আজঃ সোমবার ১৫ জুন, ২০২৬

চট্টগ্রামে মানসিক প্রতিবন্ধী শিশু নিখোঁজ, ফিরে পেতে মায়ের আকুতি।

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন নিউ মার্কেট এলাকা হতে জান্নাতুল নাঈমা (৮) নামের এক মানসিক প্রতিবন্ধী শিশু নিখোঁজ রয়েছে। সে মানসিক প্রতিবন্ধী হওয়ায় ভালোভাবে কথা বলতে পারে না। জান্নাতুল নাঈমা কক্সবাজার জেলার পেকুয়া থানাধীন টৈটং ওয়ার্ডের মৌলভী হাসান জুম পাড়ার সৈয়দ কাসেমের মেয়ে। বর্তমানে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন পেট্রোল পাম্প সংলগ্ন এ–ব্লকের একটি ভাড়া বাসায় থাকেন শিশুটির সন্ধান চেয়ে আকুতি জানিয়েছেন তার মা। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছে নিখোঁজের মা ছেনোয়ারা বেগম যাহার জিডি নং-২২১০/২০২৪।

 

নিঁখোজের মা ছেনোয়ারা বেগম জানান, গত ২১ মার্চ আনুমানিক দুপুর দেড়টায় সময় আমার সাথে আমার মেয়েকে ঈদের কাপড় কিনে দিতে রিয়াজ উদ্দিন বাজার এলাকায় নিয়ে যায়। এসময় হাত থেকে ছুটে গিয়ে পায়ে হেঁটে অজ্ঞাত স্থানে চলে যায়। এর পর থেকে তার কোনো সন্ধান পাইনি। হারিয়ে যাওয়ার সময় তার পরনে একটি প্রিন্টের জামা গায়ে ছিলো। তার গায়ের রং ফর্সা, চুল ছোট ছোট, সে আঞ্চলিক ভাষায় কথা বলে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি জান্নাতুল নাঈমার সন্ধান পেয়ে থাকেন তাহলে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় যোগাযোগের অনুরোধ করা হলো।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে হারভেস্টপ্লাস বাংলাদেশ -এর বাস্তবায়নে “রিয়েক্টস-ইন” প্রজেক্টের আওতায় “জিংক ধান ১০২” শীর্ষক একটি কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। 
রবিবার (১৪ জুন) বিকেলে ইএসডিও’র আয়োজনে ও পরিচালনায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাপাপাড়া গ্রামে কৃষক মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। 

উক্ত কৃষক মাঠ দিবসে উপস্থিত শতাধিক কৃষকের মাঝে ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম মানবদেহে জিংক এর প্রয়োজনীয়তা এবং জিংকের অভাব পূরণে জিংক সমৃদ্ধ ব্রিধান১০২,  ব্রিধান১০০, ব্রিধান৮৪ এবং ব্রিধান৭৪ এর ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি তার বক্তব্যে সকলের প্রতি জিংক ধানের চাষাবাদ পদ্ধতি, জিংক ধানের আবাদের সম্প্রসারণ ও জিংক সমৃদ্ধ চালের ভাত খাওয়ার অভ্যাস গড়ে তুলতে আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রাসেল ইসলাম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার মোছা: ইবনে হারেসা, লোহাগাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, উক্ত গ্রামের মধ্য চাপাপড়া নকশবন্দী জামে মসজিদের ইমাম সাহেব মোঃ তৈয়বুর রহমান এবং ইএসডিও রিয়েক্টস- ইন প্রজেক্টের প্রজেক্ট অফিসার মোঃ মিজানুর রহমান সহ মিডিয়া ব্যক্তিত্ব।

যশোরের চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয় এর অ্যাডক কমিটি গঠন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা ম্যাধমিক বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের লক্ষে ৪ সদস্য বিশিষ্ট অ্যাডক কমিটির অনুমোদন দিয়েছেন ম্যাধমিক ও উচ্চ ম্যাধমিক শিক্ষা বোর্ড যশোরের বিদ্যালয় পরিদর্শক প্রফেসার ডক্টর মোঃ কামরুজ্জামান।তিনি গতকাল ১১ জুন এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে । আশিকুর রহমান টুটুল কে সভাপতি প্রধান শিক্ষক মামুনুর রশীদ কে সদস্য সচিব নির্বাচিত করে ৪ সদস্য বিশিষ্ট অ্যাডক কমিটি গঠন করেন।কমিটির অনান্য সদস্যরা হলেন বিদ্যালয়ের শিক্ষক জিল্লুর রহমান সাধারণ শিক্ষক সদস্য ও গোলাম রব্বানী কে অভিভাবক সদস্য নির্বাচিত করে আগামী ৬ মাসের মধ্যে পূর্নাঙ্গ গভানিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। নব নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হাফিজুর রহমান সহ বিভিন্ন মহলের ব্যাক্তি ও ইউনিয়ন ছাত্র ও যুবদলের নেতূবিন্দু

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ