আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

আলকরার ভাজনকরা প্রবাসী কল্যাণের পরিষদের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত

জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রশংসায় স্থানীয়রা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ভাজনকরা গ্রামের সড়ক গুলো দীর্ঘদিন থেকে উন্নয়ন বঞ্চিত। সড়ক গুলো সাম্প্রতিক ভয়াবহ বন্যায় একেবারে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।

কয়েক দিন আগে সরেজমিনে ঘুরে দেখা যায়, ভাজনকরা গ্রামে সব কয়টি রাস্তা বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় সড়ক গুলো নষ্ট হয়ে চলাচলের অনুপযুক্ত হয়ে পডেছে। গ্রামের পাকা সড়ক গুলো দীর্ঘ দিন সংস্কার না করায় কার্পেটিং উঠে গিয়ে চলাচলে অনুপযুক্ত হয়ে পডেছে, এতে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রামবাসীর।

গ্রামবাসীর এই ভোগান্তি দেখে ভাজনকরা প্রবাসী কল্যাণ পরিষদ, গ্রামের সবগুলো সড়ক সংস্কার করার উদ্যোগ নিয়ে সংস্কার কারে দিয়েছেন।

গ্রামবাসীর দুর্ভোগের কথা শুনে ভাজনকরা প্রবাসী কল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা কাজী আরিফুল হাসান (আরিফ) সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ওসমান গনি,সাংগঠনিক সম্পাদক কাজী মনিরুজ্জামান (নয়ন) ও বর্তমান সভাপতি,এম মির্জা মহিউদ্দিন বাবর ও সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম ভাজনকরা প্রবাসী কল্যাণ পরিষদের সকল সদস্যদের সাথে পরামর্শ করে রাস্তা গুলো সংস্কার করার উদ্যোগ গ্রহণ করেন।

ভাজনকরা গ্রামের সফিক মিয়া বলেন, অনেক বছর এ রাস্তা দিয়ে রিকশা , সি এনজি চলাচল করতে পারি নাই। গত কয়েক দিনের বন্যায় সড়ক গুলো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়। ভাজনকরা প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে এ সড়ক গুলো কংক্রিট, রাবিশ,বালু দিয়ে রোলার করে চলাচলের উপযোগী করায় এখন আমরা ঠিকমতো চলাফেরা করতে পারছি। দীর্ঘ ১০/১৫ দিন ধরে সংস্কার করে রাস্তাগুলো চলাচলের উপযুক্ত করে দেয়ায় গ্রামবাসী ভাজনকরা প্রবাসী কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানান।

সংস্কার কাজে সংগঠনের দেশ ও প্রবাসের উপদেষ্টা মন্ডলী, কার্যকরী কমিটির সদস্যরা আর্থিকভাবে সর্বাত্নক সহযোগিতা করেছেন বলে জানা যায়।
এলাকায় থেকে সার্বিক ভাবে সহযোগিতা করেছেন ভাজকরা প্রবাসী কল্যাণ পরিষদের উপকমিটির প্রধান সমন্বয়ক,ও পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইব্রাহিম ভূঁইয়া সবুজ। উপকমিটির সদস্য মমিনুল ইসলাম মাছুম। প্রবাসী কল্যাণ পরিবারের সদস্য আবু ইউসুফ সোহেল, আবুল বশর, গোলাফ হোসেন রুবেলসহ গ্রামের যুবকেরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন গ্রামের সকল অসহায় ও গরীব পরিবারকে আমরা সর্বাত্নক সহযোগিতা করার জন্য কাজ করছি, এবং রাস্তা সংস্কার কাজ শেষ হলে ইনশাআল্লাহ, গ্রামের সকল সড়কে স্ট্রিট লাইট লাগানোর ও ব্যবস্থা করা হবে।

গ্রামবাসী ইয়াছিন বলেন,সড়ক গুলো গত ১৭ বছরের কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি। চলাচলের অনুপযোগী ছিল। গ্রামবাসী ও ভাজনকরা প্রবাসী কল্যাণের উদ্যোগে সড়ক গুলো সংস্কার করা হয়েছে।

একই গ্রামের মুক্তিযোদ্ধা , পেয়ার আহমেদ বলেন, সড়কগুলো অনেক দিন অবহেলিত ছিল। প্রবাসীদের উদ্যোগে চলাচলের উপযোগী করায় গ্রামের ছেলে-মেয়েরা স্কুল-কলেজ মাদ্রাসায় যেতে পারছে। এ সংগঠনকে গ্রামবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ