঞ্চ, সেহুতে বাংলাদেশি ক্রিকেট প্রেমিদের মাঠে যেয়ে খেলা দেখার বাড়তি আগ্রহ রয়েছে। আর তাই মেগা ইভেন্টগুলোর টিকিট সংগ্রহ করতে অনলাইনকে বেচে নিতে হয় বাংলাদেশিদের। তবে এবার বাংলাদেশ থেকেই টিকিট কেনার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা।‘ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিক’ নামের একটি প্রতিষ্টান আইসিসি মেগা ইভেন্টের টিকিটের দায়িত্ব পেয়েছে। স্বাভাবিকভাবেই ভারত প্রতিবেশী দেশ হওয়ায় বিশ্বকাপের টিকেট নিয়ে বাংলাদেশিদের বাড়তি আগ্রহ রয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে মিলবে বিভিন্ন ভেন্যুর তথ্য এবং ভ্রমণ সেবাও। টিকেট বিক্রির টাকা থেকে বাংলাদেশ সরকার রাজস্ব পাবে।এই বিষয়ে ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিকের প্রধান নির্বাহী জহিরুল আলম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত আমাদের যে ধারণা দেওয়া হয়েছে, তাতে পাঁচটি ক্যাটাগরিতে টিকিট মিলবে। নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এ থেকে ই ক্যাটাগরি পর্যন্ত টিকেট বিক্রি করা হবে। আইসিসির টিকিটের চার্জ একটা আছে। এরপর আইসিসি বলেছে যেখানে খেলা হবে সেখানে একটা হোটেল বা বিমান টিকিটটা যোগ করতে হবে। সেই সঙ্গে আমাদের সার্ভিস চার্জ রয়েছে। এই কয়েকটি কম্পোনেন্ট মিলেই আমাদের টিকিটের দাম নির্ধারণ করা হবে।’এছাড়া ডিসকাভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিকের হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাজমুল হাসান বলেন, ‘ই-কমার্স ট্রান্সফরমার তৈরি করছি, যাতে করে বাংলাদেশসহ সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে যে কেউ অনলাইন প্ল্যাটফর্ম থেকে আমাদের মাধ্যমে টিকিটগুলো নিয়ে নিতে পারবে। আর তাদের টিকিটগুলো সেই অনুযায়ী আমরা বাংলাদেশসহ সব জায়গাতে ডিস্ট্রিবিউট করে দেব।’ইডেনের এই দুই ম্যাচের আপার টিয়ারের টিকিটের মূল্য ৯০০ রুপি। ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১৫০০ রুপি। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের দাম ২৫০০ টাকা। এছাড়া ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারিতে বসে এই দুই ম্যাচ দেখতে হলে ৩০০০ রুপি খরচ করতে হবে। তবে বাংলাদেশি সমর্থকদের জন্য রয়েছে সুসংবাদ। সব থেকে কম দাম বাংলাদেশ এবং নেদারল্যান্ডস ম্যাচের টিকিট। আপার টিয়ারে বসে এই ম্যাচ দেখতে হলে খরচ করতে হবে ৬৫০ রুপি। ‘ডি’ বা ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১০০০ রুপি। এছাড়া ‘বি’, ‘সি’, ‘কে’ এবং ‘এল’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ১৫০০ রুপি।

অপরদিকে পাকিস্তানের বিপক্ষে টাইগারদের ম্যাচে মূল্য ভিন্ন। আপার টিয়ারের টিকিটের দাম ৮০০ রুপি। ‘ডি’ এবং ‘এইচ’ ব্লকের টিকিটের দাম ১২০০ রুপি। ‘সি’ এবং ‘কে’ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ২০০০ রুপি। ‘বি’ এবং ‘এল’ ব্লকের গ্যালারির টিকিট পাওয়া যাবে ২২০০ রুপি করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাকিস্তানের ভুল সিদ্ধান্তের জন্য আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে: বিসিসিআই।


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ১৫ ফেব্রুয়ারির গ্রুপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তাদের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সিদ্ধান্তটিকে যেকোনো খেলাধুলার ক্রীড়াসুলভ মানসিকতার পরিপন্থী বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।

ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) ফাইনালের ফাঁক সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক প্রভতেজ সিং ভাটিয়া। সেখানেই তিনি জানান-পাকিস্তানের সিদ্ধান্ত খুবই ভুল এবং আইসিসি এ বিষয়ে কঠোর পদক্ষেপ নেবে বলে তিনি আত্মবিশ্বাসী।

পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের সমালোচনা করে ভাটিয়া বলেন-এটি যে কোনো খেলাধুলার ক্রীড়াসুলভ আচরণের বিরুদ্ধে। পাকিস্তানের এই সিদ্ধান্ত খুবই ভুল। আমি নিশ্চিত, আইসিসি খুব কঠোর ব্যবস্থা নেবে। আমরা আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় থাকব।আইসিসি কী ধরনের ব্যবস্থা নিতে পারে, এ প্রশ্নে তিনি যোগ করেন-এখানে সে বিষয়ে আলোচনা করা সম্ভব নয়, তবে আইসিসি অবশ্যই দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেবে।

অধিনায়কদের মিডিয়া ব্রিফিংয়ে তিনি জানান, কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচের জন্য ভারত পুরোপুরি প্রস্তুত।আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ অনুষ্ঠিত হবে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত। ভারত তাদের অভিযান শুরু করবে ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১২ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে গ্রুপ ম্যাচ খেলবে।
সংগৃহীত +

পাটুলী পাড়ার উচ্চ বিদ্যালয়ে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত।


সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাটুলী পাড়ার উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে ৪৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আতিকুজ্জামান। উদ্বোধনী বক্তব্যে তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এমন আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার আহ্বান জানান।

ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন পাবনা–৩ (৭০) আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা মোঃ আজগার আলী।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ রশিদুল ইসলাম এবং আরেকজন শিক্ষা অনুরাগী ব্যক্তিত্ব মোঃ নুরুল ইসলাম সবুজ, সাধারন সম্পাদক, ভাঙ্গড়া ইউনিয়ন ১ নং ওয়ার্ড বি এন পি।

বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু সাঈদ। তিনি অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ