দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলফা, ভাইস চেয়ারম্যান সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান স্পর্শ নির্বাচিত

ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

উৎসাহ উদ্দিপনা না থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে দেবহাটা উপজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপে দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করে। যার মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে আলফেরদাউস আলফা হেলিকপ্টার প্রতিকে ২৬ হাজার ৩৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবর রহমান মোটারসাইকেল প্রতিক নিয়ে ১৭ হাজার ১৫২ ভোট পেয়ে পরাজিত হন। এছাড়া চেয়ারম্যান পদের প্রার্থী আবু রাহান তিতু ঘোড়া প্রতিকে ১ হাজার ২১৪ ভোট, গোলাম মোস্তফা চিংড়ি মাছ প্রতিকে ১ হাজার ১৮৯ ভোট এবং রফিকুল ইসলাম আনারস প্রতিকে ২ হাজার ৭১২ ভোট পেয়ে পরাজিত হন।
অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে হাবিবুর রহমান তালা প্রতিকে ৩৬ হাজার ৮৬৮ ভোট এবং বিজয় কুমার ঘোষ টিউবওয়েল প্রতিকে ১১ হাজার ৭৬১ ভোট পেয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ কলস প্রতিকে ২৬ হাজার ১৭৫ ভোট এবং আমেনা রহমান ফুটবল প্রতিকে ২১ হাজার ৬৯৬ ভোট পেয়েছেন।
এদিকে, উপজেলার ৪১ টি কেন্দ্রে ১ লাখ ১১ হাজার ৫২৭ জনের মধ্যে সবমিলে ৪৫% ভোট কাস্ট হয়। তবে ভোট কেন্দ্রে নারী ও হিন্দু ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। প্রশাসনের তৎপরতায় সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট গ্রহন সম্পন্ন হওয়ায় প্রশাসন ও সংশ্লিষ্টদের স্বাধুবাদ জানিয়েছেন ভোটাররা।
এদিকে, ভোট গণনা শেষে দেবহাটা উপজেলা পরিষদের সভাকক্ষে খোলা কন্ট্রোল রুমে ফলাফল ঘোষনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মাসরুবা ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) দীপা রানী সরকার, কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহমুদ হোসেন, উপজেলা প্রকল্প অফিসার শফিউল বশার, উপজেলা সমবায় অফিসার মনোজিত কুমার মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী প্রমুখ। এদিকে নির্বাচিত প্রার্থীদের জয়ের খবর পেয়ে আনন্দ মিছিল বের করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী ফয়সাল আমিন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে শেষপর্যন্ত মির্জা পরিবারের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনই বিএনপি দলীয় প্রার্থী।

বিএনপির মহাসচিব থেকে এলজিআরডি মন্ত্রী এবং পরবর্তীতে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব নিয়েছেন। শূন্য হওয়া এই আসনটিতে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফয়সাল আমিনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বেছে নিচ্ছে দল।

নয় দফা না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো: জামায়াত আমির

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নসহ নয় দফা দাবি সরকার না মানলে এক দফার আন্দোলনের ডাক দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া মহানগরের মাটিডালি বিমান মোড়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের লং মার্চের সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন- সরকার নয় দফা দাবি না মানলে এক দফার ডাক দিতে বাধ্য হবো। নয় দফা দাবি মেনে নিলে এক দফার প্রয়োজন হবে না। তবে দাবি না মানলে এক দফার আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ