আজঃ বুধবার ৬ মে, ২০২৬

চট্টগ্রামে স্কুলে ছাত্রী নিপীড়ন ঃ বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা

চট্টগ্রাম ব্যুরো

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের সেন্ট স্কলাস্টিকাস্ গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষুব্ধ হয়ে উঠেছেন ছাত্রী নিপীড়নের ঘটনায়। ইতোমধ্যে নিপীড়নে অভিযুক্ত দুই শিক্ষকের মধ্যে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।তাদের স্থায়ী চাকরিচ্যুতি ও দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে নগরীর পাথরঘাটায় বিদ্যালয়টিতে গতকাল বুধবার (১২ জুন) সকাল থেকে বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা সম্মিলিত সইসহ এসব দাবি প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন। তাদের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকদের যৌন নিপীড়নের ঘটনা জেনেও ব্যবস্থা না নিয়ে প্রধান শিক্ষিকা উল্টো তাদের রক্ষার চেষ্টা করেছেন।অভিযুক্ত অন্যজন সুরজিৎ পাল (৩৩)। এছাড়া অভিযুক্ত দুই শিক্ষককে সহযোগিতা করায় ওমর ফারুক নামে আরেক শিক্ষকেরও শাস্তি দাবি করেছেন শিক্ষার্থীরা।
সেন্ট স্কলাস্টিকাস্ গার্লস স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সুষ্মিতা দে বলেন, আমাদের স্কুলে ২০১৭ সাল থেকে এ ঘটনা ঘটে আসছে। আমরা বারবার স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। উলটো তারা অভিযুক্ত শিক্ষকদের রক্ষা করেছে, যেখানে আমাদের রক্ষা করার কথা তাদের। স্কুলের মেয়েদের নানা হুমকি দিয়ে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। এক শিক্ষককে এ বিষয়ে যখন তিনবার সাময়িক বরখাস্ত করা হয় সে শিক্ষক এ কাজ আবার করে। প্রধান শিক্ষিকাও আমাদের এ বিষয়ে কোনো সহযোগিতা করেনি। আমাদের দাবি, যে তিন জন শিক্ষকদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে তাদের যাতে স্কুল থেকে একেবারে বহিষ্কার করা হয়।
দীপেন্দ্রী শর্মা নামে আরেক ছাত্রী বলেন, আমি নবম শ্রেণি থেকে এ স্কুলে। এখন কলেজে উঠেছি। উনাদের চোখের দৃষ্টি অনেক খারাপ। মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক যদি এরকম হয় আমরা কোথায় যাব। স্কুলের প্রধান শিক্ষিকা প্রথম থেকেই তাদের রক্ষা করছে। উনারই দোষ।স্কুল কর্তৃপক্ষই যদি ভালো না থাকে মেয়েরা সেইভ ফিল কীভাবে করবে। আমরা এখানে নিরাপদ না। আমরা এটার সুষ্ঠু তদন্ত চাই। ওই স্যাররা আমাদের সঙ্গে এ কাজ আগেও করেছে। আমরা এর ভুক্তভোগী। দুই জন শিক্ষকের জন্য পুরো স্কলাসটিকাস’র নাম খারাপ করা যাবে না।
জেসমিন পিয়া নামে এক অভিভাবক বলেন, বাচ্চাদের নিরাপত্তাই আমাদের মূল দাবি। স্কুলের শিক্ষকরাই যদি আমাদের কোমলমতি বাচ্চাদের সঙ্গে এরকম আচরণ করে তাহলে বাচ্চারা কী শিখবে। এটা আমরা কীভাবে সহ্য করব। আর অধ্যক্ষ সব জানার পরও চুপ ছিলেন। উনি কীভাবে বিষয়টিকে ধামাচাপা দিয়ে গেল। ওই তিন শিক্ষককে তিনি কীভাবে রক্ষা করে গেলেন। রকিব উদ্দিন, সুরজিৎ পাল ও তাদের সহায়তাকারী ওমর ফারুক নামে তিন শিক্ষককে আমরা চাই না। আমরা চাই তাদের তিন জনকে পুরো বাংলাদেশে শিক্ষকতা থেকে বহিষ্কার করা হোক। তারা যাতে আর শিক্ষকতা করতে না পারে।
এ বিষয়ে জানতে সেন্ট স্কলাসটিকাস্ গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শিল্পী সেলিন কস্তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।
এর আগে, মঙ্গলবার (১১ জুন) সকালে কোতোয়ালি থানায় যৌন নিপীড়নের অভিযোগ এনে দুই শিক্ষকের বিরুদ্ধে মামলা করেন ভিকটিম ছাত্রীর মা। পরে অভিযান চালিয়ে মামলায় অভিযুক্ত রকিব উদ্দিন (৩৫) নামে এক শিক্ষককে মঙ্গলবার সন্ধ্যায় নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, স্কুলের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা ভিড় করে আছেন। যৌন নিপীড়নকারী শিক্ষকদের শাস্তির দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করছেন তারা। অভিভাবকরা স্কুলের ভেতরে ঢুকে প্রধান শিক্ষিকা শিল্পী সেলিনা কস্তার সঙ্গে দেখা করতে চাইলে তিনি দেখা করেননি। পরে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর ও এক শিক্ষার্থীর অভিভাবক গিয়ে প্রধান শিক্ষিকার সঙ্গে দেখা করেন।
জানতে চাইলে পাথরঘাটা ওয়ার্ডের কাউন্সিলর পুলক খাস্তগীর বলেন, আইনিভাবে যা যা করা দরকার আমরা সব করছি। ভিকটিমকে আমি নিজে নিয়ে গিয়ে মামলা করিয়েছি। ওই দুই শিক্ষককে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে। মামলা করার পর এক শিক্ষক গ্রেফতার হলেও অন্য একজন এখনও পলাতক। তাকে ধরতেও পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি আরও বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি হয়েছে। আজ (বুধবার) সকালে স্কুলের সামনে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করেছে। আমি গিয়ে তাদের বলেছি দুই নরপিশাচের জন্য এত বছরের একটি ঐতিহ্যবাহী স্কুলের সুনাম ক্ষুণ্ন হতে পারে না। সবাই যেন স্কুলের আগের পরিবেশ ফিরিয়ে আনতে সহযোগিতা করে সেজন্য আহ্বান জানিয়েছি। পুলিশকে বলেছি যাতে ভিকটিম জিজ্ঞাসাবাদে কোনো ভয় না পায়। এ স্কুল তো আমাদের। স্কুলের ছাত্রীই আমার মেয়ের মতো।
এদিকে, মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত শিক্ষক রাকিব চতুর্থ শ্রেণির বিজ্ঞান এবং সুরজিত পঞ্চম শ্রেণির একই বিষয়ের শিক্ষক। ভুক্তভোগী ওই শিক্ষার্থীকে প্রায় দেড় বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ক্রমাগত বিভিন্নভাবে যৌন হয়রানি ও নিপীড়ন করে আসছেন এ দুই শিক্ষক।
সর্বশেষ গত ৯ জুন সকাল ১০টার দিকে টিফিন বিরতির সময় অভিযুক্ত দুই শিক্ষক কৌশলে ভুক্তভোগী ওই ছাত্রীকে ছয় তলার বাথরুমের পাশে নিয়ে যান। সেখানেই অবাঞ্ছিতভাবে ওই ছাত্রীকে স্পর্শ করে শ্লীলতাহানি করেন। তাদের এমন আচরণে ভয় পেয়ে চিৎকার দিলে ওই ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে কৌশলে ঘটনাস্থল থেকে চলে যান তারা। ভুক্তভোগী ছাত্রী ভয়ে বিষয়টি কাউকে জানায়নি। স্কুল ছুটির পর বাসায় এসে কান্নাকাটি শুরু করে। পরবর্তী সময়ে ছাত্রীর মা কান্নার কারণ জানতে চাইলে ঘটনার বিস্তারিত বলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, মঙ্গলবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর অভিযান চালিয়ে আমরা এক শিক্ষককে গ্রেফতার করেছি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য একজনকে ধরতেও আমাদের অভিযান চলছে। শিক্ষকদের বিরুদ্ধে এর আগেও যৌন নিপীড়নের কোনো অভিযোগ এসেছে কি না? এমন প্রশ্নে ওসি ওবায়দুল হক বলেন, সব তদন্ত করা হচ্ছে। তদন্তের পর সব বলা যাবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে ইউসিটিসির সেমিনার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং (ইউসিটিসি)-এর উদ্যোগে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। ডিপ্লোমা পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার গুরুত্ব, একাডেমিক অগ্রগতি এবং পেশাগত উন্নয়নের সম্ভাবনা তুলে ধরার লক্ষ্যে সেমিনারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউসিটিসির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ। বিশেষ অতিথি ছিলেন চুয়েট-এর প্রফেসর ও সাবেক উপ-উপাচার্য ড. জামালউদ্দিন আহমেদ, রেজিস্ট্রার সালাহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।

সেমিনারে বক্তারা ডিপ্লোমা শিক্ষা সম্পন্ন করার পর উচ্চশিক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা, প্রকৌশল শিক্ষায় ক্যারিয়ার গঠনের সুযোগ, গবেষণা এবং আন্তর্জাতিক পর্যায়ে সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।পাশাপাশি ইউসিটিসির আধুনিক একাডেমিক পরিবেশ, উন্নত ল্যাব সুবিধা এবং সমসাময়িক শিক্ষা ব্যবস্থাপনা সম্পর্কে উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের অবহিত করা হয়।

ব্লাড ব্যাংকের যাত্রা শুরু ৪৬ বছরে পা রাখলো মেডিকেল সেন্টার হাসপাতাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেডিকেল সেন্টার হাসপাতালের ৪৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও ব্লাড ব্যাংকের উদ্বোধন একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো মনিরুজ্জামান। এতে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে রক্তের যথাযথ ব্যবহার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ডিরেক্টর ডা. শেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, অধ্যাপক ডা. এ.এম. রায়হান উদ্দিন, অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম। হাসপাতালের জেনারেল ম্যানেজার মো.ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক ডা. জেবুন নেসা, সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান (মিজান) এবং সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক।

সেমিনারে বক্তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রক্ত ও রক্তজাত উপাদানের সঠিক ও প্রয়োজনীয় ব্যবহারের ওপর গুরুত্ব প্রদান করেন। তারা বলেন, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ডেঙ্গুজনিত জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নয়ন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেডিকেল ডিরেক্টর ডা. তাহমিদ জুনায়েদ মাহমুদ, ডা. সাফওয়ান মাহমুদ, মার্কেটিং ম্যানেজার রতন কুমার নাথ, বিডিএম ম্যানেজার গোলাম রব্বানী, সার্ভিস ম্যানেজার লুৎফুর রহমান, আই টি ম্যানেজার মোঃ উছা, সহকারী ম্যানেজার মো. মিজানুর রহমানসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ