আজঃ বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুরে কুরিয়ার সার্ভিসে পাঠানো বিপুল পরিমান ফেনসিডিল আটকসহ গ্রেফতার – ০১

সুরুজ্জামান রাসেল গাজীপুর প্রতিনিধি:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসে মাধ্যমে লোহার ড্রামে ভরে ফেনসিডিল পাচারকালে গাজীপুর মহানগর পুলিশ অভিযান চালিয়ে ২৮২ বোতল ফেনসিডিল উদ্ধার সহ এক পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।৫ এপ্রিল রোববার দুপুরে প্রেস ব্রিফিং এ এসব তথ্য জানিয়েছেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: সামসুর রহমান

গ্রেফতার আসামীর রংপুর জেলার পরশুরাম থানার চিলার ঝাড় এলাকার নয়া মিয়ার ছেলে নুর আলম (৪০)।মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) আবু তোরাব মো: সামসুর রহমান আরো জানান, গত ৪ মে দুপুরে গোপন সূত্রে খবর পায় রংপুর থেকে অভিনব কায়দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে লোহার ড্রামের ভিতর কাঠের গুড়ার সাথে ভরে মাদক দ্রব্য ফেনসিডিলের একটি বড় চালান গাজীপুরে আসবে। এমন খবরের ভিত্তিতে গত শনিবার (৪ এপ্রিল) জিএমপির একটি চৌকস আভিযানিক দল গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নলজানি এলাকায় অভিযানে নামে। অভিযানকালে রেইনবো এক্সপ্রেস পার্সেল সার্ভিসেস লিঃ এর অফিসের সামনে থেকে আসামী মোঃ নূর আলমকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে একটি লোহার ড্রাম জব্ধ করা হয়। পরে তার দেখানো মতে, লোহার তৈরি ড্রামের মুখ কর্তন করে, ড্রামের ভিতর কাঠের গুড়ার মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ২৮২ (দুইশত বিরাশি) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার করে জব্ধ করা হয়।তিনি আরো জানান, ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে রংপুরের কথিত মাদক ব্যবসায়ী পলাতক আসামী লিটন (৩০) এর নিকট থেকে মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে বিশেষ কায়দায় লোহার ড্রামের ভিতরে কাঠের গুড়া দিয়ে ফেন্সিডিলের বোতল রেখে বহন করে। এভাবে নুর আলম রংপুর থেকে অল্প দামে ফেন্সিডিল ক্রয় করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এনে গাজীপুর মহানগরী এলাকায় পলাতক আসামী মিলন চন্দ্র (২৮) সহ অন্যান্য খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে।তিনি বলেন, এ ঘটনায় ধৃত আসামী ও পলাতক আসামীদের বিরুদ্ধে বাসন থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর গণি বেকারি এলাকা থেকে পিস্তলসহ এক রোহিঙ্গা যুবক আটক।

জামায়াতের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট জব্দ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট উদ্ধার করা হয়েছে। বুধবার ১১ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫নং সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। এ ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ।

আলোচিত খবর

নির্বাচনি দায়িত্বে থাকবেন প্রায় ৮ লাখ। কর্মকর্তা- ইসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিশাল এক কর্মীবাহিনী মাঠে নামিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের কর্মযজ্ঞ সফল করতে সারা দেশে প্রায় ৮ লাখ কর্মকর্তা সরাসরি নির্বাচনি দায়িত্ব পালন করবেন। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই বিশাল তালিকায় প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে পোলিং অফিসার পর্যন্ত সর্বমোট ৭ লাখ ৮৫ হাজার ২২৫ জন দক্ষ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।  

নির্বাচন পরিচালনার ৬৯ জন রিটার্নিং অফিসার, ৫৯৮ জন সহকারী রিটার্নিং অফিসার। মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রায় ৯ লাখ পোস্টাল ব্যালট প্রতিটি কেন্দ্রের প্রধান দায়িত্ব সামলাবেন একজন করে প্রিজাইডিং অফিসার, সেই হিসেবে ৪২ হাজার ৭৭৯ জন প্রিজাইডিং অফিসার এখন কেন্দ্রগুলোতে যাওয়ার অপেক্ষায় রয়েছেন। এছাড়াও ভোটকক্ষগুলোতে দায়িত্ব পালনের জন্য ২ লাখ ৪৭ হাজার ৪৮২ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৪ লাখ ৯৪ হাজার ৯৬৪ জন পোলিং অফিসারকে চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ