আজঃ বুধবার ৪ ফেব্রুয়ারি, ২০২৬

রাণীশংকৈলে ঘন কুয়শা ও মৃদু শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

বিজয় রায়, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হিমালয়ের কাছাকাছি অবস্থিত উত্তরের জেলা ঠাকুরগাঁও গত কয়েক দিন ধরে দেখা ঘন কুয়াশার পাল্লা দিয়ে বাড়ছে শীত।
ঘন কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়ার ছোবলে স্বাভাবিক চলাফেরায় বেশ কষ্ট হয়ে পড়েছে। মঙ্গলবার ১৬ জানুয়ারি জেলা শহরসহ রাণীশংকৈল উপজেলায় এমন চিত্র দেখা গেছে।তাপ মাত্রা নেমে এসেছে ৯থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসাবে রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর ।

তার পরও সারাদিন ঢাকা রয়েছে ঘন কুয়াশায়। এমন অবস্থা বিরাজ করায় বিপাকে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এরকম বৈরি আবহাওয়ায় দিনে আনে দিনে খাওয়া মানুষেরা গরম কাপড়ের অভাবে কাজের সন্ধানে বের হতে পারেনা। কঠিন কষ্টে চলছে তাদের জীবন। একই সাথে মৃদু শৈত্যপ্রবাহে অসহায় হয়ে পড়েছে ছিন্নমূল শীতার্ত মানুষেরা। বিভিন্ন শীত জনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা।

সন্ধ্যা নামার সাথে সাথে কুয়াশার চাদরে ঢেকে যায় সমস্ত বরাস্তা- ঘাট। পরদিন সারা বেলায় এমনি অবস্থা বিরাজ করে। এর ফলে চলাচলে অসুবিধায় হয় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রীদের। রাস্তায় চলাচল করতে গেলে গাড়ির আলো থাকা সত্বেও ১০ হাত সামনে কিছুই দেখা যায় না। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষার্থীদের। এই শীত ও ঘন কুয়াশার কবল থেকে রেহাই পাইনি ধানের বীজতলা, বিভিন্ন জাতের রবি শস্য ও সবজির ক্ষেত। এমন আবহাওয়া আরো কয়েকদিন চলমান থাকলে চরম ভোগান্তির মোকাবেলা করে টিকে থাকতে প্রচন্ড বেকায়দায় পড়তে হবে রাণীশংকৈল উপজেলা বাসীকে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

শেরপুর-৩ আসন জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর-৩ (শ্রীবরদী–ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল (৫১) মারা গেছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে তিনি মৃত্যুবরণ করেন।বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবুল কালাম আজাদ।

প্রস্তাবিত জায়গায় শৌচাগার নির্মাণের প্রতিবাদ, পরে শিক্ষার্থীরাই মন্দির উদ্বোধন করেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কেন্দ্রীয় মন্দির স্থাপনের জন্য প্রস্তাবিত জায়গায় শৌচাগার নির্মাণের প্রতিবাদে এবং দ্রুত মন্দির নির্মাণের দাবিতে দিনভর অবস্থান কর্মসূচি পালন শেষে প্রশাসনের কোনো সাড়া না পেয়ে রাতে নিজেরাই ভিত্তিপূজার মাধ্যমে কেন্দ্রীয় মন্দির উদ্বোধন করেছে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে তাদের অবস্থান কর্মসূচি শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলে।
এরপর শিক্ষার্থীরা নিজ উদ্যোগে দেবদেবীর ছবির সঙ্গে পূজাসামগ্রী নিয়ে এসে কেন্দ্রীয় মন্দির উদ্বোধনের ঘোষণা দেন এবং সেখানে রাত্রিযাপনের সিদ্ধান্ত নেন।

আলোচিত খবর

ডাকযোগে কারাবন্দিদের ভোট শুরু হয়েছে।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ডাকযোগে কারাবন্দিদের ভোট শুরু হয়েছে। যা চলবে আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। আজ ৩ ফেব্রুয়ারি দুপুরে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দেশের ইতিহাসে এবারই প্রথম পোস্টাল ব্যালটে কারাবন্দিদের জন্যও ভোট দেয়ার সুবিধা রেখেছে নির্বাচন কমিশন।

দেশের ৭১টি কারাগারে বন্দি রয়েছে ৮৪ হাজার। অনেক বন্দির এনআইডি জটিলতা আছে, আবার অনেক বন্দি আশায় আছেন ভোটের আগে জামিনে বের হবেন। তা নাহলে বন্দিদের মধ্যে ভোটার সংখ্যা আরও বাড়তো বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সর্বশেষ