আজঃ রবিবার ২১ জুন, ২০২৬

চট্টগ্রাম বন্দরে আনা এমন ১২টি গাড়ির বর্ণনামূলক তালিকা (ইনভেন্ট্রি) তৈরির কাজ শুরু

ব্যবহারের উপযোগী থাকলে তোলা হবে নিলামে

নিজস্ব প্রতিবেদক

আমদানিকারক পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলীর প্রতিষ্ঠান মেসার্স জি এম ইন্টারন্যাশনাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি করে প্রায় ১৫ বছর পর্যন্ত খালাস করা হয়নি ১২টি গাড়ি। গাড়িগুলোর মধ্যে কোনটি ব্যবহার উপযোগী থাকলে নিলামে তোলা হবে। আর জরাজীর্ণ হলে ধ্বংস করা হবে বলে জানা গেছে। এদিকে আমদানি করেও খালাস না পি সেডে থাকা ওই ১২টি গাড়ি চট্টগ্রাম বন্দরের অভ্যন্তর হতে সরানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। ২০০৮ থেকে ২০১৪ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরে আনা এমন ১২টি গাড়ির বর্ণনামূলক তালিকা (ইনভেন্ট্রি) তৈরির কাজ শুরু করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের নিলাম শাখা। তবে ১২টি গাড়ির বর্ণনামূলক তালিকা তৈরির কাজ শুরু হয়েছে গত ৪ নভেম্বর থেকে। যা রোববার (১৭ নভেম্বর) শেষ হওয়ার কথা রয়েছে। অন্যদিকে গাড়িগুলো যদি উৎপাদনের ৫ বছরের মধ্যে আমদানি করা না হয় তবে নিয়ম অনুযায়ী নিষিদ্ধ হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পত্র পাওয়া সাপেক্ষে নিলামে তোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার সাঈদুল ইসলাম।
তিনি বলেন, তালিকায় একটি নষ্ট হয়ে যাওয়া কার রয়েছে। যেটির আমদানিকারক প্রতিষ্ঠান নগরীর শেখ মুজিব রোডের প্রতিষ্ঠান মেসার্স কে কে অটোমোবাইলস। এটি ২০১৪ সালের অক্টোবরে আমদানি করা হয় এবং ২০১৫ সালের নভেম্বরে নিলামের জন্য কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। এছাড়া তালিকায় একটি পিকআপ ও আরসি ভ্যান গাড়ি রয়েছে। যার আমদানিকারক প্রতিষ্ঠানের নাম জানা যায়নি। এরমধ্যে পিকআপটি ২০১০ সালের ডিসেম্বরে এবং আরসি ভ্যান গাড়িটি ২০১১ সালের জানুয়ারিতে চট্টগ্রাম বন্দরে আসে। এরপর খালাস না হওয়ায় এতো বছর ধরেই বন্দরের অভ্যন্তরে পড়ে রয়েছে।
চট্টগ্রাম কাস্টমসের ইনভেন্ট্রি তালিকা থেকে জানা যায়, ১২টি গাড়ির মধ্যে রয়েছে ২০০৮ সালের ডিসেম্বরে চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া একটি মাইক্রোবাস। যার আমদানিকারক পাহাড়তলী থানাধীন উত্তর কাট্টলীর প্রতিষ্ঠান মেসার্স জি এম ইন্টারন্যাশনাল। গাড়িটি খালাস না হওয়ায় বন্দর কর্তৃপক্ষ ২০০৯ সালের মার্চে নিলামের জন্য কাস্টমস কর্তৃপক্ষকে ওই গাড়িটি হস্তান্তর করে। এছাড়া রয়েছে ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আমদানিকৃত একটি পিকআপ। যার আমদানিকারক নগরীর শেখ মুজিব রোডের প্রতিষ্ঠান মেসার্স হেলাল অটোমোবাইলস। গাড়িটি খালাস না হওয়ায় বন্দর কর্তৃপক্ষ ২০০৯ সালে নিলামের জন্য এটি কাস্টমসকে হস্তান্তর করে। অন্যদিকে তালিকায় রয়েছে দুটি কনটেইনার পরিবহনকারী যান প্রাইম মুভার। যার আমদানিকারক নগরীর মোমিন রোডের প্রতিষ্ঠান মেসার্স নাসিমা অটোস। গাড়ি দুটি ২০১০ সালের সেপ্টেম্বরে চট্টগ্রাম বন্দরে আসে। যা খালাস না হওয়ায় নিলামের জন্য কাস্টমস কর্তৃপক্ষকে ২০১৪ সালের জুলাইয়ে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। একই সময়ে আমদানি হওয়া ড্রাম ট্রাকও রয়েছে তালিকায়। যার আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স হাবিদ অটোস। এটিও কাস্টমসের কাছে ২০১৪ সালের জুলাইয়ে হস্তান্তর করা হয় নিলামের জন্য।
কাস্টমসের ইনভেন্ট্রি তালিকা থেকে আরো জানা যায়, ২০১১ সালের জুনে আমদানি হওয়া দুটি কার রয়েছে এই তালিকায়। যার একটির আমদানিকারক নগরীর শেখ মুজিব রোডের প্রতিষ্ঠান এইচ আর মোটরস এবং অন্যটির আমদানিকারক নগরীর আগ্রাবাদ বাণিজ্যিক এলাকার প্রতিষ্ঠান মেসার্স মাল্টিন্যাশনাল কোম্পানি। কার দুটি খালাস না হওয়ায় নিলামের জন্য ২০১১ সালের সেপ্টেম্বরে ও নভেম্বরে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়। তালিকায় একটি জিপ গাড়িও আছে। যেটি ২০১৪ সালের এপ্রিলে আমদানি করে নগরীর শেখ মুজিব রোডের চিশতিয়া মার্কেটের প্রতিষ্ঠান মেসার্স এস এফ অটোমোবাইলস। নিলামের জন্য গাড়িটি ২০১৪ সালের জুলাইয়ে কাস্টমসের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে আমদানি হওয়া আরেকটি পিকআপ রয়েছে তালিকায়। যার আমদানিকারক নগরীর শেখ মুজিব রোডের প্রতিষ্ঠান মেসার্স হেলাল অটোমোবাইলস। এটি নিলামের জন্য ২০০৯ সালের জুলাইয়ে কাস্টমসের কাছে হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেন ও ছোট জামাই সোহেলের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বড় জামাই এ.কে আজাদ। আজ শনিবার (২০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুরে অবস্থিত চাঁপাই প্রেসক্লাবে হল রুমে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন তিন।

লিখিত বক্তব্য এ. কে আজাদ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে অবস্থিত মার্কেটসহ বাড়ি দখলের বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করা হলে উক্ত আর.এস দাগ নং ১১৪৯ জমির উপরে আদালত ১৪৪ ধারা জারি করেন। এর পরেও মোশাররফ হোসেন ও তার ছোট জামাই সোহেল রানা আদালতের আইন অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গ করে গত ১ বছর ধরে তার নামে থাকা একটি মার্কেটসহ বাড়ী জোর পূর্বক দখল করে নেন। সে সঙ্গে বাড়ি ও মার্কেটের প্রতিমাসে ৩০ হাজার টাকা শশুর এবং তার ছোট জামাই উত্তোলন করে আসছেন। মার্কেটসহ বাড়ির বর্তমান মালিক এ.কে আজাদ দখল ছাড়তে বললে বিভিন্ন প্রকার হত্যার হুমকি দিচ্ছেন বলে এমন অভিযোগ করেন তিনি।

উক্ত ঘটনার বিষয়ে জানতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেনের মুঠোফোনে ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ সম্পন্ন মিথ্যা।

চট্টগ্রামে ৮০০ কেজি চিনিসহ ২ চোরাকারবারি আটক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম মহানগরে ৮০০ কেজি চোরাই চিনিসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া ঘাট সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অভিযান পরিচালনা করে এদের আটক করে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানান, একটি চক্র বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে খালাস করা বিপুল পরিমাণ চিনি বাজারজাত করার উদ্দেশ্যে পরিবহন করবে গোপনে এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযান চলাকালে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৮০০ কেজি চিনি উদ্ধার করা হয়।

এ সময় চোরাচালানে ব্যবহৃত ট্রাকসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত আরো বলেন, জব্দ করা চিনি, ট্রাক এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ