আজঃ রবিবার ১৯ এপ্রিল, ২০২৬

ঝালকাঠি জেলা বিএনপি’র কালোপতাকা মিছিল পুলিশের বাঁধায় পন্ড

মশিউর রহমান রাসেল ঝালকাঠি প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দ্রব্যমুল্যের সীমাহীন উর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দী নেতৃবৃন্দের মুক্তি এবং অবৈধ সংসদ বাতিলের ১ দফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ২৬ জানুয়ারী শুক্রবার সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির আয়োজন করে জেলা বিএনপি। কালোপতাকা মিছিলের পুর্বে জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন এর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, ঝালকাঠি সদর উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ এজাজ হাসান, নলছিটি পৌর বিএনপির সভাপতি মোঃ মজিবুর রহমান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার। সমাবেশে বক্তরা সরকার গণতন্ত্রকে হত্যা করে একদলীয় বাকশাল কায়েম করতে চাইছে। তারই ধারাবাহিকতায় ২০১৪ এবং ২০১৮ সালে মানুষের ভোটাধিকার হরন করেছে। গত ৭ জানুয়ারি ডামি নির্বাচন এর আয়োজন করে গণতন্ত্র হত্যার মহাউৎসব করে চলছে বলে বক্তৃতারা অভিযোগ করেন। আওয়ামী সরকার তাদের আজ্ঞা বাহ প্রশাসন কে ব্যবহার করে সকল বিরোধী দল মতকে নির্মুল করতে মরিয়া হয়ে ওঠায় দেশের সকল ক্ষেত্রে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হওয়ায় দ্রব্য মুল্যের লাগাম টানতে পারছে না। ব্যবসায়ী সিন্ডিকেট এর কাছে সাধারণ মানুষ জিম্মি। জণগনের অধিকার আদায়ে সংগ্রাম করায় বেগম খালেদা জিয়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতাকর্মী মিথ্যা গায়েবী মামলায় অবৈধভাবে আটক রাখা হয়েছে। বিএনপি নেতৃবৃন্দ অনতিবিলম্বে খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি দাবী করেন এবং দ্রব্য মুল্যের দাম কমানো এবং বর্তমান সংসদ বাতিল করে নিরপেক্ষ সরকারের অধিনে পুনঃ নির্বাচন আয়োজনের দাবী জানান। সমাবেশে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন। সমাবেশ শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আহবায়ক এবং সদস্য সচিব এর নেতৃত্বে কালো পতাকা মিছিল বের হয়ে কিছুটা অগ্রসর হলে পুলিশের বাঁধায় মিছিলটি পন্ড হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস আর নেই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

না ফেরার দেশে পাড়ি জমালেন ভারতীয় বাউল সংগীতের খ্যাতিমান সাধক-শিল্পী কানাই দাস। তার বয়স হয়েছিল ৮২ বছর। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ এলাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন প্রখ্যাত ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত।

বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ।। অতঃপর মৃত্যু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ফেনীর সোনাগাজী উপজেলায় নুর আলম মাসুদ (৪৫) নামের এক ব্যক্তি ইউটিউব দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টাকালে বিস্ফোরণে দগ্ধ হওয়ার চারদিন পর মারা যান।শনিবার (১৮ এপ্রিল) সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত নুর আলম মাসুদ সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে। তিনি ‘সততা অয়েল মিলস’-এর মালিক। পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার সাহাব উদ্দিনের নতুন বাড়িতে বসবাস করতেন তিনি।

আলোচিত খবর

সমুদ্রপথে বাংলাদেশকে এগিয়ে নিতে ক্যাডেটরা প্রস্তুত: চট্টগ্রামে নৌ পরিবহনমন্ত্রী

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেরিটাইম খাতে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরাই ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং দেশের সক্ষমতা তুলে ধরবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। শনিবার সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউটে ২৮তম ব্যাচের পাসিং আউট প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, শিক্ষা শুধুমাত্র জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর মূল লক্ষ্য শারীরিক ও মানসিক পূর্ণ বিকাশ।আপনারা শুধু ব্যক্তি নন, আপনারা জাতির সম্পদ। বিশ্বের বিভিন্ন বন্দরে গিয়ে আপনারা বাংলাদেশের পরিচয় তুলে ধরবেন, দেশের সক্ষমতা ও স্মার্টনেস প্রদর্শন করবেন।যারা এই কোর্স সম্পন্ন করে সমুদ্রে যাবেন, তারা নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে শিখেছেন। জাহাজ ব্যবস্থাপনা কিংবা নৌ চলাচল-যেখানেই থাকুন না কেন, দৃঢ়তা ও পেশাদারিত্বের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।পৃথিবীর প্রায় ৭০ শতাংশই জলভাগ, যা একসময় ছিল দুর্গম। তবে আধুনিক বিশ্ব সেই সীমাবদ্ধতা জয় করেছে।

কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শেখ রবিউল আলম বলেন, একমাত্র অ্যাকাডেমিক সার্টিফিকেটভিত্তিক শিক্ষা অনেক সময় বেকারত্ব তৈরি করে। এর বিপরীতে দক্ষতাভিত্তিক শিক্ষা কর্মসংস্থানের পথ খুলে দেয়। ১৯৯০-এর দশকে প্রতিষ্ঠিত মেরিটাইম প্রশিক্ষণ ব্যবস্থা থেকে ইতোমধ্যে হাজারো দক্ষ জনশক্তি তৈরি হয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ভবিষ্যতে এই খাত আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।অনুষ্ঠানে অংশ নেওয়া ক্যাডেটদের উদ্দেশে তিনি স্বাস্থ্য সচেতনতার কথাও উল্লেখ করেন। দীর্ঘসময় রোদে প্যারেড করার কারণে সানস্ক্রিন ব্যবহারের পরামর্শ দেন তিনি। এছাড়া অনুষ্ঠানে মেরিটাইম ইনস্টিটিউটের শিক্ষক, কর্মকর্তা ও অভিভাবকরাও উপস্থিত ছিলেন। পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া ক্যাডেটদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ ও দক্ষতা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

আরও পড়ুন

সর্বশেষ