আজঃ মঙ্গলবার ৫ মে, ২০২৬

কোটা পুনর্বহাল আদেশের বিরুদ্ধে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ওবায়দুর রহমান গৌরীপুর ময়মনসিংহ।

ময়মনসিংহ:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

হাইকোর্ট কর্তৃক প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল আদেশের বিরুদ্ধে ময়মনসিংহের গৌরীপুরের সর্বস্তরের ছাত্র সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল ১১ টায় উপজেলার পৌর শহরের হারুন পার্কের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে ‘বঙ্গবন্ধুর বাংলায়-বৈষম্যের ঠাঁই নাই’ ‘১৮ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দেয়’ ইত্যাদি শ্লোগানযুক্ত প্ল্যাকার্ড নিয়ে ছাত্ররা উপস্থিত ছিলেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন রিদুওয়ানুল হাসান ফাহাদ, মোঃ আশিকুর রহমান রাজিব, মোঃ মোজাম্মেল হক, মোঃ ওয়ালিউল্লাহ, মেহেদী হাসান, মোঃ মনির, রাজিবুল হাসান, মোস্তাফিজুর রহমান, ফাহিম, রাজন প্রমুখ।
আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, ‘জনগণের জন্য হাইকোর্ট, জনগণের জন্য আইন, আইন সংশোধন করে হাইকোর্টের এই রায় আপনারা বাতিল করবেন। এই রায় বাতিল না করলে আমরা কঠোর কর্মসূচী পালন করবো।
বক্তারা আরো বলেন, আমরা বাংলার ছাত্র সমাজ, আমরা বাংলার ছাত্র, আমরা দেখিয়ে দিয়েছি এর আগে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে কিভাবে আমাদের অধিকার আদায় করতে হয়। যারা উপর মহলে আছেন, যারা এইটার দায়িত্বে আছেন তাদের উদ্দেশ্যে করে তারা বলেন, সারা বাংলায় আপনারা ছাত্রদের রাজপথে নামাবেন না। আমরা কৃষকের সন্তান। আমরা আমাদের পরিশ্রম দিয়ে বাবার খেত-খামারে কাজ করা টাকা দিয়ে পড়াশোনা করে, মেধা অর্জন করে তারপর যাই একটা সরকারি চাকরির আশায়। আপনারা কি করেন সেখানে কোটা তৈরি করেন। একটি দেশের সরকারি চাকরিতে ৫৬% কোটা দিয়ে চাকরি হয় আর মাত্র মেধাবীদের জন্য ৪৪% হয়।
এ সময় বক্তারা আরো বলেন, সরকারি নিয়োগগুলো হবে মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে। পৃথিবীর বিভিন্ন দেশে কোটা প্রথা চালু রয়েছে কিন্তু আমাদের দেশের মতো এত বড়ো বৈষম্য কোথাও দেখি না। মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন, তাদেরকে স্যালুট জানাই, সম্মান করি। তাদেরকে পারিবারিকভাবে সরকার সহযোগিতা করছে। কিন্তু তাদের নাতি-নাতনিদের পর্যন্ত কোটা দিতে হবে এটাকে আমরা মানতে পারি না, মানতে পারবো না। এটা একটা চরম বৈষম্য, এই বৈষম্য আমরা কখনো মেনে নেবো না। আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সে সিদ্ধান্তকে অচিরেই বাতিল করতে হবে।
হাইকোর্টের এই রায় বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন ছাত্ররা।
উল্লেখ্য যে, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে ২০১৮ সালের ৪ অক্টোবর জারি করা পরিপত্র গত ৫ জুন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। এ বিষয়ে হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই রুলটিকে যথাযথ বলে ঘোষণা করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ভালুকায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ভালুকা উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় “বাঁকা খাল” ও কুচখালী খাল” পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৩ মে) দুপুরে উপজেলার সোয়াইল শান্তির বাজার এলাকায় এ পুনঃখনন কাজের উদ্বোধন করেন ময়মনসিংহ-১১ ভালুকা আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান, মল্লিকবাড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান এবং ভালুকা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক আনোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহিদুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, গুলজার হোসেন, মজিবুর রহমান মজু, ভালুকা প্রেসক্লাবের সভাপতি মাইন উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক রকিবুল হাসান রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানি ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার রিয়াদ পাঠানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ১ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে প্রায় ৬ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হওয়ার পাশাপাশি স্থানীয় অতিদরিদ্র মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

সাউদার্ন ইউনিভার্সিটিতে শেক্সপিয়ার স্মরণে নানা আয়োজন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইংরেজি সাহিত্যের কালজয়ী নাট্যকার, সাহিত্যিক ও কবি উইলিয়াম শেক্সপিয়ার এর জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে সাউদার্ন ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান।

বিভাগীয় প্রধান আরমান হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার এএফএম মোদাচ্ছের আলী, কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক চৌধুরী মোহাম্মদ আলী ।ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, নাট্যাংশ, সংগীত এবং শেক্সপিয়ারের সাহিত্যকর্মভিত্তিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও তাঁর সাহিত্যকর্ম, নাট্যচর্চা এবং বিশ্বসাহিত্যে তাঁর অবদান নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, শেক্সপিয়ারের সাহিত্য আজও সমানভাবে প্রাসঙ্গিক এবং নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যচর্চা মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অন্যান্য বক্তারা বলেন, শেক্সপিয়ারের সাহিত্য শুধু ইংরেজি সাহিত্যের সম্পদ নয়, বিশ্ব সভ্যতারও এক অমূল্য ঐতিহ্য।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ