আজঃ বুধবার ১৮ মার্চ, ২০২৬

ময়মনসিংহ:

উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসা আগুনে পুড়ে ছাই।

ওবায়দুর রহমান গৌরীপুর ময়মনসিংহ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের বাসা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার পৌর শহরের ইসলামাবাদ মহল্লার নিজ বাসায় সকাল সাড়ে ১১ টায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে। আগুনে আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় বাসায় কেউ ছিলো না। আগুনের সূত্রপাত জানতে না পারলেও বাসার সিলিং বাঁশ-বেতের হওয়ায় দ্রুত আগুন পুরো বাসায় ছড়িয়ে পড়ে। আগুনে বাসার তিনটি কক্ষ, একটি রান্নাঘর, ঘরের আসবাবপত্র, শর্টগানের লাইসেন্স, কাপড়-চোপড়, চালের কাঠ-টিনসহ প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভায়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান বলেন, সকাল সাড়ে ১১টার সময় বাসায় কেউ ছিল না। এই সময়ে আগুন লাগে এবং দ্রুত পুরো বাসায় ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আনুমানিক ২৫ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

গৌরীপুর ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার মোঃ শাহজাদা জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কলমাকান্দা নির্বাচনী মঞ্চে ‘খুদে খালেদা জিয়া’: ভোট চাইলো ‘ধানের শিষে’

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে সেজে এক ছোট্ট শিশুকে একটি নির্বাচনী সভায় বক্তব্য দিতে দেখা যাচ্ছে। শিশুটি বেগম জিয়ার সিগনেচার লুকে- সাদা ও বেগুনি শাড়ি, বড় কালো চশমা এবং তার কথা বলার ঢং হুবহু নকল করে উপস্থিত জনতাকে মাতিয়েছেন।

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের একটি নির্বাচনী সভায় এমন দৃশ্য দেখা গেছে।

শিশুটি মাইক হাতে নিয়ে বলছে, “আমি বেগম খালেদা জিয়া। ধানের শীষে ভোট দিবেন। আমি আমার ছেলে কায়সার কামালকে আপনাদের হাতে দিয়ে গেলাম।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে দুর্গাপুরের বড়বাট্টা এলাকায় মহিলা সমাবেশে শিশুটির সাবলীল অভিনয় এবং উপস্থিত নেতাদের সাথে একই মঞ্চে দাঁড়িয়ে প্রচারণায় অংশ নেওয়ার বিষয়টি নেটিজেনদের বেশ আকৃষ্ট করেছে।

কেউ কেউ শিশুটির অভিনয় দক্ষতার প্রশংসা করেছেন, আবার কেউ রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের এভাবে ব্যবহারের সমালোচনাও করছেন। তবে সাধারণ দর্শকদের অনেকেই শিশুটির দৃঢ় কণ্ঠের বক্তব্যকে বেশ ইতিবাচকভাবেই দেখছেন।

শিশুটির সাজসজ্জায় বেগম খালেদা জিয়ার চশমা এবং শাড়ি পরার স্টাইলটি বেশ নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবং সাবেক প্রধানমন্ত্রীর কথা বলার স্টাইল এবং ধীর স্থির ভঙ্গি শিশুটির মাঝে প্রতিফলিত

ময়মনসিংহে দিপু দাশকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার- ৭।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ৭ ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করেছে র‍্যাপিড অ‍্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতারকৃতরা হলেন- মো: লিমন সরকার (১৯), মো: তারেক হোসেন (১৯), মোঃ মানিক মিয়া (২০), এরশাদ আলী(৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮) ও মোঃ মিরাজ হোসেন আকন (৪৬)।

শনিবার ২০ ডিসেম্বর র‍্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসাত জন গ্রেফতার করে।উল্লেখ্য, ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে পিটিয়ে হত্যা করে । পরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে মরদেহে আগুন জ্বালিয়ে দেয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ