জাতীয় সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক রঞ্জু

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দেশের মিডিয়াকর্মীদের আস্থার প্রতিষ্ঠান ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ঢাকায় পুরানা পল্টনে সংস্থার অফিসে আলোচনা সভা শেষে ১০১ সদস্য বিশিষ্ট ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি (২০২৫-২০২৬ মেয়াদে) ঘোষণা করেন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’ (গভঃ রেজিস্ট্রেশন নং-৪৬/২৪) এর চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নূর ইসলাম।

‘জাতীয় সাংবাদিক সংস্থা’র পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু কে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

শনিবার বিকেলে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র বিভিন্ন কার্যক্রম বিষয়ে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নূর ইসলাম। জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্ট এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠানে বলা হয়, নতুনভাবে নতুন আঙ্গিকে জাতীয় সাংবাদিক সংস্থা পূর্ণরূপে নবীন প্রবীণ একদল মেধাবী সাংবাদিকদের নিয়ে, সংস্থার যৌবনের পূর্ণ রুপে অগ্রযাত্রা শুরু করলো, সারা বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের সাংবাদিকদের সমন্বয়ে এই কমিটি করা হয়, সাংবাদিকদের কল্যাণের স্বার্থে সংস্থার যৌবনের পূর্ণ রুপে অগ্রযাত্রা শুরু করলো জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্ট, মুক্তিযুদ্ধের পরবর্তী সময়কালীন প্রতিষ্ঠিত ৪৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা তার ঐতিহ্যের পূর্ণরূপ ফিরে পেলো ট্রাস্ট গঠনের মাধ্যমে, তৃণমূলের সংবাদ কর্মীদের প্রাণের সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা।

ধারা ৫ এর (খ) প্রদত্ত ক্ষমতা বলে স্থায়ী পরিষদ এর সর্বসম্মতিক্রমে সংগঠনের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম স্বাক্ষরিত জাতীয় সাংবাদিক জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্ট এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা (২০২৫-২০২৬) (গভঃ রেজিস্ট্রেশন নং -৪৬/২৪) করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থার লোগো যুক্ত প্যাডে জাতীয় সাংবাদিক সংস্থার ট্রাস্ট এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ২০২৫/২০২৬, গভঃ রেজিস্ট্রেশন নং-৪৬/২৪, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের (১০১) সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নিজস্ব হল রুম ১২ পুরানা পল্টন এল, মল্লিক কমপ্লেক্স,( লিফটের -৭) ঢাকা-১০০০, এ আলোচনা সভা হয়। আলোচনা সভায় বিশেষ আলোচনা করেন সংস্থার নবনির্বাচিত মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু। অনুষ্ঠান স ালনা করেন সংস্থার দ্বিতীয়বারের মতো নির্বাচিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম (লাকি)। বক্তব্য রাখেন সংস্থার ভাইস চেয়ারম্যান-মোঃ রেজাউল হাবিব রেজা, এ্যাড. মোঃ আলতাফ হোসেন, লায়ন এ বি এম সোবহান হাওলাদার, মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, আশরাফুল ইসলাম রঞ্জুসহ অন্যরা। ট্রাস্ট গঠনের পরে স্থায়ী পরিষদের প্রথম সভায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় স্থায়ী পরিষদের সদস্যদের সর্ব সম্মতিতে আগামী ২০২৫-২০২৬ সাল, দুই বছরের কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠিত তাহাদের নাম ও পদবী নিম্নে প্রদত্ত হইলো।

চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম। ভাইস চেয়ারম্যান-মোঃ রেজাউল হাবিব রেজা, এ্যাড. মোঃ আলতাফ হোসেন, এইচ.এম দুলাল, মোঃ খায়রুল ইসলাম, সৈয়দ ওমর ফারুক, লায়ন এ বি এম সোবহান হাওলাদার, মোঃ আশরাফ সরকার, মোঃ দেলোয়ার হোসেন ভূইয়া, খন্দকার মাসুদুর রহমান দিপু, আশরাফুল ইসলাম রঞ্জু, মোঃ মুছা খান রানা। মহাসচিব-মোঃ লায়ন হেলাল উদ্দিন হিলু। যুগ্ন মহাসচিব-মোঃ মনির হোসেন, মোঃ সাহাদাত হোসেন শাওন, প্রিয়াংকা ইসলাম, মোঃ হাসান আলি, মোঃ রুহুল আমিন, শাহজালাল উজ্জল ভূঁইয়া, লায়ন সাব্বির আহমেদ হাজরা। সাংগঠনিক সম্পাদক-মোঃ রেজাউল ইসলাম (লাকী)।

সহ সাংগঠনিক সম্পাদক-মোঃ শফিকুল ইসলাম স্বপন, মোঃ সাজ্জাদ আহমেদ খোকন। মোঃ আতাউর রহমান, মোঃ আতাউর রহমান, মোঃ হান্নান শাহ, মোঃ রিপন মিয়া, মোঃ রমজান আলী, রাজিয়া সুলতানা তূর্না, নাহিদা আক্তার পপি। অর্থ সম্পাদক- মুফতী শেখ আজিমুদ্দীন। সহ অর্থ সম্পাদক-লায়ন শরিফুল ইসলাম। দপ্তর সম্পাদক-মোঃ মাহমদুল ইসলাম নয়ন। সহ দপ্তর সম্পাদক-মোঃ সাইদুল ইসলাম। প্রচার সম্পাদক-আরাফাত ইয়াসিন। সহ প্রচার সম্পাদক-মো: গোলাম রাব্বানী। তথ্য ও প্রকাশনা সম্পাদক-কাশফিয়া আক্তার শিবা। গবেষণা বিষয়ক সম্পাদক-মোঃ আবু হানিফ সিদ্দিকী। আইন সম্পাদক-এ্যাড. সেলিনা আক্তার। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক-এ্যাড. মো: মাসুম বিল্লাহ। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক-মো: আতিকুজ্জামান পিন্টু। সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-মো: রাজিব তালুকদার। ধর্ম বিষয়ক সম্পাদক-মোঃ আবুল বাশার। শিক্ষা বিষয়ক সম্পাদক- ইঞ্জি. আশফাক আহমেদ চৌধুরী। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক-মো: মিজানুর রহমান। সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক-মোঃ শাহ আলম সিকদার। মানবধিকার বিষয়ক সম্পাদক-মোঃ বাবুল মিয়া। সহ মানবধিকার বিষয়ক সম্পাদক-মো: তারেক রিপন।

মহিলা বিষয়ক সম্পাদিকা-শাহানাজ শানু। সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা-ফাতেমা আক্তার মাহমুদা ইভা। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-মো: মোশারফ হোসেন। সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক-লায়ন রিমঝিম। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-মো: স্বপন মিয়া। সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-ইমারত হোসেন ইমন। মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক-মোরশেধ আলী মারুফ। চিকিৎসা বিষয়ক সম্পাদক-মো: হাফিজুল ইসলাম তালুকদা। পর্যটন বিষয়ক সম্পাদক-আসাদুল্লাহ আমিন। ত্রাণ ও দূর্যোগ পুনর্বাসন সম্পাদক-মো: শহীদুল ইসলাম আলম। সহ-ত্রাণ ও দূর্যোগ পুনর্বাসন সম্পাদক-মো: শাকিল আহমেদ। সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক-মারিয়া আক্তার, কৃষি ও মৎস বিষয়ক সম্পাদক-মো: সাইদুর রহমান সহিদ, যোগাযোগ ও গণ পরিবহন বিষয়ক সম্পাদক-এইচ.এম আমজাদ হোসেন মোল্লা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এসএম আকাশ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক-শারমিন আক্তার, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদক-আব্দুল আজিজ, নির্বাহী সদস্য-এম.এ সায়েম মাসুম, নাদিকুর রহমান বিজয়, শেখ রুবিনা, এম.এ আরিফ, মোঃ আলতাফ হোসেন অমি, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মাহমুদুল হাসান বাবু, মেহেদি হাসান, লিও মোঃ শরিফুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম, ফরিদা পারভিন ববি, সুমি রহমান।

সংগঠনের নানা দিক আলোচনা করেন লায়ন নুর ইসলামসহ, সংগঠনের স্থায়ী পরিষদের সম্মানিত সদস্যগণ, সভায় ভবিষ্যতে সংগঠনের দিক নিদের্শন তুলে ধরা হয়। সভা শেষে সদ্য প্রয়াত প্রবীণ সাংবাদিক আলতাফ সাহেবের রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া করা হয়। সভায় ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র সারা দেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের স্বাগত মিছিল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা এ্যাড. রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করায় এবং চট্টগ্রাম মহানগর যুবদল, আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ড যুবদল কমিটি পুর্নবহাল করায় পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকালে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি আতুরার ডিপো থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়ার হাট মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়। ৩নং পাচঁলাইশ ওয়ার্ড যুবদলের আহবায়ক মো: হাসানের সভাপতিত্বে ও পাঁচলাইশ ৩নং ওয়ার্ড যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ থানা যুবদল’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মঞ্জুর আলম মঞ্জু।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর আলম বলেন, আজকের এই র‌্যালিতে উপস্থিত হয়ে আপনারা প্রমাণ করেছেন-বাংলাদেশের যুবসমাজ এখনো ঐক্যবদ্ধ, সচেতন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ। আমাদের প্রত্যেককে শৃঙ্খলা, ঐক্য ও ধৈর্যের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। দেশবিরোধী যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে হবে ঐক্যবদ্ধভাবে। তিনি এ সময় উপস্থিত সকল নেতাকর্মীকে বায়েজিদ বোস্তামি থানা যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

স্বাগত মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বায়েজিদ থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ নেজাম, জানে আলম, মোঃ আবছার, সেলিম, আলাউদ্দিন, ইমতিয়াজ, জহির, আমিন ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রুবেল, ইউনুস, মোঃ তারেক, ফারুক, মাসুদ, মহিউদ্দিন, বাদশা, রুবেল, নজরুল, ইমন, করিম, ইসকান্দর, মামুন সহ ০৩নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের আওতাধীন ইউনিট যুবদলের নেতৃবৃন্দ।

লায়ন্স ক্লাব অব চিটাগাং ফটিকছড়ির উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ অনুষ্ঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

লায়ন্স ক্লাব অব টিচাগাং ফটিকছড়ি ও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ঢালকাটা শাখার যৌথ উদ্যোগে ফটিকছড়ি নানুপুর ঢালকাটা উচ্চ বিদ্যালয়ে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প ও চশমা বিতরণ ৫ সেপ্টেম্বর ২০২৬খ্রি. শনিবার প্রেসিডেন্ট লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স সিএলএফ এর কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব টিচাগাং ফটিকছড়ি ফাউন্ডার লায়ন জানে আলম, সেক্রেটারী লায়ন পণ্ডিত সলিল আচার্য, ট্রেজারার লায়ন কামরুন নাহার বেগম,

সহ-ট্রেজারার লায়ন রাজু আচার্য, লায়ন ড. পণ্ডিত কার্তিক আচার্য, লায়ন মো. ইসমাইল হোসেন, লায়ন মো. ফোরকানুল আমিন, লায়ন অর্চনা রানী আচার্য, লায়ন তরুণ কুমার আচার্য কৃষ্ণ, লায়ন বিপ্লব চৌধুরী কাঞ্চন, লায়ন অভিবসু মল্লিক, লায়ন ধীমান দাশ, লায়ন কৃষ্ণ বৈদ্য, লায়ন শিমুল পাল, লায়ন রুবেল শীল, লায়ন রণজিত শীল, লায়ন শুভাশীষ চৌধুরী, লায়ন বিসু চৌধুরী, লায়ন স্বপন দে, লায়ন বিপুল সরকার, ঝুমুর সর্দার, লায়ন রত্না আচার্য, লায়ন আন্না সরকার, লায়ন মাস্টার রতন কান্তি চৌধুরী, লায়ন রাজীব আচার্য, লায়ন রুবেল আচার্য, লায়ন রূপনা রানী আচার্য প্রমুখ। এতে ৪৫০ জনকে ফ্রি চক্ষু চিকিৎসা করা হয় এবং ১৫০ জনকে চশমা বিতরণ করা হয়।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ