সোশ্যাল শেয়ার কার্ড
এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আত্রাইয়ে উদনপৈ দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁর আত্রাইয়ে উদনপৈ দাখিল মাদ্রাসার আয়োজনে আজ সকাল ৯ ঘটিকায় উপজেলা উদনপৈ দাখিল মাদ্রাসা মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আজিজুর রহমান পলাশ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য বৃন্দ ও এলাকার সাধারণ জণগণ প্রমুখ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।











