আজঃ বুধবার ৬ মে, ২০২৬

নিউজগার্ডেন ফ্যাসিবাদের বিরুদ্ধে কলম হাতে যুদ্ধ করেছিল

প্রেস রিলিজ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমীর ও বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী নজরুল ইসলাম বলেছেন, সংবাদপত্র হচ্ছে সমাজ ও গণমানুষের দর্পণ। সংবাদপত্রের ওপর হস্তক্ষেপ জাতির বিবেকের ওপরই হস্তক্ষেপ। সংবাদপত্রের কণ্ঠরোধ করে ফ্যাসিবাদীদের শেষ রক্ষা হয়নি। ১৫ বছর তারা মিডিয়ার কন্ঠরোধ করে রেখেছিল। তারা অতীতে মাত্র ৪টি সংবাদপত্র রেখে সব সংবাদপত্র নিষিদ্ধ করে গণমাধ্যমের টুটি চেপে হত্যা করেছিল এবং বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় বাকশালী শাসন কায়েম করেছিল। আওয়ামীলীগ গণতন্ত্রকে চার দেয়ালের মধ্যে বন্দি রেখে আর মিডিয়ার কণ্ঠরোধ করে তাদের ব্যর্থতা আড়াল করার অপচেষ্টা করছিল। নিউজগার্ডেন সেখানে ফ্যাসিবাদের রক্তচক্ষু উপেক্ষা করে বৈষম্যের বিরুদ্ধে কলম হাতে দাঁড়িয়ে যুদ্ধ করেছিল।

তিনি বুধবার সন্ধ্যায় নগরীর সদরঘাটস্থ জুঁই কমিউনিটি সেন্টারে অনলাইন পোর্টাল নিউজগার্ডেন এর দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তারা ফ্যাসিবাদী আমলে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে নিউজগার্ডেনের সাহসী ভূমিকার কথা স্মরণ করেন এবং জুলাই বিপ্লবের এই পত্রিকার অবদান তুলে ধরেন।

নিউজগার্ডেনের সম্পাদক কামরুল হুদার সভাপতিত্বে ও বার্তা প্রধান এবিএম ইমরানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ নরুল আমিন, চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক নিউজগার্ডেনের প্রধান সম্পাদক ইস্কান্দার আলী চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্টেন্ট সেক্রেটারী মোহাম্মদ উল্লাহ, ফুলকলির জেনারেল ম্যানেজার এম এ সবুর, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মাদ ইদ্রিস আলী, পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক নুরুল হাদি, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুন নাঈম চৌধুরী রিকু, এস এ ট্রেডার্সের ম্যানেজিং পার্টনার মনসুর আলী, কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, আমরা চাটগাঁবাসীর যুগ্ম সাধারণ সম্পাদক কবি কামরুল ইসলাম, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ এমরান চৌধুরী, মাওলানা ভাসানি পরিষদের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন মোবারক হোসাইন, আশার আলো মানবিক ফাউন্ডেশনের সভাপতি মহিউদ্দীন মোহাম্মদ আলমগীর।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যক্ষ নরুল আমিন বলেন, পতিত সরকার সাংবাদিকদের ওপর অব্যাহতভাবে চাপ প্রয়োগ করেছে, অপপ্রচারে বাধ্য করেছে। এর সঙ্গে ছিল করপোরেটদের প্রভাব; বাণিজ্যের স্বার্থে তারাও গণমাধ্যমকে স্বাধীন হতে দেয়নি।

বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক একেএম পেয়ারু চৌধুরী, ইউছুপ শিকদার, বিএনপি নেতা সাদেকুর রহমান রিপন, মোরশেদুল আলম, আনিসুদৌলাহ সোহেল, মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব ও এপিপি এডভোকেট আব্দুল আজীজ, মহানগর জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিকদলের আহবায়ক ফরহাদ উদ্দিন সোহাগ, চসিক অপর্নাচরণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, চসিক মিউনিসিপাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী, এলডিপির চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক নুরুল আজগর চৌধুরী, পূর্বদেশ পত্রিকার সিনিয়র সাংবাদিক এম এ হোসাইন, চিটাগাং টেলিভিশনের বিশেষ প্রতিবেদক ইলিয়াস রিপন, বাংলাদেশ মেইলের উপদেষ্টা সম্পাদক এবি জিয়া উদ্দিন, চিত্র শিল্পী শওকত জাহান, সারাবান তাহুরা ফেরদৌসী কলি, সারমিন সরকার, এডভোকেট উম্মে ফেরদৌস, জহিরুল ইসলাম জহির, মো. জসিম উদ্দিন, এনডিএমের নুরুল ইসলাম, সাংবাদিক কিরন শর্মা, ফটোগ্রাফার দিপক চৌধুরী কালু, আব্দুর নুর চৌধুরী, সাংবাদিক এস এম পিন্টু, এম আর আমিন, মো: তৌহিদ, মো: এমরান, মো. সাজ্জাদ হোসেন, আমিনুল হক লিটন, চ্যানেল আইয়ের নির্বাচিত শিল্পী জুয়েল দ্বীপ, মোস্তফা কামাল, রোকন উদ্দীন আহমেদ, মোজাফ্ফর হোসাইন সিকদার, কাজী সফিকুল ইসলাম, সারওয়ার কামাল, মো. আরিফ, এম এস এইচ সাঈদ প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ব্লাড ব্যাংকের যাত্রা শুরু ৪৬ বছরে পা রাখলো মেডিকেল সেন্টার হাসপাতাল

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মেডিকেল সেন্টার হাসপাতালের ৪৬ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান ও ব্লাড ব্যাংকের উদ্বোধন একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো মনিরুজ্জামান। এতে ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে রক্তের যথাযথ ব্যবহার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের ডিভিশনাল ডিরেক্টর ডা. শেখ ফজলে রাব্বি। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মাসুদ আহমেদ, অধ্যাপক ডা. এ.এম. রায়হান উদ্দিন, অধ্যাপক ডা. হাফিজুল ইসলাম। হাসপাতালের জেনারেল ম্যানেজার মো.ইয়াছিন আরাফাতের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহযোগী অধ্যাপক ডা. জেবুন নেসা, সহযোগী অধ্যাপক ডা. মিজানুর রহমান (মিজান) এবং সহকারী অধ্যাপক ডা. আশরাফুল হক।

সেমিনারে বক্তারা ডেঙ্গু রোগীদের চিকিৎসায় রক্ত ও রক্তজাত উপাদানের সঠিক ও প্রয়োজনীয় ব্যবহারের ওপর গুরুত্ব প্রদান করেন। তারা বলেন, সঠিক সময়ে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে ডেঙ্গুজনিত জটিলতা অনেকাংশে কমানো সম্ভব। অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের সেবার মান উন্নয়ন ও আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রসারে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,মেডিকেল ডিরেক্টর ডা. তাহমিদ জুনায়েদ মাহমুদ, ডা. সাফওয়ান মাহমুদ, মার্কেটিং ম্যানেজার রতন কুমার নাথ, বিডিএম ম্যানেজার গোলাম রব্বানী, সার্ভিস ম্যানেজার লুৎফুর রহমান, আই টি ম্যানেজার মোঃ উছা, সহকারী ম্যানেজার মো. মিজানুর রহমানসহ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শাহ আমানত বিমানবন্দরে জব্দ ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক সিগারেটের চালান জব্দ করা হয়েছে। মাস্কাট থেকে আগত সালাম এয়ারের একটি ফ্লাইটের যাত্রী মো. শামসুদ্দিনের ব্যাগেজ তল্লাশি করে ২৮০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। একই সময়ে আন্তর্জাতিক আগমন হলের ১ নম্বর লাগেজ বেল্টে যাত্রীবিহীন অবস্থায় আরও ১ হাজার ৬৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ পাওয়া যায়। রোববার দিবাগত রাতে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমন হলে এ অভিযান পরিচালিত হয়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেট থেকে সম্ভাব্য রাজস্বের পরিমাণ প্রায় ২৭ লাখ ৩০ হাজার টাকা। উদ্ধারকৃত সিগারেট ও ল্যাপটপ ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। আটক যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ