আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

ইউএনও লালমোহন তৌহিদুল ইসলামকে শুভেচ্ছা জানালেন ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি রিপন শান

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ক্লিন ইমেজের ইউএনও লালমোহন জনাব তৌহিদুল ইসলামের হাতে একসেট মুক্তবুলি ম্যাগাজিন ও কাব্যগ্রন্হ ‘নদীর বুকে জীবন জ্বলে’ তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি রিপন শান ।
একজন সাদামনের মানুষ, একজন দেশপ্রেমিক প্রশাসক, একজন প্রগতিশীল সমাজচিন্তক তৌহিদুল ইসলাম। মুক্তিযুদ্ধের অনির্বাণ আলো ও ইসলামের শাশ্বত মূল্যবোধে প্রদীপ্ত এক টগবগে জওয়ান আমাদের তৌহিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতকোত্তর জনাব তৌহিদুল ইসলাম দ্বীপজেলা ভোলার লালমোহন উপজেলার ইউএনও হিসেবে এসেছেন বলতে গেলে এখনো বছর পেরোয়নি। সততা ও দেশপ্রেমের বিপুল বৈভবে (ব্যক্তিগত জীবনে কোরআনে হাফেজ) এই মানুষটি ইতোমধ্যেই ভালোবাসার এক বিশাল সমুদ্দুর তৈরি করে ফেলেছেন লালমোহনবাসীর হৃদয়ে ।

দুষ্টের দমনে শিষ্টের পালনে সিদ্ধহস্ত, দুর্নীতি প্রতিরোধ সুনীতি প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ এই মানুষটি ; আপসহীন ব্যক্তিত্বের সৌরভে লালমোহনের সর্বস্তরের মানুষের মুখে মুখে মুখরিত একটি নাম ‘ইউএনও তৌহিদুল ইসলাম’। সমসাময়িক রাজনীতির বিপন্ন আবহাওয়ায় সারা বাংলাদেশ যখন বিপর্যস্ত, তখন শান্তির নিশান উড়িয়ে লালমোহনের গ্রামে গঞ্জে পরতে পরতে তিনি উজ্জীবিত রেখেছেন সামাজিক সম্প্রীতির নানান আয়োজন।

প্রাতিষ্ঠানিক যোগ্যতা ও প্রশাসনিক দক্ষতার নিবিড় সমন্বয় ঘটিয়ে জনাব তৌহিদুল ইসলাম সমকালের লালমোহনকে উপহার দিয়েছেন অনন্য এক মানবিক উচ্চতা ।
ইউএনও মোশাররফ হোসেন, ইউএনও শামছুল আরিফের মতোই আরেকটি শ্রদ্ধার প্রবাদ বাক্য তৈরি হয়েছে ইউএনও তৌহিদুল ইসলাম- আপামর জনসাধারণের ভালোবাসার তুখোড় শিরোনাম।

স্বকাল, সমসময়, মাটি ও মানুষের জন্য অহর্নিশ নিবেদিত দক্ষ উপজেলা নির্বাহী অফিসার জনাব তৌহিদুল ইসলাম কে আজ ২২ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার মধ্যাহ্নে বরিশাল থেকে প্রকাশিত তথ্য-সাহিত্য-সংস্কৃতি বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন মুক্তবুলি (একসেট) ও স্বরচিত কাব্যগ্রন্থ ‘নদীর বুকে জীবন জ্বলে’র আপডেট সংস্করণ হাতে তুলে দিয়ে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন- ভোলা দক্ষিণ প্রেসক্লাব সভাপতি ও মুক্তবুলির প্রধান সম্পাদক রিপন শান । এসময় ভোলার লালমোহনের চলমান সমাজ সংস্কৃতি শিক্ষা শিল্পকলাসহ আর্থ সামাজিক মৌল-মানবিক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে প্রাণখোলা আলাপচারিতায় অংশ নেন জনাব তৌহিদুল ইসলাম এবং প্রভাষক সাংবাদিক শাহাবুদ্দিন রিপন শান ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হাটুরিয়াচালা–লস্করচালা এলাকায় অবৈধভাবে মাটি কাটাকে কেন্দ্র করে আবারও একটি তাজা প্রাণ ঝরে গেছে। শনিবার (১৫ মার্চ) রাতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাসুম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহন কার্যক্রম চলছিল। শনিবার রাতে মাটি পরিবহনের সময় একটি ড্রাম ট্রাক চলাচলের সময় মাসুম নামে ওই যুবক ট্রাকের নিচে পড়ে যান। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের অভিযোগ, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বেপরোয়া কর্মকাণ্ডের কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসীর দাবি, প্রশাসনের নজরদারির অভাবে দীর্ঘদিন ধরে এসব অবৈধ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

দুর্ঘটনার পর এলাকাজুড়ে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্: চট্টগ্রাম মহানগরে ডেঙ্গুর বিস্তার রোধে মাসব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় নগরীর ডিসি হিলে এই কার্যক্রমে অংশ নেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং জেলার সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার বলেন, সামনে বর্ষাকাল আসছে। তার আগেই যদি আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে পারি তাহলে ডেঙ্গু মশার বিস্তার রোধ করা সম্ভব হবে। এতে নগরবাসী উপকৃত হবে। ডেঙ্গু প্রতিরোধটাই সবচেয়ে বড় পদক্ষেপ। সরকার এ কাজে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম মাসব্যাপী চলছে। এ কাজে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে মানুষকে সচেতন করা ও পরিষ্কার করা। চট্টগ্রামে যেসব জায়গা বেশি অরক্ষিত, যেখানে ডেঙ্গু বেশি বিস্তার ঘটতে পারে সেগুলো আমরা পরিষ্কার করব এবং নিরাপদ ও সুস্থ চট্টগ্রাম আমরা গড়ে তুলব।
বেলুন উড়িয়ে মাসব্যাপী এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রশাসনের কর্মকর্তারা, স্কাউটের সদস্য এবং পরিচ্ছন্ন কর্মীরা অংশ নেন। এরপর চট্টগ্রাম সার্কিট হাউজে ‘ডেঙ্গু রোগের ভয়াবহতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে’ আলোচনা সভার আয়োজন করে।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ