আজঃ রবিবার ১৫ মার্চ, ২০২৬

বগুড়া শাহজাহানপুরে জোড়া হত্যা মামলার আসামী পান্নু তালুকদার গ্রেফতার

বগুড়া সংবাদদাতা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বগুড়া শাহজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডল পাড়ার ১৭টি হত্যা মামলার এজাহারনামীয় আসামী সাগর তালুকদার (৩৪), পিতা গোলাম মোস্তফা তালুকদার, গ্রাম-সাবরুল, তার সঙ্গী স্বপন প্রামাণিক (২৮), পিতা-মোঃ সাইফুল ইসলাম, সাবরুল হাটখোলাপাড়া ও মোঃ মোক্তার (২৮), পিতা মোঃ আনসার আলী, সাবরুল কারিগরপাড়া, সর্বথানা-শাজাহানপুর, জেলা-বগুড়াগণ গত ২২ সেপ্টেম্বর মাসে আনুমানিক ৬টায় ২০ মিনিটে মোক্তারের ব্যবহৃত মোটরসাইকেল যোগে দেসমা হোদ্দপুর গ্রামস্থ সাগর তালুকদারের পত্তন নেওয়া পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য যায়। পুকুর থেকে ফেরার সময় আশেকপুর ইউনিয়নের সাবরুল ছোট মন্ডলপাড়া গ্রামস্থ জনৈক মোঃ শফিকুল ইসলাম মন্ডল (৪৫), পিতা-মৃত আব্দুল গফুর এর বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর পৌঁছা মাত্র পূর্ব হতে ওঁৎ পেতে থাকা আসামীগণ হাতে ধারালো চাপাতি, চাকু, রামদা ও চাইনিজ কুড়াল নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে উক্ত মোটরসাইকেলের সামনে এসে পথ রোধ করে এবং তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কোপানো শুরু করে। এতে সাগর তালুকদারের মাথার সামনের বাম পাশে, ঘাড়ের পিছনের অংশে, হাটুর নিচে গিরার উপরে, কোমরের ডান পাশে, পিঠের উপরে উপর্যুপরি কোপ মেরে মাথার মগজ বের করে, রক্তাক্ত জখম করে এবং মৃত্যু নিশ্চিত করে।
উক্ত মোটর সাইকেলে থাকা বাকি দুইজন মোটর সাইকেল থেকে নিচে পড়ে গেলে স্বপন প্রামাণিক এর মুখে আঘাত করে থুতনি সহ দাতের মাড়ি থেতলানো, ভাঙ্গা ও গুরুতর জখম করে। রামদা দিয়ে স্বপন প্রামাণিক এর ডান পায়ের গোড়ালির উপরের অংশে কোপ মারিয়া পায়ের গোড়ালির রগ কেটে ফেলে, হাতের বাহুর পিছনে পিঠের অংশে, চাইনিজ কুড়াল দ্বারা একাধিক বার শরীরের বিভিন্ন অংশে কাটা রক্তাক্ত জখম করে এবং সকল আসামী মিলে তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রসস্ত্র দ্বারা স্বপন প্রামাণিক এর বিভিন্ন স্থানে কোপ মেরে কাটা গুরুতর জখম করে মৃত্যু নিশ্চিত করে। মোটরসাইকেলে থাকা মোক্তার ঘটনাস্থল থেকে নিজের জীবন বাঁচাতে পালিয়ে যায়। উল্লেখ্য যে, এখন পর্যন্ত মোঃ মোক্তার এলাকায় ফিরে আসে নি।
উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে গত ২৬ তারিখে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা রুজু হয়, যার মামলা নং-১৬, তারিখ-২৬/০৯/২৪ ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। হত্যাকান্ডের পর থেকেই থানা পুলিশ সহ র‌্যাব-১২, সিপিএসসি, এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে শহরের কলোনী করতোয়া এলাকা থেকে উক্ত মামলার ২নং এজাহারনামীয় শাবরুল কলাপাড়া হাটখোলা পাড়ার আসামী মোঃ পান্নু তালুকদার (৪৮) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জানান, দীর্ঘদিন থেকে হত্যাকান্ডের স্বীকার সাগর তালুকদার গ্রেফতারকৃত আসামী মোঃ পান্নু তালুকদারকে পারভেজ হত্যা মামলা থেকে নাম কর্তনসহ ৩২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলো। উল্লেখ্য যে, পারভেজ হত্যা মামলার ১নং সাক্ষী ছিলো আটককৃত আসামী মোঃ পান্নু তালুকদার (পারভেজের বড় ভাই)। হত্যাকান্ডের স্বীকার সাগর তালুকদার মামলা তুলে নেওয়ার জন্য এবং ৩২ লক্ষ টাকা চাঁদা না দিলে মোঃ পান্নু তালুকদারকে বিভিন্নভাবে হত্যার হুমকি দিয়ে আসছিলো। এরই প্রেক্ষিতে নিজের জীবন বাঁচাতে, এলাকায় স্বাভাবিকভাবে বসবাস করতে প্রতিশোধ পরায়ন হয়ে এই জোড়া হত্যা কান্ডটি সংঘটিত হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। ধৃত আসামী মামলার সাজা এড়াতে স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ ফ্লাইট বাতিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে শনিবার ফ্লাইট বাতিলের তথ্য নিশ্চিত করেছেন বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ এয়ারফিল্ডে কার্যক্রম সীমিত বা বন্ধ থাকায় এসব ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ড সীমিত পরিসরে পরিচালিত হচ্ছে এবং দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা একটি আগমন (এরাইভাল) ও দুবাইগামী একটি প্রস্থান (ডিপার্চার) ফ্লাইট। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি আগমন এবং দুটি প্রস্থান ফ্লাইট বাতিল হয়েছে। অন্যদিকে সালাম এয়ারের মাস্কাট থেকে আসা একটি আগমন এবং মাস্কাটগামী একটি প্রস্থান ফ্লাইটও বাতিল করা হয়েছে।তবে সব ফ্লাইট বন্ধ না থাকায় কিছু আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করেছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি আগমন ফ্লাইট এবং ৪টি প্রস্থান ফ্লাইট চলাচল করেছে।শা

টররসহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, ‘বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। তবে দোহা এয়ারফিল্ড এখনো পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি বিবেচনায় ধীরে ধীরে আরও কিছু রুটের ফ্লাইট স্বাভাবিক হবে বলে আশা করছি।’তিনি আরও জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবারের ৭টি বাতিল ফ্লাইটসহ এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মোট ১১৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ