আজঃ বুধবার ৬ মে, ২০২৬

চট্টগ্রামে ঝাঁঝ কমেছে আদা-পেঁয়াজের, কমেছে রসুনের দামও

চট্টগ্রাম বুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের পাইকারী বাজারে আদা ও পেঁয়াজের দাম কমেছে। দেশে ভোগ্যপণ্যের অন্যতম বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে এ চিত্র দেখা গেছে। দাম কমেছে রসুনেরও। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি চার থেকে ১৫ টাকা পর্যন্ত দাম কমেছে এই তিন পণ্যের।
সরেজমিনে দেখা গেছে, গত সপ্তাহে পাইকারিতে ১৮৫ থেকে ১৯০ টাকা কেজি দরে বিক্রি হওয়া রসুন এখন ১৭৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এক সপ্তাহে পণ্যটির দাম কমেছে কেজিতে অন্তত ১০ টাকা। একই সময়ে কেজিতে ১৫ টাকা কমেছে আদার দাম। গত সপ্তাহে ২৫৫ টাকা কেজি দরে পাইকারিতে বিক্রি হওয়া আদা এখন ২৪০ টাকায় বিক্রি হচ্ছে খাতুনগঞ্জে। এই তিন পণ্যের দাম কমার বিষয়ে চাক্তাই খাতুনগঞ্জ আড়তদার সাধারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, দাম হ্রাস-বৃদ্ধি নির্ভর করে সরবারহের ওপর। এখন পেঁয়াজ মোটামুটি আমদানি হচ্ছে, দামও কমতির দিকে। তাই এখানেও দাম কমেছে। আদা-রসুনেরও একই অবস্থা, আমদানি খরচ কমলে এখানেও দাম কমে।
খাতুনগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানরা গেছে, গেল মে মাসের শুরুতে কেজিপ্রতি ৭০ টাকার কম পাইকারি দরে বিক্রি হয়েছিল পেঁয়াজ। সেসময় পণ্যটির ন্যূনতম রপ্তানিমূল্য টনপ্রতি ৫৫০ ডলার বেধে দেয় অন্যতম বড় রপ্তানিকারক ভারত। সেসময় পেঁয়াজের ওপর ৪০ শতাংশ অতিরিক্ত শুল্কও আরোপ করে দেশটি। এতে ভারত থেকে আমদানি হলেও রাতারাতি দেশের বাজারে ৯০ টাকা পেরিয়ে যায় পণ্যটির দাম। এরপরের কয়েক সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম বেড়ে সোয়া একশ টাকায় পৌঁছে যায়। শুল্ক ও ন্যূনতম রপ্তানি মূল্যের শর্তে ভারতীয় পেঁয়াজের দাম বেশি পড়ায় চলতি অর্থবছরের শুরুতে পাকিস্তান, চীন, মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। তবে এরমধ্যে গেল মাসে ন্যূনতম রপ্তানিমূল্য তুলে নেওয়ার পাশাপাশি শুল্ক ৪০ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করে ভারত। এতে ফের ভারত থেকে পেঁয়াজ আমদানির দিকে ঝুঁকে ব্যবসায়ীরা। পণ্যটির দাম কমে খাতুনগঞ্জে। বুধবার (গতকাল) খাতুনগঞ্জ ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে ৯৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন ৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর ৯২ টাকা কেজি দরে বিক্রি হওয়া ভারতীয় পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৮৮ টাকা কেজি দরে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিসি) মো. মাসুদ।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।মঙ্গলবার (৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ ও বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে তাকে ডিএমপি থেকে বদলি করে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

ভারতের কেরালায় মুসলিম লীগের ফাতেমার বিজয়।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ভারতের কেরালা রাজ্যের রাজনীতিতে নতুন অধ্যায়ের সৃষ্টি করেছে পেরামব্রা বিধানসভা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের ফাতেমা তাহলিয়া।বাম রাজ্য হিসেবে খ্যাত সিপিআই(এম)-এর প্রবীণ নেতা রামকৃষ্ণান-কে পরাজিত করেন ৩৪ বছর বয়সী তাহলিয়া। তিনি মোট ৬৩ হাজার ৯৯৯ ভোট পেয়ে ৪ হাজার ৭০০ ভোটের ব্যবধানে জয়ী হন। এ জয়ের মধ্য দিয়ে তিনি মুসলিম লীগের ইতিহাসে প্রথম নারী বিধায়ক হিসেবে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন।

কোজিকোড জেলার পেরুভায়ালে জন্ম নেওয়া তাহলিয়া ছাত্র রাজনীতির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি মুসলিম স্টুডেন্ট ফেডারেশনের নেতৃত্ব দেন এবং পরবর্তীতে কোজিকোড করপোরেশনের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। বর্তমানে তিনি মুসলিম ইয়ুথ লীগের রাজ্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহলিয়া কোজিকোড সরকারি আইন কলেজ থেকে আইন বিষয়ে স্নাতক এবং ত্রিশুর সরকারি আইন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি কালিকট জেলা আদালতে আইন পেশায় নিয়োজিত রয়েছেন।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ