আওয়ামীলীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে- আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, গত ১৭ বছরে আওয়ামী ভাইরাস রাষ্ট্রেও প্রতিটি স্তম্ভকে ধ্বংস করে দিয়েছে। ভোটের অধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে তারা মানুষকে প্রজায় পরিণত করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল। আর আমরা দেশের মালিকানাসহ সকল গণতান্ত্রিক অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অবৈধ লুটেরা সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। আওয়ামী সরকারের তথাকথিত উন্নয়নের মূল লক্ষ্য ছিল দুর্নীতি আর লুটপাট। তারা এদেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আমরা হামলা-মামলা উপেক্ষা করে তাদের দুর্নীতি ও দু:শাসনের বিরুদ্ধে রাজপথে ছিলাম। এখন তাদের দুর্নীতর শ্বেতপত্র জনসম্মুখে উন্মোচিত হচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেলেও খুনী হাসিনা এখনো বিদেশে বসে দেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। জনগণের বিজয়কে নস্যাৎ করার জন্য খুনী হাসিনা ও দোসররা দেশে অরাজকতা সৃষ্টি করে, ভাংচুর-ডাকাতি-লুটপাট, সংখ্যালঘুদের বাড়ি-ঘরে হামলা সহ একের পর এক ইস্যু তৈরি করে বিরোধী মতের ওপর দায় চাপিয়ে বহিঃর্বিশ্বের কাছে দেশকে এবং অস্থায়ী সরকারকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে। তাই আওয়ামী ভাইরাস যেন আমাদের সংক্রমিত করে কোন কূটকৌশল বাস্তবায়ন করতে না পারে প্রতিটি নেতাকর্মীকে সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরোও বলেন, আওয়ামী সরকারের আমলে সবচাইতে বেশী নির্যাতিত হয়েছেন বিএনপির চেয়ারপার্সন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বিশ্বের সব চাইতে নির্যাতিত নেত্রী। যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বার বার জেল কেটেছেন। কোন অপরাধ না করেও মিথ্যা মামলায় সাজা দিয়ে ৭ বছর তাঁকে কারাভোগ করতে হয়েছে। তিনি বলেছিলেন,‘ওদের হাতে গোলামীর জিঞ্জীর আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা’। ওরা ক্ষমতায় টিকে থাকতে দেশের স্বাধীনতা বিকিয়ে দিয়ে দিল্লির দাসত্ব করেছে। আমাদের ১৭ বছরের সংগ্রাম ছিল স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে সমুন্নত রাখা, গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করা, সাম্য ও সমতার ভিত্তিতে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণ করা। তাই একটি শান্তিপূর্ণ, নিরপেক্ষ মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে ।

২৯ আগষ্ট (বৃহস্পতিবার) সন্ধ্যায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ খালাসী পুকুর পাড় ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মুহাম্মদ হাসান লিটন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু।

৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসকান্দর হোসেন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মো. বকতেয়ার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া, মহানগর বিএনপির সাবেক সদস্য জসিম উদ্দিন, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাজী নিজামুল ইসলাম, হাজী আইয়ুব, হাজী হারুন সও:। এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি ম.হামিদ, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, বিএনপি নেতা আকতার হোসেন, এম. আবু বক্কর রাজু, হাজী সিরাজুল ইসলাম, মাহবুব আলম, আব্দুল মতিন কোম্পানী, ফরিদউদ্দিন, মো. আলম, সাইদুল ইসলাম, নুরনবী, সাজিদ হাসান রনি, মোরশেদ কামাল, দিদারুল আলম, আলমগীর টিটু, হারুনুর রশিদ, সিরাজুল ইসলাম ইকবাল, বেলাল আমিন, আব্দুর রশিদ, আবু তাহের, শহীদুল ইসলাম, সামশুল আলম, মো. ফারুক, আজমল, আব্দুল আজিজ, জালাল উদ্দিন, মো.মুরাদ, সাঈদ ইসলাম বাপ্পী, মো. হোসেন, মো.রহিম, মো. বাদশা, আলাউদ্দিন, মো. হারুন, মো. মনছুর, মো. রুবেল, নাঈম, মিজানুর রহমান, জানে আলম কুশল, মোক্তার হোসেন, আব্দুল মান্নান, আবু কাইছার, মো. মুন্না, মো. শাহালম, মো. রবি, মো. রাশেদ, মো. সরোয়ার, ওয়ার্ড ছাত্রদল নেতা সাফায়াত হোসেন সোহান, আলাউদ্দিন সাকিব প্রমুখ।

ক্যাপশন: ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ খালাসী পুকুর পাড় ইউনিট বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আবু সুফিয়ান।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফরিদা ইয়াসমিন চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মিরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানের জন্য মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মাসুদ আলম তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

পুলিশ জানায়, ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মিরসরাই থানার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথম নারী ওসি ফরিদা ইয়াসমিন অপরাধ দমন এবং মাদক উদ্ধার অভিযানে সাফল্য দেখিয়েছেন।এছাড়াও ডাকাতির মালামাল উদ্ধার ও আসামী গ্রেফতার, হত্যা মামলার আসামী গ্রেফতারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য তাকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।পুরস্কার প্রদান অনুষ্ঠানে পুলিশ সুপার মাসুদ আলম ছাড়াও জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওসি ফরিদা ইয়াসমিন বলেন, এই সম্মাননা মিরসরাই থানার প্রতিটি পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের উৎপাদনে ফিরল সিইউএফএল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অবশেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এর আগে গ্যাস সংকটের কারণে গত ৪ মার্চ কারখানাটির উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

দীর্ঘদিন পর কারখানাটি পুনরায় চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ও উৎসাহ ফিরে এসেছে।কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান জানান, দীর্ঘ প্রায় ছয় মাস পর আমরা উৎপাদনে ফিরেছি। এই দীর্ঘ সময়ে যে ক্ষতি হয়েছে, নিয়মিত উৎপাদনের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে আমরা আশাবাদী।

সিইউএফএলের বিগত কয়েক বছরের ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে কারখানাটি মাত্র পাঁচ দিন চালু রাখতে পেরেছিল। ২০২৪ সালের ৭ ফেব্রুয়ারি বন্ধ হওয়ার দীর্ঘ সময় পর তা অক্টোবরে চালু হয়। এরপর ২০২৫ সালের বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে বারবার কারখানাটি বন্ধ ও চালুর প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছে। সর্বশেষ গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে উৎপাদন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যা দীর্ঘ ছয় মাসেরও বেশি সময় পর ১৫ সেপ্টেম্বর পুনরায় চালু হলো।

সিইউএফএলের উৎপাদন বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) উত্তম চৌধুরী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ সকালে আমাদের উৎপাদন প্রাথমিকভাবে শুরু হয়েছে। গত মাসের শেষের দিকে আমরা গ্যাস পেলেও কারিগরি ত্রুটির কারণে তাৎক্ষণিকভাবে উৎপাদনে ফিরতে পারিনি। এরপর একে একে সব যন্ত্রপাতি সচল করার চেষ্টা করা হয়েছে। আশা করি, আগামীকালের মধ্যে কারখানাটি পুরোপুরি ত্রুটিমুক্ত ও স্বাভাবিক অবস্থায় আসবে।

কারখানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ছয়টার দিকে আনুষ্ঠানিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়। এর আগে গ্যাস সরবরাহ পাওয়ার পর প্রথমে অ্যামোনিয়া উৎপাদন শুরু করা হয়। এরপর ধাপে ধাপে ইউরিয়া প্ল্যান্ট চালুর কার্যক্রম সম্পন্ন করা হয়। চালুর প্রাথমিক পর্যায়ে কিছু যান্ত্রিক জটিলতা দেখা দিলেও তা দ্রুত সমাধান করা হয়।

কাফকোর পাশেই অবস্থিত সিইউএফএলে দীর্ঘদিন ধরেই গ্যাস সংকট ও যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন ব্যাহত হয়ে আসছে। কারখানাটির পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য দৈনিক প্রায় ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। একসময় দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা থাকলেও বিভিন্ন কারণে বর্তমানে এর কার্যকর সক্ষমতা অনেকটাই কমেছে।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ