কোটাবিরোধী আন্দোলনে বাতি নেভানোকাণ্ডে বিতর্কিত চসিকের সেই প্রকৌশলীর যোগদান

নিজস্ব প্রতিবেদক

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

প্রকৌশলী ঝুলন কুমার দাশের বদলির পর যোগদান নিয়ে হার্ডলাইনে থেকে সরে এলো চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। তবে চসিক প্রথমে বিতর্কিত এ কর্মকর্তাকে ‘গ্রহণে’ অস্বীকৃতি জানালেও পরে চসিকে যোগদান করানো হয়েছে। কোটাবিরোধী আন্দোলনে বাতি নেভানোকাণ্ডে বিতর্কিত এই প্রকৌশলীকে গত ৮ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন থেকে চসিকে বদলি করা হয়েছিল। এ বিষয়ে জানতে শুক্রবার দুপুরে চসিকের প্রধান নির্বাহী শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
এর আগে ১১ ডিসেম্বর তিনি বলেছিলেন, ঝুলন বাবুর নিয়োগ চসিক থেকে। তাই তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে চসিককেই নিতে হবে। তাঁর বিরুদ্ধে আমরা বিভাগীয় মামলা করবো। মেয়রের সঙ্গে আলাপ করেই বাকি সিদ্ধান্ত নেওয়া হবে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, স্থানীয় সরকার বিভাগের অফিস আদেশ অনুযায়ী প্রকৌশলী ঝুলন কুমার দাশের ১১ ডিসেম্বর চসিকে জয়েন করার কথা ছিল। তবে সেদিন তিনি আসেননি। পরেরদিন ১২ ডিসেম্বর চসিকে যোগদান করেছেন।
নির্ভরযোগ্য সূত্রটি আরো জানায়, প্রকৌশলী ঝুলন কুমার ১১ ডিসেম্বর যোগদান না করলেও তিনি চসিকের প্রধান নির্বাহী শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের মেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগদানের আবেদন পাঠিয়েছেন। আর পরেরদিন চসিকে যোগদান করেন।
গত ৮ ডিসেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-২ শাখার উপসচিব খোন্দকার ফরহাদ আহমদ সাময়িক বরখাস্ত হওয়া প্রকৌশলী ঝুলন দাশকে রংপুর সিটি করপোরেশন থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনে বদলি করেন। তবে তাকে এখনই চসিকের কোনো দায়িত্বে দেওয়া হবে না বলে জানানো হয়। পৃথক আরেকটি আদেশে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা দেন তিনি।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব খোন্দকার ফরহাদ আহমদ বলেছিলেন, অভিযোগের সত্যতা পেয়ে এভাবে ঝুলনকে ঝুলিয়ে রাখা যাবে না। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হলে অবশ্যই আগের কর্মস্থল অর্থাৎ চট্টগ্রাম সিটি করপোরেশনকেই নিতে হবে। আর যেহেতু তিনি ওখান থেকেই নিয়োগপ্রাপ্ত; সেজন্যই একটি আদেশে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা এবং আরেকটি আদেশে তাকে চসিকে বদলি করা হয়েছে। সেখানেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ক্রীড়া কার্যক্রম শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে: সিএমপি কমিশনার

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

: ক্রীড়া কার্যক্রম তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১১টায় নগরের দামপাড়া পুলিশ লাইন্স মাঠে রাফি স্মৃতি মহানগর জুনিয়র (অনূর্ধ্ব-১৮) ক্রিকেট লীগ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন। এ সময় তিনি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রতিযোগিতামূলক খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সম্প্রীতি ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে।

সিএমপি কমিশনার বলেন, অনূর্ধ্ব-১৮ পর্যায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজনের মাধ্যমে ভবিষ্যতের প্রতিভাবান ক্রিকেটার তৈরি হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ে চট্টগ্রামের প্রতিনিধিত্ব করার সুযোগ সৃষ্টি হবে।ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রম তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি ডেইলি পিপলস ভিউ’র সম্পাদক ও প্রকাশক এবং প্রয়াত রাফির পিতা ওসমান গণি মনসুর।এ সময় সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের বেতন বন্ধ করে দিয়েছেন নতুন ভিসি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চুয়েটের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিদের বেতন বন্ধ করে দিয়েছেন নতুন ভিসি

আলোচিত খবর

গ্রিনল্যান্ড নিয়ে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র সমঝোতায়

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক গ্রিনল্যান্ডের নিরাপত্তা ইস্যুতে সমঝোতায় পৌঁছেছে । আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড মিটিং এ দুই দেশের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে বক্তব্য স্পষ্ট, এই ব্যবস্থার মাধ্যমে গ্রিনল্যান্ডের নিরাপত্তা ও প্রয়োজনীয় অন্যান্য ক্ষেত্রে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণের সুযোগ পাবে।

আরও পড়ুন

সর্বশেষ