ভোলায় মুক্তবুলি ম্যাগাজিনের প্রাণবন্ত সাহিত্য আড্ডা

রিপন শান

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

পাঠক যারা লেখক তারা’ এই স্লোগানে বরিশাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে সাহিত্য-সংস্কৃতি বিষয়ক ম্যাগাজিন মুক্তবুলি। জনপ্রিয় এই ম্যাগাজিনের লেখকদের নিয়ে ভোলার কুনজেরহাট বাজারে প্রাণবন্ত সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে এই আয়োজন।

 

 

মুক্তবুলি ম্যাগাজিনের উপদেষ্টা সম্পাদক কবি ফিরোজ মাহমুদের সভাপতিত্বে এবং সম্পাদক আযাদ আলাউদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে অংশ নেন একাধিক গ্রন্থের লেখক কবি নীহার মোশারফ, ছোটদের সময় পত্রিকার সম্পাদক ও শিশু সাহিত্যিক মামুন সারওয়ার, বাংলা একাডেমির সদস্য কবি বোরহান মাসুদ, প্রখ্যাত গীতিকার বিলাল হোসাইন নূরী, দৈনিক বাংলার কণ্ঠের সাহিত্য সম্পাদক কবি মো. মহিউদ্দিন মহিন, কবি এরশাদ সোহেল, কবি আল মুনির, কবি মাসুম শাহ প্রমুখ। এর আগে ১৭ জুন ঈদের রাতে কুনজেরহাট বাজারে সাহিত্য আড্ডার প্রস্তুতি সভায় অংশ নেন মুক্তবুলি ম্যাগাজিনের প্রধান সম্পাদক কবি রিপন শান সহ লেখকরা।
আড্ডার আলোচকরা মুক্তবুলি ম্যাগাজিনের সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চান। এবিষয়ে ব্রিফিং করেন প্রকাশক ও সম্পাদক আযাদ আলাউদ্দীন। তিনি বলেন- এক সময় বরিশাল শহর থেকে অনেক সাহিত্য পত্রিকা প্রকাশিত হতো। এখন মাঝে মধ্যে দু’একটি সাহিত্য পত্রিকা প্রকাশিত হলেও ধারাবাহিকতা রক্ষা করে নিয়মিত প্রকাশ শুধুমাত্র ‘মুক্তবুলি’। এটি বরিশাল থেকে প্রকাশিত হলেও সারাদেশে- বিশেষ করে সব বিভাগীয় শহরে পাওয়া যায় বলে উল্লেখ করেন তিনি। আযাদ আলাউদ্দীন বলেন- কোন ধরনের প্রাতিষ্ঠানিক সহযোহিতা ছাড়াই একটি সাহিত্য পত্রিকা নিয়মিত প্রকাশ করা অনেক কঠিন ও কষ্টসাধ্য কাজ।
সাহিত্য আড্ডায় উপস্থিত লেখকরা বলেন- আমরা দীর্ঘদিনের সাহিত্য চর্চার অভিজ্ঞতায় দেখেছি- একটি সাহিত্য পত্রিকা প্রকাশ করা খুব সহজ, কিন্তু এটিকে নিয়মিত চালিয়ে রাখা অনেক চ্যালেঞ্জের, সেই চ্যালেঞ্জে উত্তীর্ন হয়েছে মুক্তবুলি। তারা পত্রিকাটির মান আরো উন্নয়নের জন্য বাস্তবমুখী বেশ কিছু পরামর্শ তুলে ধরেন।
সম্পাদক আযাদ আলাউদ্দীন লেখকদের সব পরামর্শ আন্তরিকতার সাথে গ্রহণ করেন এবং জুলাই মাসের শেষ দিকে বরিশালে অনুষ্ঠিতব্য লেখক সম্মেলনে উপস্থিত অধিকাংশ লেখকের মতামতের ভিত্তিতে তা বাস্তবায়ন করবেন বলে লেখকদের অবহিত করেন।

 

 

 

দুপুরের ভোজন শেষে দ্বিতীয় পর্বের শুরুতেই গীতিকার বিলাল হোসাইন নূরীর লেখা ও ওবায়দুল্লাহ তারেকের সুর করা মুক্তবুলি থিম সং ইউটিউব চ্যানেল থেকে পরিবেশিত হয়। গানটি শুনে লেখকরা মুগ্ধ হন এবং গীতিকার ও সুরকারকে ধন্যবাদ জানান। এরপর উপস্থিত লেখকরা তাদের স্বরচিত লেখা পাঠ ও পর্যালোচনা করেন। ##

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের স্বাগত মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর যুবদল, আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদল কমিটি পুর্নবহাল করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আতুরার ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়ার হাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ৩নং পাচঁলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: হাসানের সভাপতিত্বে ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুর আলম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম বলেন, আজকের এই র‌্যালিতে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন-বাংলাদেশের যুবসমাজ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আমাদের প্রত্যেককে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। তিনি এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

স্বাগত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নেজাম, জানে আলম, মোঃ আবছার, সেলিম, আলাউদ্দিন, ইমতিয়াজ, জহির, আমিন ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, ইউনুস, মোঃ তারেক, ফারুক, মাসুদ, মহিউদ্দিন, বাদশা, রুবেল, নজরুল, ইমন, করিম, ইসকান্দর, মামুন সহ ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আওতাধীন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

নীরবতার ভাষা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নীরবতার ভাষা দূর্বলতা নয়
সাহসের অভাব নয়,
কখনো তা কষ্ট হজমের
নীরব অভিনয় ।

নীরবতার ভাষা হেরে যাওয়া নয়
থেমে যাওয়া নয়,
কখনো তা ব্যক্তিত্বের প্রকাশ
শান্তির পরশ বুলায় ।

নীরবতার ভাষা বোকামী নয়
জ্ঞানের অভাব নয়,
কখনো তা নম্রতার প্রকাশ
ধৈর্যের শিক্ষা দেয় ।

নীরবতার ভাষা ভুলে যাওয়া নয়
মায়ার বাঁধন ছিন্ন নয়,
নীরবতা মনের গভীরতা
জীবনের ফুল ফোটায় ।

রচনাকাল: ১০ সেপ্টেম্বর ২০২৬

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ