আজঃ শনিবার ২৭ জুন, ২০২৬

কোটা সংস্কার আন্দোলন

সংঘর্ষ এড়াতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষ এড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে এ সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রাম শহর থেকে কোনো শাটল ট্রেন ক্যাম্পাসে আসেনি।
চট্টগ্রাম রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) সাইফুল ইসলাম বলেন, চবি প্রশাসন থেকে আমাদেরকে শাটল ট্রেন বন্ধ রাখতে অনুরোধ করা হয়েছে। তাই স্টেশন থেকে কোনো শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে যায়নি। প্রশাসন আমাদের বললেই আমরা আবার শাটল ট্রেন চালু করে দেব। আমরা প্রস্তুত রয়েছি।
এর আগে গত ১৫ জুলাই দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শিক্ষার্থীরা হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছে। পরে ছাত্রলীগের নেতারা ক্যাম্পাস থেকে ছেড়ে যাওয়া শাটল ট্রেন আটকে আন্দোলনের এক সমন্বয়কারীকে ধরে নিয়ে গিয়েছিলেন। এছাড়া রোববার রাতেও ক্যাম্পাসে বিক্ষোভের সময় শিক্ষার্থীদের ওপর একদফা হামলার ঘটনা ঘটে। শিক্ষার্থীরা এ হামলার জন্যও ছাত্রলীগকে দায়ী করেছিলেন।
এদিকে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় নগরীর ষোলশহর রেলস্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে শিক্ষার্থীদের মিছিলে ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অহিদুল আলম বলেন, কোটা আন্দোলনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা তথ্য পেয়েছি শাটল ট্রেন চলাচল করলে আরও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা আপাতত শাটল ট্রেন বন্ধ রাখার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে ট্রেন আবার চালু হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিশ্বকাপে আমিই সেরা” শীর্ষক এ ব্যতিক্রমধর্মী আয়োজন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), চট্টগ্রাম জোনের উদ্যোগে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “ওয়ার্ল্ড কাপ ডিবেট ২০২৬”।


“বিশ্বকাপে আমিই সেরা” শীর্ষক এ ব্যতিক্রমধর্মী আয়োজনে ফাউন্ডেশন ডিবেট কোর্সের ছয়জন প্রশিক্ষণার্থী তার্কিক ছয়টি দলকে প্রতিনিধিত্ব করে অংশগ্রহণ করেন। বিতর্ক পর্ব শেষে অংশগ্রহণকারীদের জন্য একটি কাহুট কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি প্রাণচাঞ্চল্য যোগ করে।

অনুষ্ঠানে এনডিএফবিডি এর চেয়ারম্যান জনাব একেএম শোয়াইব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিতার্কিক ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তব্য প্রদান করেন ড. ইমন কল্যাণ, কনভেনার, সিআইইউ আউটরিচ কমিটি; মিস লিমা রেজিস্টার, চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি; এবং জুয়েল চৌধুরী, কো-চেয়ারম্যান, এনডিএফ বিডি।

বক্তারা বলেন, বিতর্কচর্চা তরুণদের মধ্যে যুক্তিবোধ, নেতৃত্ব, সমালোচনামূলক চিন্তাভাবনা ও কার্যকর যোগাযোগ দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা নতুন প্রজন্মকে যুক্তিনির্ভর ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীকে যৌন হয়রানি, খুবি শিক্ষকের কুশপুত্তলিকা দাহ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি)এক শিক্ষার্থীকে যৌন হয়রানিমূলক বার্তা পাঠানোর অভিযোগ উঠেছে।
অ্যাগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক রেজাউল ইসলামের বিরুদ্ধে ভুক্তভোগীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষককে ইতোমধ্যে ডিসিপ্লিন-প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। একই সঙ্গে অভিযোগ তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র’।

এদিকে অভিযুক্ত শিক্ষকের স্থায়ী বহিষ্কারের দাবিতে বৃহস্পতিবার উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, শিক্ষকের কুশপুত্তলিকা দাহ এবং জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ