আওয়ামী দু:শাসনের বিচার নিশ্চিত করতে হবে – আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, কোটা সংস্কারের শাস্তিপূর্ণ আন্দোলনে পৈশাচিক গণহত্যা চালিয়ে খুনী হাসিনা সরকার স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের লাল-সবুজের পতাকা কে কলংকিত করেছে। এ অমানবিক ও পৈশাচিকতা দেখে শুধু দেশবাসী নয় বিশ্ববিবেকও আৎকে উঠেছে। আওয়ামী দুঃশাসনে দীর্ঘ ১৫ বছরে বিরোধী দল সহ দেশের মানুষের মধ্যে অবহেলা-অসন্তোষ, দুঃখ-কষ্ট ও ক্ষোভ-ক্রোধ আগ্নেয়গিরির লাভার মতো সঞ্চিত হয়েছে যা ছাত্র-জনতার গণআন্দোলনে বিস্ফোরিত হয়েছে। আমাদের প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, ‘সংগ্রামী জনতার পরাজয় ইতিহাসে নেই’। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে মুক্তিকামি জনতার বিজয় হয়েছে আর ক্ষমতালিপ্সু, দাম্ভিক হাসিনা পদত্যাগ করে পালাতে বাধ্য হয়েছে। এখন খুনি শেখ হাসিনাকে দেশে এনে অতি দ্রুত বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

তিনি আরোও বলেন, ফ্যাসিবাদী আওয়ামীলীগের ১৫ বছরের ইতিহাস, অত্যাচার-নিপীড়ন-শোষণের ইতিহাস। গুম-খুন-হত্যা-লুটপাট-চাঁদাবাজি-নৈরাজ্যের ইতিহাস। আওয়ামী দু:শাসনে সাধারণ জনগণ একেবারেই শেষ হয়ে গেছে, ভালো ছিল গুটি কয়েক দুর্নীতিবাজ, ঘুষখোর, রাষ্ট্রীয় কর্মকর্তা-কর্মচারী, সরকার দলীয় লুটেরা রাজনীতিবিদ ও দখলদার-মজুতদার ব্যবসায়ীরা। বাংলার মানুষ আওয়ামী দুঃশাসন থেকে মুক্তি চেয়েছিল। গুম-খুন থেকে মুক্তি চেয়েছিল। লুন্ঠিত ভোটাধিকার সহ সকল গণতান্ত্রিক অধিকার ফেরত চেয়েছিল। জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ করে সকল ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।

আজ ১৫ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুর ১২টায় নগরীর বহদ্দারহাট চত্বরে ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে চান্দগাঁও থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ‘অবস্থান কর্মসূচীতে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অবস্থান কর্মসূচীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম
চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে থানা যুবদলের আহবায়ক গোলজার হোসন এর সঞ্চালনায় অবস্থান কর্মসূচী তে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আসলাম, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী ইলিয়াস শেকু, হাজী আইয়ুব, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আফিল উদ্দিন আহমেদ, শাহনওেয়াজ চৌধুরী মিনু, বিএনপি নেতা ইলিয়াছ আলী, সালামত আলী, হাজী আবু বক্কর, এম এ হামিদ দিদার, হারুন সওঃ, দানু সওঃ, নুরুল আমিন, এম. আবু বক্কর রাজু, আরফিুল ইসলাম, সাইদুল ইসলাম, মো. আলমগীর, নুরনবী, আব্দুল নবী, আলহাজ্ব সিরাজুল ইসলাম, মাহবুব আলম, মো. আলম, সাজিদ হাসান রনি, মোরশেদ কামাল, নওশাদ আল জাসেদুর রহমান, মো. শহীদুজ্জামান, আব্দুর রহমান আলফাজ, ইউসুফ আলী লিটন, আকতার হোসনে, আবু বক্কর বাবু, ইসকান্দর হোসেন, শফিউল্লাহ মামুন, আলমগীর টিটু, সিরাজুল ইসলাম ইকবাল, মো. বেলাল, আনিসুজ্জামান, মো. হোসেন মাসুম, মিজানুর রহমান সুমন, জালাল উদ্দিন, কাইছার হোসেন, আব্দুল আজিজ, রায়হান আলম, মো. পারভেজ, মো. হাকিম, শহীদুল ইসলাম, মো. মুরাদ, জহিরুল ইসলাম জহির, হোসাইন, সায়মন, মো. মাসুম, কামাল হোসেন খোকন, দেলোয়ার হোসেন খোকা, ইসহাক জয়, আনসিুর রহমান হিরু, আব্দুর রশিদ, সাদ্দাম হোসেন, মনছুর আলম, দেদুল বড়ুয়া, নাজিম উদ্দিন, মো. রুবেল, সাঈদ ইসলাম বাপ্পি, সাফায়াত হোসেন সোহান প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করা হয়েছে।২৩ আগস্ট শনিবার দুপুরে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২ থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার স্বাক্ষর রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ৩, ঠাকুরগাঁও-১ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত ২১ আগস্ট রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদের বিধান অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যভার গ্রহণের তারিখ থেকেই তার সংসদীয় আসনটি শূন্য হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকীতে ক্রিকেট বোর্ড পরিচালক ইসরাফিল খসরু

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছা সেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খাঁনের সভাপতিত্বে এতিম ও অসহায় হতদরিদ্র দের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীপরিচালক ও চেয়ারম্যান অর্থ কমিটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও সদস্য আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

চট্টগ্রাম স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসরাফিল খসরু বলেন – জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সব সময় মানুষের কল্যানে কাজ করে চলেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বহু দলীয় গনতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তাহারা মানব ও মানবতার কল্যানে আমৃত্যু আপামর জনসাধারণের কল্যানে যে কাজ করে গেছেন, তাঁদের উত্তরসূরী তরুণ প্রজন্মের অহংকার রাষ্ট্রনায়ক তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের জঞ্জাল সরানোর জন্য দিনরাত কাজ করে চলেছেন।

প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহবায়ক মাইনুদ্দিন রাশেদ,মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রিফাত হোসেন শাকিল,সাবেক সহ সভাপতি হারুন আল রশিদ,সাবেক সহ সাধারণ সম্পাদক মোঃ তারেক আহমেদ,মোঃ আলমগীর,নূহ গাজী সেলিম,মোঃ জাকির,মোঃজহির আহাম্মেদ,মোঃ রিদওয়ান,মাহি রুবেল,জাকির হোসেন মিশু,সদর ঘাট থানার আহবায়ক আরাফাত,মেহেরাজ উদ্দিন,আজিজুল হক আজাদ,মোঃ কাওসার,মোঃ মোতালেব,মোঃ রাসেল প্রমুখ।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ