আজঃ বৃহস্পতিবার ২৬ মার্চ, ২০২৬

ভোক্তা অধিকার সুরক্ষাসহ সামাজিক অনাচার রোধে তরুনদের ভূমিকা রাখার আহবান

প্রেস রিলিজ

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর ও বিশ্ববিদ্যালয়ের ঈদ পূর্নমিলনী ও চড়ইভাতি অনুষ্ঠানে বক্তাগন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 

ভোক্তা অধিকার বলতে অনেকেরই ধারনা “রমজানে নিত্যপণ্যের বাজার ও হোটেল রেস্তোরায় ভেজাল খাবার বিক্রি বন্ধ” সংক্রান্ত কার্যক্রম। অথচ ক্যাব মনে করে, “মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িত অধিকারগুলোর সুরক্ষা দেয়াই ভোক্তা অধিকার”। মানুষ রাজনৈতিক দলের নেতা বা কর্মী হবার জন্য যে ধরনের আগ্রহী সেভাবে সামাজিক সংগঠনের সাথে যুক্ত হতে সেভাবে আগ্রহী নয়। কারন রাজনৈতিক দলের নেতা বা কর্মী হতে পারলেই বিপুল অর্থ ভিত্তের মালিক হওয়া খুবই সহজ। সেকারণে করোনায় সময় একটি মাক্স বিতরণ করে ছবি তুলে করোনা যোদ্ধা আবার প্রচন্ড তাপদাহে এক গ্লাস সরবরত দিয়ে ভিড়িও করে মানবতাবাদী হওয়ার দৌড়ে অনেকেই সামিল হচ্ছেন। কিন্তু নিত্যনৈমত্তিকভাবে মানুষ কষ্ঠ পাচ্ছে অথবা মানুষে ভোগান্তির সীমা নেই, সে বিষয়ে কোন কিছু করতেই কারোও আগ্রহ নেই। সবাই সস্তা জনপ্রিয়তা পেতে মরিয়া হয়ে উঠছে। আর সেপ্রতিযোগিতায় সরকারী দপ্তরগুলো থেমে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার জন্য নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসছেন, অথচ তাকে যে কারণে চাকুরীতে নিয়োগ দেয়া হয়েছে সে দায়িত্বপালনের কোন খবর নেই। তাই সমাজের ঘুনে ধরা এসমস্ত শিকলগুলো ভাঙ্গতে হলে তরুন সমাজকে এগিয়ে আসতে হবে। কারন দেশের স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সবগুলো আন্দোলন ও পরিবর্তনে তরুন সমাজই দেশকে মুক্তির পথ দেখিয়েছে। ০৪ মে ২০২৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাম বাগানে ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর ও বিশ্ববিদ্যালয় এর আয়োজনে ঈদ পূর্নমিলনী ও চড়ইভাতি অনুষ্ঠানে বিভিন্ন বক্তাগন উপরেক্ত মন্তব্য করেন।

ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সভাপতি ফজলে রাব্বি তৌহিদের সভাপতিত্বে ও ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগর’র সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম মহানগর ও এডাব চট্টগ্রামের সভাপতি জেসমিন সুলতানা পারু, ক্যাব নেতা ও চট্টগ্রাম সিটিকরপোরেশনের সাবেক কাউন্সিলর আবিদা আজাদ, ক্যাব চট্টগ্রাম মহানগরের চান্দগাও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, সদরঘাট থানা সভাপতি শাহীন চৌধুরী, চকবাজারের আবদুল আলিম, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্ঠা জামিল নওশাদ, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক খাইরুল ইসলাম, সদস্য সাকিব আহমেদ শুভ, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সিনিয়র সহ-সভাপতি নিলয় বর্মন প্রমুখ।

দিনব্যাপী অনুষ্ঠিত এই ঈদ পূর্নমিলনী ও চড়ইভাতি অনুষ্ঠানে অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো আকর্ষনীয় র‌্যাফল ড্র, হাড়িভাঙ্গা ও বিস্কুট খাওয়া প্রতিযোগিতা এবং বালিশ খেলা। এতে অন্যান্যদের মধ্যে মাওয়া আকতার জ্যোতি, তানিয়া সুলতানা, জুমা, সানজানা, খালেদ সাইফুল্লাহ, মোহাম্মদ জানে আলম প্রমুখ বিভিন্ন ইভেন্টে পুরস্কৃত হন। মনোজ্ঞ এ অনুষ্ঠানে ক্যাব যুব গ্রুপসহ ক্যাব সদস্য/সদস্যাসহ শতাধিক অংশগ্রহনকারী অংশনেন করেন। ক্যাব যুব গ্রুপের এই ব্যতিক্রমধর্মী ঈদ পূর্নমিলনী ও চড়ইভাতি তরুন সমাজকে দেশও জাতিগঠনমুলক কাজে আরও বেশি অংশগ্রহনের ক্ষেত্রে উৎসাহিত করবে এবং প্রচন্ড তাপদাহ শেষে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক কোমল ও দুষণবিহীন পরিবেশে একদিন সময় কাঠানো সকলের জন্য তারুণ্য ও উদ্দীপনা জাগাতে অনেকখানি ভুমিকা রেখেছে বলে অনেক অংশগ্রহনকারী মনে করছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও লুটপাট।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাণীহাটি ইউনিয়নের কুথালিপাড়া গ্রামে সালিশ বৈঠককে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সংঘর্ষ চলে। পরে দুপুর ১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বিরোধের জেরে সালিশ বৈঠক ডাকা হয়। বৈঠক চলাকালে রানিহাটি ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক ও স্থানীয় সাবেক মেম্বার চান্দুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে অর্ধশতাধিক ককটেল নিক্ষেপ করে। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আতঙ্কে সাধারণ মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মোজাফফর নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

পাবনার ভাঙ্গুড়ায় মসজিদ-ঈদগাহ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত -৪।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় মসজিদ ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৪ জন আহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের কলকতির ঝবঝবিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-মোঃ কামিল ইসলাম (৩০), মোঃ হাসমত আলী (৩৬), মোঃ বাকি বিল্লাহ এবং মোঃ আব্দুল হাকিম (৩৫)। আহতরা সকলেই জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পূর্বের কমিটির মেয়াদ শেষ হলেও সেটি বহাল ছিল। নতুন কমিটি গঠনের লক্ষ্যে স্থানীয়ভাবে বৈঠক অনুষ্ঠিত হলে পূর্বের কমিটির সভাপতি পুনরায় একই পদে থাকার ইচ্ছা প্রকাশ করেন। এতে অন্য পক্ষ আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এদিকে এলাকায় রাজনৈতিক আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে জামায়াত ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদ, কবরস্থান ও ঈদগাহ মাঠের কমিটি গঠনকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোঃ এস এম আরাফাত ফয়সাল জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের আঘাত গুরুতর নয় এবং চিকিৎসা নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

খবর পেয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মুস্তাফিজুর রহমান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ