চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে চবি উপাচার্য

প্রেস রিলিজ

বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খেলাধূলা শিক্ষার্থীদেচবির চরিত্র গঠন, মানসিক উন্নয়ন এবং সামাজিক মেলবন্ধন দৃঢ় করে কর্মস্পৃহা বাড়িয়ে দেয়
বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ১৯ জানুয়ারি ২০২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে দু’দিন ব্যাপি (১৯-২০ ফেব্রæয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ শুরু হয়েছে। সকাল ১০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলম।
উপাচার্য তাঁর বক্তব্যে চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রিত অতিথি, ক্রীড়াবিদসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন খেলাধূলা ও শরীরচর্চা মানুষের জীবনের একটি অপরিহার্য অংশ। শিক্ষার্থীদের চরিত্র গঠন, মানসিক উন্নয়ন এবং সামাজিক মেলবন্ধন দৃঢ় করতে বিদ্যানুশীলনের পাশাপাশি খেলাধূলা ও শরীরচর্চা কর্মস্পৃহা বাড়িয়ে দেয়। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে। খেলাধুলা ও শরীরচর্চার মাধ্যমে সুস্থ শরীর ও প্রফুল্ল মন নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করলে কাক্সিখত সাফল্য অর্জন সম্ভব।” মাননীয় উপাচার্য ক্রীড়াবিদদের উদ্দেশ্যে বলেন, “খেলার মাঠে জয়-পরাজয় মেনে নেয়ার মানসিকতা ও খেলোয়াড়সূলভ আচরণের মাধ্যমে শৃংখলা ও নিয়মানুবর্তিতা বজায় রেখে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের উজ্জীবিত করে উপভোগ্য খেলা উপহার দেবে এটাই সকলের প্রত্যাশা।” মাননীয় উপাচার্য তরুণদের শিক্ষা-গবেষণা, ক্রীড়া-শরীরচর্চা, শিল্প-সংস্কৃতিসহ বহুমাত্রিক দক্ষতা সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণের অগ্রযাত্রায় শামিল হওয়ার আহবান জানান। মাননীয় উপাচার্য দু’দিন ব্যাপি চবি’র কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন এবং ক্রীড়াবিদসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বের প্রতি নিষ্ঠাবান থাকার আহবান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মুর্চ্ছনায় মাননীয় উপাচার্য জাতীয় পতাকা, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) বিশ্ববিদ্যালয় পতাকা, ¯^ ¯^ হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শি¶া বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। প্রতিযোগীতায় মশাল হাতে মাঠ প্রদ¶িণ করেন দুই কৃতি ক্রীড়াবিদ নুসরাত জাহান তৃণা এবং মোহাম্মদ সজীব। মাননীয় উপাচার্য বিচারকবৃন্দের প¶ে প্রধান বিচারক চবি বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. মোঃ দানেশ মিয়াকে এবং ক্রীড়াবিদদের প¶ে কৃতি ক্রীড়াবিদ মোঃ শফিউল্লাহকে শপথ বাক্য পাঠ করান। ব্যান্ডের তালে তালে অনুষ্ঠিত ক্রীড়াবিদদের বর্ণাঢ্য কুচকাওয়াজ মাননীয় উপাচার্য ও অতিথিবৃন্দ উপভোগ করেন এবং তাদের অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে চবি সিনেট ও সিন্ডিকেট সদস্যবৃন্দ, অনুষদসমূহের ডিনবৃন্দ, রেজিস্ট্রার, কলেজ পরিদর্শক, হলের প্রভোস্টবৃন্দ, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট এবং গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, হলের আবাসিক শিক্ষকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ, শারীরিক শি¶া বিভাগের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী শি¶ক-শি¶ার্থীবৃন্দ ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় হলসমূহ হতে ৩০টি ইভেন্টে ২৭৫ জন ক্রীড়াবিদ অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এছাড়াও প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।চ.বি. শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক জনাব মো. রাশেদ বিন আমিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চ.বি. কেন্দ্রীয় মসজিদের সিনিয়র মোয়াজ্জিন হাফেজ শাহা মোঃ আজম, পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রবীন সেন, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করেন কংকন বড়–য়া অন্তু এবং পবিত্র বাইবেল থেকে পাঠ করেন আকাশ ত্রিপুরা।

বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করছেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আর্জেন্টিনা বিশ্বকাপে পরাজয়ের পর দেশে ফিরেছেন, ফিরেনি মেসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্বকাপের ফাইনালে পরাজয়ের পর দলের বেশিরভাগ সদস্য সোমবার দেশে ফিরেছেন। দলের অধিনায়ক লিওনেল মেসি তাদের সঙ্গে ফিরেনি। দল দেশে পৌঁছানোর সময় সমর্থকরা বিমানবন্দরের বাইরে অপেক্ষা করছিলেন তাদের স্বাগত জানাতে। এর আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছিল, দলের কয়েকজন সদস্য একই ফ্লাইটে ফিরেনি । স্থানীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারে দেখা যায়, বিমান থেকে নামা খেলোয়াড়দের মধ্যে মেসি নেই।
খবর – এএফপি।

বাংলাদেশ রেলওয়ের ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনি অনুষ্ঠান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ রেলওয়ে জোনাল স্পোর্টস কাউন্সিল, (পূর্বাঞ্চল) চট্টগ্রাম এর উদ্যোগে ১৫তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার ফাইনাল ও সমাপনি অনুষ্ঠান ১৬ জুলাই শহীদ শাহজাহান মাঠ, পাহাড়তলী, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম চৌধুরী, কালুরঘাট রেলওয়ে সেতু প্রকল্প, চট্টগ্রাম , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সফিকুর রহমান, সিওপিএস(পূর্ব) ও সভাপতি, জোনাল স্পোর্টস কাউন্সিল(পূর্বাঞ্চল), জনাব মোশারফ হোসেন দিপ্তি, সাবেক সভাপতি, চট্টগ্রাম মহানগর যুবদল। জনাব মোঃ শফিকুর রহমান, প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী(পূর্ব), এছাড়া আরও উপস্থিত ছিলেন জনাব মো: শওকত জামিল মোহসী, অতি: সিসিএম (পূর্ব) ও আহবায়ক, ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬, জনাব চৈতী মুহুরী, সাধারণ সম্পাদক, জোনাল স্পোর্টস কাউন্সিল (পূর্বাঞ্চল) ও এসডব্লিউও(পূর্ব), সিআরবি, চট্টগ্রাম। এছাড়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সিসিআরএনবি (পূর্ব), ডিআরএম(চট্টগ্রাম), ডিএস(কারখানা) পাহাড়তলী, জনাব মো: হারুনুর রশীদ, ডিডি(পিআর)(পূর্ব), এজিএম(পুর্ব), জেপিও-১(পূর্ব)সহ বিভিন্ন কর্মকর্তা ও কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম আর মঞ্জু, জনাব মামুনুল ইসলাম (মামুন),বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল। জনাব আবু বকর ছিদ্দিক, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি ও কাউন্সিলর, সিজেকেএস।

কর্মকর্তাগণ বিকেল ৪:৩০ টায় ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার ফাইনাল খেলা উদ্বোধন করেন।১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতায় গত ১৩-০৭-২০২৬ খ্রি: উদ্বোধন হয়। চারটি দল যথাক্রমে ডিএসএ(সদর), ডিএসএ(পাহাড়তলী), ডিএসএ(চট্টগ্রাম) ও ডিএসএ(ঢাকা) দল অংশগ্রহণ উক্ত তারিখ হতে প্রত্যেকটি দলের ৩ টি করে খেলা অনুষ্ঠিত হয়ে সর্বোচ্চ পয়েন্টধারী দুটি দল ডিএসএ(সদর) ও

ডিএসএ(চট্টগ্রাম) দলের মধ্যে আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ৩০ মিনিট করে ৬০ মিনিট খেলা হয়, কিন্তু কোনো গোল হয়নি পরিশেষে ট্রাইবেকারে ডিএসএ(সদর) দল দল ৩-০ গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হয় এবং রানার আপ হয় ডিএসএস(চট্টগ্রাম) দল। পরে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে আয়োজকদের ১৫’তম আন্ত: বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ প্রতিযোগিতার সফল সমাপ্তি হয়।

আলোচিত খবর

নতুন ভোটার হওয়ার আবেদন ৩১ জুলাই পর্যন্ত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পাচ্ছেন নিবন্ধিত না হওয়া নাগরিকরা। আগামী ৩১ জুলাই পর্যন্ত নতুন ভোটার হওয়ার আবেদন গ্রহণ করা হবে। ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী যেকোনো ব্যক্তি নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এ কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন।

এদিকে নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং উপজেলা বা থানা নির্বাচন অফিসে তালিকাটি প্রদর্শন করা হবে। তালিকায় নাম বাদ পড়া বা তথ্যগত ভুল থাকলে সংশ্লিষ্টরা ২৪ আগস্ট পর্যন্ত নতুন অন্তর্ভুক্তি বা তথ্য সংশোধনের আবেদন করতে পারবেন। সব আপত্তি নিষ্পত্তি শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। এরপর আপত্তি গ্রহণ ও যাচাই-বাছাই শেষে ২৭ আগস্ট চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ-সংক্রান্ত নির্দেশনা সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবর থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি বা শেষ সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৪৩ জন

আরও পড়ুন

সর্বশেষ