আজঃ সোমবার ২২ জুন, ২০২৬

চট্টগ্রামে নয় সবজির দাম কমেছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে কয়েকটি সবজরি দাম কমেছে। সপ্তাহ খাসেক আগে হঠাৎ কয়েকটি সবজির দাম বেড়ে গেলেও হঠাৎ দাম কমেছে। দর পতনের তালিকায় রয়েছে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, পেঁপে, কাঁচা মরিচ, মুলা, করলা, গাজর ও শিম। নগরীর অক্সিজেন, আতুরার ডিপো, বহদ্দারহাট, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, কাজীর দেউড়িসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। তবে দাম বেড়েছে শসা ও ঢেঁড়সের।
সরেজমিনে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে কেজিতে সর্বোচ্চ ৬০ টাকা কমেছে ফুলকপির দাম। নগরে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সবজিটি। কেজিতে ৪০ টাকা কমেছে বেগুন, করলা এবং কাঁচা মরিচের দাম। এই তিন সবজির মধ্যে বেগুন ৬০ এবং করলা ও কাঁচা মরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর বাইরে কেজিতে ১০ টাকা কমে পেঁপে ৫০, গাজার ১৬০, বাঁধাকপি ও মুলা ৬০ এবং ২০ টাকা কমে শিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে শসা ও ঢেঁড়সের। কেজিতে ৪০ টাকা বেড়ে ১০০ টাকায় বিক্রি হচ্ছে সবজি দুটি। অন্যান্য সবজির মধ্যে লাউ ৪০, মিষ্টি কুমড়া ৫০, বরবটি ও আলু ৭০ এবং টমেটো ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মসলার মধ্যে জাতভেদে পেঁয়াজ ৯০ থেকে ১১০, রসুন ২৪০ এবং আদা ২০০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে নগরে। মুরগির মধ্যে সোনালির দাম অপিরিবর্তিত থাকলেও দাম কমেছে দেশি ও ব্রয়লার মুরগির। কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার মুরগি ১৭০, ২০ টাকা কমে দেশি ৫৫০ এবং সোনালি ৩২০ টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে ৭৫০ থেকে ৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস। মাছের মধ্যে পোয়া ২৮০, লইট্টা ১৮০, পাবদা ৪০০-৪৫০, রূপচাঁদা ৫৫০-৬৫০, তাইল্লে মাছ আকার ভেদে ৫০০-৭০০, তেলাপিয়া ১৮০-২২০, পাঙাস ১৭০-২০০, রুই ৩৫০-৩৮০, কাতল ৩৫০, বেলে ২৮০ এবং মৃগেল ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জে শারীরিক প্রতিবন্ধী দম্পতির মার্কেটসহ বাড়ি দখলের অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেন ও ছোট জামাই সোহেলের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন বড় জামাই এ.কে আজাদ। আজ শনিবার (২০ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুরে অবস্থিত চাঁপাই প্রেসক্লাবে হল রুমে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলে ধরেন তিন।

লিখিত বক্তব্য এ. কে আজাদ জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুরে অবস্থিত মার্কেটসহ বাড়ি দখলের বিরোধের জেরে আদালতে মামলা দায়ের করা হলে উক্ত আর.এস দাগ নং ১১৪৯ জমির উপরে আদালত ১৪৪ ধারা জারি করেন। এর পরেও মোশাররফ হোসেন ও তার ছোট জামাই সোহেল রানা আদালতের আইন অমান্য করে ১৪৪ ধারা ভঙ্গ করে গত ১ বছর ধরে তার নামে থাকা একটি মার্কেটসহ বাড়ী জোর পূর্বক দখল করে নেন। সে সঙ্গে বাড়ি ও মার্কেটের প্রতিমাসে ৩০ হাজার টাকা শশুর এবং তার ছোট জামাই উত্তোলন করে আসছেন। মার্কেটসহ বাড়ির বর্তমান মালিক এ.কে আজাদ দখল ছাড়তে বললে বিভিন্ন প্রকার হত্যার হুমকি দিচ্ছেন বলে এমন অভিযোগ করেন তিনি।

উক্ত ঘটনার বিষয়ে জানতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোশারফ হোসেনের মুঠোফোনে ঘটনার বিষয়টি জানতে চাইলে তিনি জানান, তার বিরুদ্ধে আনিত সব অভিযোগ সম্পন্ন মিথ্যা।

আগস্ট মাসেই শুরু হচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন


বিশেষ প্রতিনিধিঃ অবশেষে পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে। আগামী আগস্ট মাস থেকে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী রবিউল আলম। শনিবার ২০ জুন বিকেলে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ কথা জানান।

এদিকে সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিনের এই দাবিটি বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ পাবনা জেলার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। একইসঙ্গে পরিবহন খাতে দীর্ঘদিন ধরে আলোচিত বাসনির্ভরতা ও প্রভাবশালী সিন্ডিকেটের আধিপত্যও কমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক, রেল ও নৌপরিবহনমন্ত্রী রবিউল আলম জানান, ঢাকা-পাবনা রুটে ট্রেন পরিচালনার জন্য লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। আগামী জুলাই মাসে নতুন কোচ দেশে আসবে। সেগুলো হাতে পেলেই অগ্রাধিকার ভিত্তিতে আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু করা হবে।মন্ত্রী বলেন, চলতি বছরের আগস্ট মাসে দুটি নতুন রুটে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন এবং পরে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন। ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বিত উদ্যোগে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। কোনো বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হবে না, বরং জনস্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের বহুমাত্রিক (মাল্টি-মোডাল) যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।

তবে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর বিষয়টি শুধু একটি নতুন পরিবহন সেবা নয়, বরং দীর্ঘদিনের একটি কাঠামোগত সমস্যার সমাধানের সম্ভাবনাও তৈরি করছে বলে মনে করছেন সচেতন মহল। বর্তমানে পাবনা-ঢাকা রুটে যাত্রীদের প্রধান ভরসা সড়কপথ। ফলে বাসভাড়া নির্ধারণ, অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী ভোগান্তি এবং প্রভাবশালী পরিবহন সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্টদের মতে, বিকল্প হিসেবে নিয়মিত ও নির্ভরযোগ্য রেলসেবা চালু হলে যাত্রীদের জন্য প্রতিযোগিতামূলক পরিবহন ব্যবস্থা তৈরি হবে। এতে সড়কপথের ওপর চাপ কমার পাশাপাশি দীর্ঘদিন ধরে আলোচিত অদৃশ্য প্রভাবশালী গোষ্ঠীর একচ্ছত্র নিয়ন্ত্রণও দুর্বল হবে। অতীতেও বিভিন্ন সময়ে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালুর উদ্যোগ পিছিয়ে যাওয়ায় এ ধরনের প্রভাব নিয়ে জনমনে নানা আলোচনা ছিল। তবে এবার সরকারি ঘোষণার বাস্তবায়ন দেখতে চান জেলার সাধারণ মানুষ।

এদিকে কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) ও উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়ন করা হয়েছে। এটি যেহেতু পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি এবং বৃহত্তর জনস্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট, তাই দ্রুততম সময়ে প্রকল্পটি বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ।

এ সময় পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহ সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

আলোচিত খবর

আলোচিত রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ড

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

ঢাকার পল্লবীতে আট বছর বয়সি রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তার দম্পতির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি সোহেলের পাঁচ লাখ টাকা এবং স্বপ্নার দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে এ রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন।এ সময় কাঠগড়ায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার ছিলেন। তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। রায় ঘিরে সকাল থেকে আদালত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়।


রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে ধর্ষণ-হত্যা মামলার বিচার কাজ শেষ হওয়ার নজির তৈরি হলো।বিচার সংশ্লিষ্টরা বলছেন, অতীতে এ ধরনের মামলার বিচার কাজ এতো কম সময়ে সম্পন্ন হয়নি। আলোচিত মামলাটি বিচার শুরু থেকে রায়ের পর্যায়ে এসেছে মাত্র পাঁচ কার্যদিবসে।

আত্মপক্ষ শুনানি শেষে ৪ জুন যুক্তিতর্ক উপস্থাপনের দিন ঠিক করা হয়। যুক্তিতর্ক উপস্থাপনে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি আজিজুর রহমান দুলু আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড চান। আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুসা কালিমূল্যাহ দুই আসামির পক্ষে যুক্তিতর্কে অংশ নেন। তিনি আসামিদের লঘুদণ্ড প্রার্থনা করেন।

যুক্তিতর্ক উপস্থাপনকালে সোহেল রানার দেওয়া জবানবন্দি পড়ে শোনান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি দুলু। সেখানে উঠে আসে, সোহেলকে পালানোর সুযোগ করে দিয়েই সেদিন রুমের দরজা খোলেন স্বপ্না।গত ২০ মে সোহেল রানা দোষ স্বীকার করে ঢাকার মহানগর হাকিম আমিনুল ইসলাম জুনাইদের আদালতে জবানবন্দি দিয়েছিলেন।রামিসা ধর্ষণ ও হত্যা ঘটনার ১৯ দিনের মাথায় বিচারক রায় ঘোষণা করলেন।

আরও পড়ুন

সর্বশেষ