আজঃ শনিবার ২০ জুন, ২০২৬

রাঙ্গামাটি:

নানিয়ারচর-মহালছড়ির সীমান্তবর্তী এলাকায় ইউপিডিএফের দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধে ২জন নিহত।

রাঙ্গামাটি প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পার্বত্য জেলা রাঙ্গামাটির নানিয়ারচর ও খাগড়াছড়ি মহালছড়ির সীমান্তবর্তী দূর্গম পক্ষীমুড়ো এলাকার দূরছড়ী গ্রামে ইউপিডিএফের দুই গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় ২ জন ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কর্মী নিহত হয়েছে। অপর এক সদস্য আহত হয়েছে। বুধবার (২৪ জানুয়ারী) সকালে সাড়ে ৭টার দিকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নানিয়ারচ-মহালছড়ির সীমান্তবর্তী দূর্গম পক্ষিমুড়া এলাকার দুরছড়ি গ্রামের একটি বাড়িতে দুই গ্রুপের বন্দুক যুদ্ধে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে, দুরছড়ি গ্রামের রবি কুমার চাকমা (৬৫) পিতা- মৃত প্রিয় মোহন চাকমা ও
দাতকুপ্যা গ্রামের বিমল চাকমা ওরফে শান্ত (৫২) পিতার নাম মোহনী মোহন চাকমা। এই সময় রহিন্তু চাকমা ওরফে টিপন (পোষ্ট পরিচালক) গুরুত্বর আহত হয়। তার বাড়ি গুইমারা উপজেলাধীন সিন্দুকছড়ি ইউনিয়নের জগনাপাড়া (পক্ষীমুড়ো) গ্রামে।

ইউপিডিএফ প্রসীত গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) ও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) সেখানের একটি বাড়িতে অবস্থান করছিলো। এই সময় প্রতিপক্ষের অর্তকিত হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) মারা যায়। তিনি আরো জানান, আহত রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন।

তিনি এ ঘটনার জন্য ঠ্যাঙাড়েরা ইউপিডিএফ সদস্যদের ওপর গুলি চালালে এতে দু’জন নিহত হয় বলে দাবী করেন। তিনি এই হামলাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বলে নিন্দা জানিয়ে হত্যাকা-ের জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করেছেন। তবে ইউপিডিএফ গণতান্ত্রিক এ হত্যাকা-ে তাদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান. খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্য পুলিশ রওনা দিয়েছে। তবে এলাকাটি দুর্গম হওয়ায় পুলিশ এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। সেখান থেকে তারা ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।

স্থানীয়দের তথ্য মতে, পার্বত্য চট্টগ্রামের কয়েকটি আঞ্চলিক সংগঠনের সশস্ত্র তৎপরতার মাধ্যমে বছরে প্রায় হাজার কোটি টাকার বিরাট অঙ্কের চাঁদাবাজি চলে আসছে দীর্ঘদিন ধরে। এই চাঁদাবাজি ও এলাকা আধিপত্য ধরে রাখতে আঞ্চলিক সংগঠনের সশস্ত্র সন্ত্রাসীরা প্রতিনিয়তই রক্তক্ষয়ী সংঘর্ষ, চাঁদাবাজি, অপহরণের ঘটনা ঘটাচ্ছে। এতে এলাকার শান্তিপ্রিয় মানুষ অশান্তিতে দিন যাপন করছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খাদিজা আক্তার কাশফি নামের এক গৃহবধূর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে গেছেন স্বামী মো. মারুফ। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাশফিকে মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী মারুফ।

কর্তব্যরত চিকিৎসক কাশফিকে মৃত ঘোষণার পরপরই মরদেহ জরুরি বিভাগে রেখে কৌশলে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি। নিহতের গলায় মোটা দাগ রয়েছে বলে জানিয়েছেন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. উপমা চৌধুরী। পরে কাশফির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ