৪১টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করা হয়েছে-চসিক মেয়র

চট্টগ্রাম ব্যুরো:

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম নগরীর স্টেশন রোডস্থ মোটেল সৈকতে কর্ণফুলী এরিয়া প্রেগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সপ্নীল ব্রাইট ফাউন্ডেশন, ডব্লিউএসইউপি, উপকূল, সিডিসি, সবুজের যাত্রা ও কর্ণফুলী কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের আয়োজনে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গঠনে ‘নগর কথা ঃ প্রেক্ষিত চট্টগ্রাম’ বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। কর্ণফুলী এরিয়া প্রোগ্রাম-ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জনি রোজারিও’র সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার খ্রীষ্টফার কুইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফি এন্ড এভাইরনমেন্টাল ষ্টাডিস বিভাগের অধ্যাপক ড. অলক পাল। সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী আলী সিকদার, উপকুল উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী লিটন, সবুুজের যাত্রা উন্নয়ন সংস্থার প্রধান নির্বাহী সায়েরা বেগম, কর্ণফুলী কর্মজীবী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি জোসনা বেগম, সিডিসি সংস্থার প্রধান নির্বাহী লুৎফুন্নেসা রূপসা, ডব্লিউএসইউপি’র প্রোগ্রাম লিডার মোঃ খোরশেদ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মুছা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার দোনন রোজারিও, শারমিন আক্তার প্রমুখ।

সংলাপে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গঠনে ৪১টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম জোরদার করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য একটি করে খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে। আমরা সকলেই আন্তরিক হলে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন নগরী গড়া সম্ভব। সন্ত্রাস, চাঁদাবাজি এবং হানাহানির বিরুদ্ধে দৃঢ় অবস্থান ব্যক্ত করে সবাই মিলে একটি নিরাপদ শহর গড়ে তোলার প্রতিশ্রুতি দেন সিটি মেয়র। যেখানে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সব মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। এ শহর আমার একার নয়, এটি আমাদের সবার। সবাই মিলে আমরা একটি সুন্দর, সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ উপহার দেব।
তিনি বলেন, স্বাস্থ্যসেবার উন্নয়নে বিশেষ করে ডায়ালাইসিস সেন্টার প্রতিষ্ঠা করা হবে। যেখানে সাশ্রয়ী মূল্যে কিডনি রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হবে। ডায়ালাইসিসের পেছনে অনেক টাকা খরচ হয়। এজন্য কিডনি রোগীদের জন্য আমরা স্বল্প মূল্যে ডায়ালাইসিস প্রদানের জন্য পরিকল্পনা করছি। এছাড়াও শিশু ও গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রতিটি ওয়ার্ডে চালু করার উদ্যোগের কথাও জানান তিনি।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানকে অগ্রাধিকার দিয়ে মেয়র বলেন, চট্টগ্রাম নগরীর প্রতিটি ওয়ার্ডকে পরিষ্কার রাখতে নাগরিকদের সম্পৃক্ত করতে চাই। প্লাস্টিক, পলিথিন এবং ককশিটের ব্যবহার নিষিদ্ধ করে এগুলোর বিরুদ্ধে গণসচেতনতা বাড়ানো জরুরি। কারণ, এসব উপাদান জলাবদ্ধতার প্রধান উপরণ।
কর্ণফুলী নদী এবং শহরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কর্ণফুলীর তলদেশে জমে থাকা পলিথিনের স্তরের দিকে ইঙ্গিত করে মেয়র বলেন, নালায় ২-৩ ফুট পলিথিন জমে আছে। এটি আমাদের জলাবদ্ধতার মূল কারণ। এগুলোর বিরুদ্ধে আমাদের সচেতন হতে হবে।
সংলাপে অন্যান্য বক্তারা বলেন, একজন সচেতন নাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকে নিজ আঙ্গিনা পরিচ্ছন্ন রাখা আমাদের প্রত্যোকের দায়িত্ব। আমরা যদি আমাদের চারপাশের পরিবেশ পরিস্কার রাখি তাহলে পুরো শহর নয় বরং পুরো দেশকে পরিচ্ছন্ন রাখা আমাদের পক্ষে অসম্ভব কিছু নয়। প্রকৃত পক্ষে নগরীতে যত সমস্যা রয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়াবহ সমস্যা হচ্ছে অপরিচ্ছন্ন নগরী এবং যার সৃষ্টি হয় আমাদের অসচেতনতা থেকে। এছাড়াও নগরীর যানজট, রাস্তায় ধুলাবালি, বিশুদ্ধ পানির সমস্যা এসব তো আছেই। যত্রতত্র ময়লা ফেলার কারণে ভয়াবহভাবে বেড়ে গেছে মশার উপদ্রপ ও ডেঙ্গুর প্রাদুর্ভাব। বর্তমান সময়ে ডেঙ্গু মহামারী আকার ধারণ করেছে। এসব সমস্যা মোকাবেলা করার এখনই সময়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নিধারিত ভাড়া না মানলে ২১ সেপ্টেম্বর থেকে ব্যবস্থা: ইউএনও

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামের বোয়ালখালীতে সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট না থাকলে আগামী ২১ সেপ্টেম্বর থেকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ২০ সেপ্টেম্বরের মধ্যে উপজেলার সব সিএনজি অটোরিকশায় দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট টাঙানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বোয়ালখালী উপজেলা অডিটোরিয়ামে সিএনজির ভাড়া, যাত্রীসেবা ও পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।

সভায় যাত্রীদের স্বার্থ, চালক ও মালিকদের ন্যায্যতা এবং সিএনজি পরিবহনে শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে সিএনজিতে যাত্রী উঠানামার ভাড়া ৫ টাকা এবং ইউএনও কার্যালয় থেকে ফুলতল পর্যন্ত ভাড়া ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।এ ছাড়া স্কুল, কলেজ ও মাদ্রাসা চলাকালীন সময়ে ইউনিফর্ম পরিহিত কিংবা বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি সিএনজি অটোরিকশায় নির্ধারিত ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শন করতে হবে। ২০ সেপ্টেম্বরের মধ্যে সব গাড়িতে ভাড়ার চার্ট লাগানো নিশ্চিত করতে হবে। ২১ সেপ্টেম্বর থেকে ভাড়ার চার্ট না থাকা গাড়ির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় না করা এবং যাত্রীদের সঙ্গে শালীন, ভদ্র ও দায়িত্বশীল আচরণ করতে চালকদের নির্দেশ দেওয়া হয়। যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা সভায় গৃহীত সিদ্ধান্ত অমান্যের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।সভায় আরও সিদ্ধান্ত হয়, বোয়ালখালীর পাঁচটি স্টেশনে পূর্বের নির্ধারিত ভাড়ার সঙ্গে ৫ টাকা করে বৃদ্ধি করা হবে। অন্য স্টেশনগুলোর ভাড়া আগের মতোই বহাল থাকবে।

সভায় বোয়ালখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী, বিএনপি নেতা শহিদুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতা মুজাহিদুল ইসলাম, বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি অধীর বড়ুয়া ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন দুলালসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম, এস এম মোদাচ্ছের, বোয়ালখালী সিএনজি অটোরিকশা টেম্পু শ্রমিক ও মালিক সমন্বয় পরিষদের সভাপতি মো. ইদ্রিস, সাধারণ সম্পাদক সৈয়দ হাবিবুর রহমান, শ্রমিকনেতা আবদুল সাত্তার এবং কালুরঘাট-ফুলতল, শাকপুরা, সিও অফিস, জোটপুকুর, কানুনগোপাড়া, দাশেরদীঘি, বেংগুরাসহ বিভিন্ন এলাকার সিএনজি চালক ও সমিতির প্রতিনিধিরা সভায় অংশ নেন।সভায় উপস্থিত বিভিন্ন পক্ষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যাত্রীবান্ধব, সুশৃঙ্খল ও নিরাপদ সিএনজি পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে একমত পোষণ করেন।

ইঞ্জিন দ্রুত মেরামতে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের নির্দেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রামে রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ), লোকোসেড, সিজিপিওয়াই, কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) ও পদ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মামুনুল ইসলাম। শনিবার (১২ সেপ্টেম্বর) এসব স্থাপনা পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে রেলওয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী (সিই), চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস), চিফ কমার্শিয়াল ম্যানেজার (সিসিএম), চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এবং পাহাড়তলীর ডিএসডব্লিউসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমে রেলওয়ে ট্রেনিং একাডেমি (আরটিএ) পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। এ সময় তিনি একাডেমির একাডেমিক ভবন, প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ কক্ষ, ডরমেটরি ও আশপাশের এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনকালে বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন।এরপর তিনি সিজিপিওয়াই, টার্ন টেবিল, ট্রায়াঙ্গেল লাইন, ইয়ার্ড লাইন ও লোকোসেড পরিদর্শন করেন। লোকোসেড পরিদর্শনকালে ইঞ্জিন দ্রুত মেরামত ও সচল রাখার লক্ষ্যে সংশ্লিষ্টদের বিভিন্ন পরামর্শ ও নির্দেশনা দেন।

পরে সিজিপিওয়াই এলাকায় কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ (সিসিবিএল) পরিদর্শন করেন মহাব্যবস্থাপক। এ সময় সিসিবিএলের সঙ্গে রেলওয়ের বিভিন্ন চুক্তি, নীতিগত সিদ্ধান্ত এবং সীমানা নির্ধারণসংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এছাড়া দ্মা অয়েল সাইডিং লাইন পরিদর্শন করে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

আলোচিত খবর

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।শ্রদ্ধা নিবেদনের সময় তিন বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। তখন বিউগলে করুণ সুর বেজে ওঠে।

আরও পড়ুন

সর্বশেষ