বিদ্যুৎ বিল বেশী, হাসুয়া নিয়ে মিটার রিডারের উপর হামলা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহীতে এক গ্রাহক হাঁসুয়া নিয়ে মিটার রিডারের ওপর হামলা চালিয়েছেন। বলে অভিযোগ উঠেছে।  নগরের কয়েরদাঁড়া মহল্লায় এই ঘটনা ঘটে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) পক্ষ থেকে এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, বিদ্যুৎ বিল বেশি আসে—এমন অভিযোগ এনে গ্রাহক বাবুল আক্তার (৪৫) হাঁসুয়া নিয়ে মিটার রিডারের ওপর হামলা করেন। তাঁর বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে দিয়েছে নেসকো।

 

আহত মিটার রিডারের নাম সালাউদ্দিন আল সবুজ। তিনি নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৩–এর অধীন কাজ করেন। তাঁর বাড়ি নগরের আমবাগান মহল্লায়।

সালাউদ্দিন আল সবুজ জানান, প্রতি মাসেই বাবুল আক্তারের বাসার মিটারের রিডিং তুলতে গেলে তিনি ঝামেলা করেন। তাঁর অভিযোগ, তাঁকে বাড়তি বিল দেওয়া হয়। গত মাসে তিনি নেসকো কার্যালয়েও এসেছিলেন। যাচাই করে দেখা গেছে, তাঁর বিল ঠিকই দেওয়া হয়েছে।সালাউদ্দিন আল সবুজ বলেন, গতকাল বিকেলে বাবুলের বাড়ির মিটারের রিডিং তুলতে গেলে তিনি বাধা দেন। সরকারি কাজে বাধা না দিতে অনুরোধ করলে তিনি গালিগালাজ করেন। নিষেধ করলে তিনি স্যান্ডেল খুলে তাঁকে (সালাউদ্দিন) মারেন। আত্মরক্ষায় তিনি ধাক্কা দিলে বাবুল পড়ে যান। পরে তিনি হাঁসুয়া নিয়ে আক্রমণ করেন। সালাউদ্দিন হাত দিয়ে হাঁসুয়া আটকাতে গেলে একটি আঙুল কেটে যায়।

আশপাশের লোকজন সালাউদ্দিনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসার পর রাতে নগরের বোয়ালিয়া থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও বাবুল আক্তারকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বরও যোগাড় করা সম্ভব হয়নি।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হাসির আড়ালে জমা কান্না: অভাবের সংসারে ভালো থাকার লড়াই

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

​পরিবারের মুখে হাসি ফোটানোর অদম্য চেষ্টা আর নিজের সব কষ্টকে বুকচাপা দীর্ঘশ্বাসে লুকিয়ে রাখার এক বাস্তব চিত্র তুলে ধরেছেন তাওলাদ হোসেন। তাঁর লেখা ‘অভাব’ শিরোনামের এই হৃদয়ছোঁয়া রচনাটি ফুটিয়ে তুলেছে পুরুষদের জীবনের এক নির্মম ও নিঃসঙ্গ সত্য। সমাজ সাধারণত ধরে নেয় ছেলেদের মন খারাপ বা কষ্টের কোনো অনুভূতি নেই, তাদের রয়েছে কেবল দায়িত্বের পাহাড়। কিন্তু সত্য এর চেয়ে অনেক বেশি বেদনার। কখনো পকেটে শূন্যতা আর কখনো মনে ভালোবাসার আকাল গ্রাস করলেও তারা তা প্রকাশ করতে পারেন না।

ছোটবেলা থেকেই পুরুষদের মনে এই কথা গেঁথে দেওয়া হয় যে ছেলেরা কাঁদে না। এই সামাজিক ট্যাবু ও পরিবারের হাসিমুখ দেখার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে তারা তিলে তিলে ক্ষয় হন। জুতার তলা ক্ষয়ে যাওয়া কিংবা পুরোনো হয়ে যাওয়া শার্টটা গায়ে জড়িয়েই তারা কাটিয়ে দেন বছরের পর বছর। নিজের জন্য কিছু চাওয়ার অধিকার যেন তাদের জন্ম থেকেই কেড়ে নেওয়া হয়েছে। স্ত্রী সন্তানের বায়না মেটাতে গিয়ে নিজের পেটের ক্ষুধা কিংবা মনের শখকে গলা টিপে হত্যা করার নামই বুঝি মধ্যবিত্তের পুরুষ।
​
পরিবারের অন্ন ও সুরক্ষার জোগান দিতে গিয়ে নিজের শখ-আহ্লাদ বিসর্জন দেওয়া, দিনের আলোয় সবার সামনে হাসিমুখে ঘুরে বেড়ানো আর গভীর রাতে বালিশে মুখ গুঁজে নীরব কান্নায় ভিজে যাওয়া—এটাই তাদের নিত্যদিনের সঙ্গী। সকালে উঠে পরিবারের সবার চোখের দিকে তাকিয়ে কৃত্রিম হাসিতে বলা, “আমি ঠিক আছি।”
দিনের ব্যস্ততা শেষে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে, তখন এই মানুষগুলোই ছাদের কোণায় কিংবা অন্ধকারের সাথে কথা বলেন। সারাদিনের জমিয়ে রাখা ক্লান্তি আর হাজারো অপমানের দীর্ঘশ্বাস তখন চোখের জল হয়ে ঝরে পড়ার স্বাধীনতাটুকুও তাদের থাকে না। কারণ, তারা জানেন—সকালে উঠেই এই মানুষগুলোকেই আবার সাহস জোগাতে হবে।
​
মূলত, ছেলেরা আসলেই ভালো থাকেন না; পরিবারের মানুষগুলোকে ভালো রাখার তাগীদে তারা জীবনভর শুধু ভালো থাকার এক নিখুঁত অভিনয় করে যান। পুরুষদের এই নীরব আত্মত্যাগ ও মানসিক সংগ্রামের গল্পটি সমাজের প্রতিটি মানুষের মনে গভীর দাগ কাটবে বলেই প্রত্যাশা। ​অভাবের এই যাতাকলে পিষ্ট হয়েও যারা পরিবারের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের প্রতি সহমর্মিতা ও সম্মান জানানো আমাদের সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

চার্লি চ্যাপলিন কমেডি সিনেমার মাধ্যমে আমাদের জাগ্রত করেছেন।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র স্থানীয় থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে ২৫ সেপ্টেম্বর ২০২৬ কেন্দ্রের প্রাক্তন সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন উপল এর ১৫তম প্রয়ান দিবস উপলক্ষে বিকেল ৫:৩০ মিনিটে এক স্মরণ সভা কেন্দ্রের সভাপতি সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কেন্দ্রের সাধারণ সম্পাদক লায়ন লোকপ্রিয় বড়ুয়া’র সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দের অর্থ সম্পাদক জনাব মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: কামাল, আশীষ নন্দী, লায়ন আবু ইউসুফ, শোভরাজ চৌধুরী আইয়ুব প্রমূখ। সভার শুরুতে প্রয়াত উপলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সভাপতি সমাপনি বক্তব্যে বলেন; রাস্ট্র ব্যবস্থার পরিবর্তনের কারণে আমরা নিয়মিত চলচ্চিত্র অধিবেশন করতে পারিনি, কিন্তু আগামীতে নিয়মিতভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি টানেন। সভা শেষে সন্ধ্যা ৬টায় বিশ্বনন্দিত কমেডি চলচ্চিত্রের কিংবদন্তি চার্লি চ্যাপলিনের অত্যন্ত জনপ্রিয় সিনেমা ‘সিটি লাইটস’ এবং ‘দ্য কিডস’ সিনেমা দুটি প্রদর্শিত হয়। সিনেমা প্রেমী দর্শকগন বিপুল করতালির মাধ্যমে সম্মান জানান।

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ