আজঃ রবিবার ২১ জুন, ২০২৬

শিক্ষক পালালো ছাত্রীকে নিয়ে ১০ দিনে পরেও সন্ধান পায়নি পরিবার

মোহাম্মদ শাহ এমরান, টেকনাফ (কক্সবাজার)

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসা ও তালিমুল কোরআন মডেল মহিলা হেফজ খানার ছাত্রী বাড়ী থেকে মাদ্রাসায় যাওয়ার পথে শিক্ষকের হাতে আয়েশা সিদ্দিকা অপহরণের ১০ দিনেও সন্ধান মিলেনি বলে জানিয়েছে তার পরিবার ।

আয়েশা নামে হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসা ও তালিমুল কোরআন মডেল মহিলা হেফজ খানার ছাত্রী গত ৯ ফেব্রুয়ারি ছুটিতে বাড়িতে বেড়াতে আসেন । ২দিন বাড়িতে থাকার পর পুনরায় আয়েশা সিদ্দিকা কে টমটম যোগে মাদ্রাসায় পৌঁছে দেওয়ার জন্য দরগা কবরস্থানের রাস্তায় পৌছালে পশ্চিম সিকদার পাড়ার মৃত নুর কামালের ছেলে ইব্রাহিম রুহান (৩০) সহ তাহার অপরাপর সহযোগিরা টমটম গাড়ি থামিয়ে আয়েশা সিদ্দীকাকে অপহরন করে নিয়ে যায়। অপহরণের ১০ দিন পার হয়ে গেলেও ভিক্টিম উদ্ধার না হওয়ায় দিশেহারা পিতা – মাতা, আত্মীয়-স্বজন , তাহার সহপাঠী সহ স্বজনেরা। তাকে উদ্ধারে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।

বাড়ী থেকে মাদ্রাসা যাওয়ার হারিয়ে যাওয়ার পর বিভিন্ন খোঁজাখুঁজির পরেও কোন সন্ধ্যার না পাওয়াইনি আয়েশা সিদ্দিকা কে। পরে ভিক্টিম আয়েশা সিদ্দিকার মা সাজেদা আক্তার মুন্নী বাদি হয়ে টেকনাফ মডেল থানা একটি অপহরণের মামলা দায়ের করেছেন। যেখানে পশ্চিম সিকদার পাড়া মৃত নুর কামালের ছেলে ইব্রাহীম রুহান (৩০), মৃত নুর কামালের স্ত্রী আছমা খাতুন ( ৫০) ও ছেলে মোঃ শাহীন (২০) সহ বিবাদী করে ৩/৪ জন কে অজ্ঞাত রাখা হয়। মামলার প্রধান আসামি ইব্রাহীম রুহান তালিমুল কোরআন মডেল মহিলা হেফজ খানার শিক্ষক ও পরিচালক বলে উল্লেখ করা হয়েছে।

ভিক্টিম আয়েশা সিদ্দীকাকে কোরআন শিক্ষায় শিক্ষিত করতে ১বছর পূর্বে হ্নীলা উম্মে সালমা মহিলা মাদ্রাসা ও তালিমুল কোরআন মডেল মহিলা হেফজ খানায় ভর্তি করা হয়েছিল। মাদ্রাসা দুই টি পাশাপাশি হওয়ায় প্রতিদিন সকাল ৮টা হতে দুপুর ১ টা পর্যন্ত উম্মে সালমা মহিলা মাদ্রাসা এবং ১টা হতে পরের দিন সকাল ৮ টা পর্যন্ত তালিমুল কোরআন মডেল মহিলা হেফজ খানায় পড়া শোনা করে আসছিলেন আয়েশা সিদ্দিকা ।

এ বিষয়ে বিদেশ থেকে ছাত্রীর অভিভাবক আবছার কামাল জানান, যেখানে শিক্ষকেরা ছাত্রী বা শিক্ষার্থীদের নিরাপদে রাখতে দেখা শোনা করবে সেখানে যদি শিক্ষকেরাই অপহরণ করেন তাহলে আমাদের ছেলে মেয়েদের কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাব। আমি একজন রেমিটেন্স যুদ্বা হিসেবে অপহরণ কারির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

ঘটনার বিষয়ে জানতে মাদ্রাটির পরিচালক এনামুল হক মন্জু কে মুঠোফোন বার বার চেষ্ট করলেও ( 01814275435) নাম্বারে সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

টেকনাফ মডেল থানার ওসি মোঃ ওসমান গণী জানান, ছাত্রী অপহরণের বিষয়ে থানায় মামলা রুজু করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন :যোগ জীবনের প্রতিটি দিককে সমৃদ্ধ করে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করা হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় নেভি কনভেনশন সেন্টারে চট্টগ্রামের যোগব্যায়াম উৎসাহীদের সাথে এ দিবস উদযাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ( চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে ৮০০ অধিক জনসমাগম হয়।যেখানে সমাজের বিভিন্ন স্তরের সুধীজনরা অংশগ্রহণ করেন। কোয়ান্টাম ফাউন্ডেশন যোগ অনুশীলন পরিচালনা করেন।

সহকারী হাইকমিশনার শ্রী হারীশ কুমার তার স্বাগত বক্তব্যে বলেন, যোগ একটি প্রাচীন অনুশীলন, যার অর্থ হলো ‘যুক্ত হওয়া’ বা ‘একত্রিত হওয়া’। এটি দেহ, মন এবং শ্বাস-প্রশ্বাসের মধ্যে সমন্বয় সাধন করে এবং মানুষের সামগ্রিক সুস্থতা অর্জনে সহায়তা করে।
প্রায় ৫ হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে এর উৎপত্তি হলেও যোগ কেবল শারীরিক ব্যায়াম বা বিভিন্ন ভঙ্গির অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি পূর্ণাঙ্গ জীবনধারা, যা শারীরিক প্রাণশক্তি, মানসিক স্বচ্ছতা এবং আধ্যাত্মিক প্রশান্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতি বছর ২১ জুন বিশ্বব্যাপী আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়। ভারতের উদ্যোগে ইউনাইটেড নেশনস ২০১৪ সালে এই দিবসকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে। এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’, যা বয়স বৃদ্ধির সঙ্গে সুস্বাস্থ্য, নমনীয়তা, মানসিক স্থিতি এবং জীবনীশক্তি বজায় রাখতে যোগের গুরুত্ব তুলে ধরে। নিয়মিত যোগাভ্যাস মানসিক চাপ কমায়, শরীরকে সক্রিয় রাখে এবং সামগ্রিক কল্যাণ নিশ্চিত করে। তাই একটি সুস্থ, সুখী ও মর্যাদাপূর্ণ জীবন গঠনে যোগকে দৈনন্দিন জীবনের অংশ হিসেবে গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, যোগ আমাদের সকলকে সংযুক্ত করে ও একত্রিত করে। যখন যোগ জীবনযাত্রার অংশ হয়ে ওঠে, তখন তা মানব ঐক্যের ভিত্তি স্থাপন করে। যোগ আমাদের ভারসাম্যপূর্ণ জীবনযাপনের শিল্প শেখায় এবং মানসিক সুস্থতা থেকে শারীরিক সুস্থতার পথ দেখায়। এটি আমাদের শরীরকে নমনীয় হতে সাহায্য করে এবং আমাদের শক্তির মাত্রা উচ্চ রাখে। শারীরিক সুস্থতা থেকে শুরু করে মনের শান্তি পর্যন্ত, যোগ জীবনের প্রতিটি দিককে সমৃদ্ধ করে।

মোঃ ইফতেকারুল আলম সায়েম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বুড়িশ্চর ইউনিয়নের কৃতি সন্তান মোঃ ইফতেকারুল আলম সায়েম। তাঁর এই অর্জনে এলাকায় আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে।দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসা ইফতেকারুল আলম সায়েম সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে নেতাকর্মীদের আস্থা অর্জন করেছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, নিষ্ঠা ও ত্যাগের স্বীকৃতি হিসেবে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা মনে করেন।

তাঁর মূল্যানের খবরে বুড়িশ্চর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে তিনি ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করার পাশাপাশি তরুণ সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ