রাবিতে আবাসন সংকটন

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যথেষ্ট সুনাম ও খ্যাতি থাকলেও রয়েছে ছাত্রীদের কিছু সীমাবদ্ধতা। তার মধ্যে আবাসন সংকট অন্যতম। আবাসনের অপ্রতুলতার কারণে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকাগুলোতে তুলনামূলক বেশি দামে মেস বা বাসা ভাড়া নিতে হয়। এতে যেমন তাদের অতিরিক্ত ব্যয় করতে হয় তেমনি মেস মালিকদের রূঢ় আচরণ সহ্য করতে হয়।
অতিরিক্ত ভাড়া, খাওয়া খরচ, পড়াশোনার আনুষঙ্গিক খরচের কারণে শিক্ষার্থীদের (বিশেষ করে মেয়ে) বাড়তি মানসিক চাপ ও দুর্ভোগ পোহাতে হয়। নতুন পরিবেশে মানিয়ে নেওয়া বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে।
তাই আবাসন সংকট নিরসন করা গেলে মেয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবন আরো মনোরম ও সুশৃঙ্খল হত। বিশ্ববিদ্যালয় জীবন হলো সবচেয়ে উপভোগ্য ও রোমাঞ্চকর জীবন। একই সঙ্গে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজেকে প্রস্তুত করতে হয় এই সময়ে। তাই আমার মতো হাজারো মেয়ে শিক্ষার্থীদের আশা, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন মেয়েদের শতভাগ আবাসন নিশ্চিত করে।
এ ক্ষেত্রে আশার বাণী হলো স্বায়ত্বশাসিত রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যাপ্ত পতিত ভূমি রয়েছে। প্রশাসনের উদ্যোগে এই স্থানগুলোতে আবাসনের জন্য হল নির্মাণ করা হলে শিক্ষার্থীদের আবাসন সংকট কিছুটা লাঘব হবে বলে আশা করা যায়। পাশাপাশি প্রয়োজন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা।
চোখে-মুখে স্বপ্ন এঁকে আসা তরুণ ও উদ্দীপ্ত স্বপ্নচারীদের আবাসন সংকট কোনো বাঁধা না হোক এটাই প্রত্যাশা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চবি উপাচার্যের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টরের সাক্ষাৎ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান-এর সঙ্গে সোমবার (২ নভেম্বর) বেলা ১২টায় উপাচার্যের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমান।

সাক্ষাৎকালে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান ব্রিটিশ কাউন্সিলের প্রতিনিধিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন। ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রহমান পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করে উপাচার্যকে ধন্যবাদ জানান। এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নীপু।

শাটডাউন প্রত্যাহার করে ক্লাসে ফিরতে চান শিক্ষার্থীরা, উপাচার্য ভবনে তালা বহালের ঘোষণা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পৃথক মতবিনিময় করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত ছয় সদস্যের পরামর্শক কমিটি। দিনব্যাপী এসব বৈঠকে সংশ্লিষ্ট অংশীজনদের বক্তব্য ও মতামত শুনে সংকটের কারণ পর্যালোচনা এবং একাডেমিক কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে শ্রেণিকক্ষে ফিরতে আগ্রহী শিক্ষার্থীরা সর্বাত্মক শাটডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত জানালেও সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে নবনিযুক্ত উপাচার্যের প্রতি অসহযোগ কর্মসূচি বহাল রেখে একাডেমিক কার্যক্রমে সহযোগিতা করতে সম্মত হয়েছেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

ইউজিসির গত ২৫ অক্টোবর জারি করা মতবিনিময়সূচি অনুযায়ী, আজ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত শিক্ষকদের সঙ্গে এবং বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করবে কমিটি। এরপর বেলা ২টা থেকে ৩টা পর্যন্ত কর্মকর্তা এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করা হবে। পৃথক এসব বৈঠকে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতি, প্রশাসনিক জটিলতা এবং শিক্ষা কার্যক্রম বন্ধ থাকার প্রভাব সম্পর্কে সংশ্লিষ্টদের বক্তব্য শোনার কথা রয়েছে।চুয়েটের অচলাবস্থা নিরসন ও শ্রেণিকক্ষভিত্তিক শিক্ষা কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে গত ১৯ অক্টোবর ছয় সদস্যের এ পরামর্শক কমিটি গঠন করে ইউজিসি।

কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুনকে। অন্য সদস্যরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. একরামুল হক, চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জামাল উদ্দিন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ ইমাম চৌধুরী এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী। ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন দাখিল, প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণ এবং একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমসংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহ।

এদিকে দীর্ঘদিনের অচলাবস্থায় শিক্ষাজীবন ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ার কথা জানিয়ে ক্লাসে ফেরার পরিবেশ সৃষ্টিতে শিক্ষকদের সহযোগিতা চেয়েছেন চুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। গত ২৫ অক্টোবর শিক্ষকদের উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে তাঁরা জানান, দীর্ঘদিন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় তাঁদের শিক্ষাজীবনে ক্ষতিকর প্রভাব পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে তাঁরা শ্রেণিকক্ষে ফিরতে চান। তবে ক্লাসে ফেরার সিদ্ধান্তকে আন্দোলন থেকে সরে আসা হিসেবে দেখার সুযোগ নেই বলেও চিঠিতে উল্লেখ করেন তাঁরা।

আলোচিত খবর

১২ লাখ ৭০ হাজার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল শনিবার প্রকাশিত হতে যাচ্ছে। এর মধ্য দিয়ে এ পরীক্ষায় অংশ নেওয়া সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে।আগামীকাল সকাল ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, শিক্ষা মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, সকল বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয় ও বোর্ডের পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
উদ্বোধনের পরপরই পরীক্ষার্থীরা একযোগে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, নির্ধারিত ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত ফলাফল জানতে পারবেন। অনলাইনে https://eduboardresults.gov.bd I https://educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।

আরও পড়ুন

সর্বশেষ