ভোগ্যপণ্যের দামের তারতম্যে সুজনের ক্ষোভ প্রকাশ

জনদুর্ভোগ লাঘবে জনতার ঐক্য – চাই নাগরিক উদ্যোগ

ডেস্ক নিউজ:

রিয়াজউদ্দিন বাজারে নাগরিক উদ্যোগের গণপ্রচারণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রিয়াজউদ্দিন বাজারে নাগরিক উদ্যোগের গণপ্রচারণায় ভোগ্যপণ্যের দামের তারতম্যে ক্ষোভ প্রকাশ করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। রমজান মাসের ব্যবহার্য ভোগ্য পণ্যসামগ্রী জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নিমিত্তে আজ মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ সকালে নগরীর বৃহত্তম ব্যবসা কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার থেকে নাগরিক উদ্যোগের ধারাবাহিক গণপ্রচারণা কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে ভোগ্যপণ্যের দামের তারতম্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসময় ক্রেতাদের তিনি দুই দিনের বেশি ইফতার সামগ্রী ক্রয় না করারও অনুরোধ জানান।

এসময় সুজন বলেন রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে দীর্ঘ এক বছর পর মুসলমানদের দ্বারে আবার ফিরে এসেছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। অশেষ রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, রমজান মাস এলেই দেশে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সচরাচর দেখা যায় রোজায় যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলোর দামই বেশি হয়। তাছাড়া এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা রমজান মাসকে টার্গেট করে তাদের মুনাফা লুফে নেওয়ার হাতিয়ার হিসেবে। সে হিসেবে তারা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়। এদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ারও আহবান জানান তিনি। তিনি আরো বলেন সরকার রমজানে ব্যবহার্য ভোগ্যপণ্যের দাম জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। রমজানে ব্যবহৃত পণ্যসামগ্রীর উপর সরকার আমদানি শুল্কও মওকুফ করেছে জনগনকে সুবিধা প্রদানের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে, সরকার আমদানিকৃত পণ্যের উপর ধার্যকৃত শুল্ক মওকুফ করলেও প্রায় ক্ষেত্রে ভোক্তাগণ এর সুফলপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। উপরন্তু বাজারে কৃত্রিম সংকট তৈরী করে ভোক্তাদের জিম্মি করা হচ্ছে। সুজন আরো বলেন, কাঁচা বাজার নিয়ন্ত্রণে সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ এসব পণ্য নিজ¯^ পদ্ধতিতে উৎপাদিত পন্য, এসব পণ্যের কোন আমদানি মূল্য নেই। তাই কাঁচা বাজার নিয়ন্ত্রণে বিশেষ ব্যস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। তিনি বাজারে বিভিন্ন প্রজাতির মুরগির দাম বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেন। মুরগির দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে ভোক্তাকে পুরো রমজান মাস ভুগতে হবে বলে জানান তিনি। মুরগির সিন্ডিকেট ভাঙ্গতে প্রয়োজনে পাশর্^বর্তী দেশ থেকে মুরগি আমদানির জন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানান তিনি। তিনি পণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে আরো সক্রিয় হওয়ার অনুরোধ জানান। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়কে বাজারের আগে না হেঁটে বাজারের পিছনে হাঁটার অনুরোধ জানান সুজন। তিনি জানান খেজুরের মূল্যবৃদ্ধি হলেও বাজারে এর ক্রেতা কম। এভাবে ক্রেতাদেরও সিন্ডিকেট তৈরী করার আহবান জানান তিনি। তিনি বাজারে আগত ক্রেতাসাধারণের সাথে পণ্যের দরদাম নিয়ে কথা বলেন। উপস্থিত ক্রেতাগণ সুজনের এ উদ্যোগকে স্বাগত জানান। তবে ভোগ্যপণ্যের দাম ক্রেতাদের সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে আরো কঠোর হওয়ার অনুরোধ জানান তারা। বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার এবং বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের দ্বারা অভিযান পরিচালনা করারও অনুরোধ জানান খোরশেদ আলম সুজন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, সদস্য সচিব হাজী মো. হোসেন, মো. শাহজাহান, মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমু, এ এইচ এম বেলাল উদ্দিন, জয়জিৎ চৌধুরী, আনন্দ আচার্য, অসিত দেব হৃদয় প্রমূখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

জেলখানায় মায়ের আদ্যশ্রাদ্ধ করার ইচ্ছে চিন্ময়ের, অনুমতি চেয়ে আবেদন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্যারোলে মুক্তির পর এবার চট্টগ্রাম কারাগারে মৃত মায়ের ‘আদ্যশ্রাদ্ধ’ অনুষ্ঠান আয়োজন করতে চান রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যার মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এজন্য চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর ধর্মীয় উপকরণ নিয়ে একজন পুরোহিতের কারাগারে প্রবেশ ও শ্রাদ্ধানুষ্ঠানের অনুমতি চেয়ে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বললেন, প্যারোলে মুক্তির বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন ছিল। সেটা দেওয়া হয়েছে। এখন যে আবেদন সেটার জন্য জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতির প্রয়োজন নেই। এটা কারাবিধি অনুযায়ী জেলা সুপার সিদ্ধান্ত নেবেন।

চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি-প্রিজন্স) মোহাম্মদ ছগির মিয়া বললেন, এ ধরনের আবেদন খুবই রেয়ার। কারাবিধিতে এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা নেই। যেহেতু ধর্মীয় বাধ্যবাধকতার বিষয় আছে এবং বন্দিও একজন বিশেষ বন্দি, তাই সিদ্ধান্ত হতে পারে বিশেষ বিবেচনায়। সেই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার জেলা ম্যাজিস্ট্রেটের। জেল কর্তৃপক্ষ কারাবিধির বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারে না।

এর আগে গত ১০ সেপ্টেম্বর চিন্ময়ের মা সন্ধ্যা রাণী ধর মারা যান। মায়ের শেষকৃত্যে অংশ নিতে জেলা ম্যাজিস্ট্রেট তাকে পাঁচ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছিলেন। এরপর রঞ্জন কুমার ধর আরেকটি আবেদন করেন। এতে সনাতন ধর্মীয় অনুশাসন ও শাস্ত্রীয় আচারের কথা উল্লেখ করে চিন্ময়কে কারাগারের ভেতরে আগামী ২০ সেপ্টেম্বর মায়ের আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান আয়োজনের সুযোগ দেওয়ার কথা বলা হয়। এজন্য শ্রাদ্ধের সরঞ্জাম নিয়ে হারাধন রুদ্র নামে একজন পুরোহিতকে কারাগারে ভেতরে প্রবেশের অনুমতির আবেদন করা হয়।

চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সাবেক সংগঠক। সম্মিলিত সনাতনি জাগরণ জোট নামে একটি সংগঠনের মুখপাত্রও। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন তিনি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ তার বিরুদ্ধে মোট ৬টি মামলা আছে।

ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মিরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

পুলিশ জানায়, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মিরসরাই থানার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন অপরাধ দমন এবং মাদক উদ্ধার অভিযানে সাফল্য দেখিয়েছেন।এছাড়াও ডাকাতির মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার, হত্যা মামলার আসামী গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এই সম্মাননা মিরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ