আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ)র ৯৬তম মহান খোশরোজ শরীফ ও মাদ্রাসা এ জিয়া মওলা হক ভাণ্ডারীর বার্ষিক সভা উপলক্ষে শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে জিয়া মওলা বিশ্বভাণ্ডার লাইব্রেরীর ব্যবস্থাপনায় গতকাল ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্টিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সৈয়দ বশিরুল আলম মাইজভাণ্ডারী।
বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার সভাপতি অধ্যাপক আলহাজ্ব ইউনুস মিয়া।
আরো উপস্থিত ছিলেন
হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল হক, আলহাজ্ব মাওলানা বশির উদ্দীন, সাবেক চেয়ারম্যান আলমগীর জামান সিআইপি , সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ, সৈয়দ আবুল ফারাহ্ মাষ্টার, মোঃ মুনসুর, শওকত চৌধুরী, ফয়জুল ইসলাম দুলু, খাদেম মোহাম্মদ বাবলু চৌধুরী, হেলাল উদ্দীন চৌধুরী, গাজী শাহীন পারভেজ, জাফর, এনাম, মোজাহের, শাহাদাত হোসেন, রাফি, ইয়াদ, ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গগন।
সভাপতিত্ব করেন আলহাজ্ব সেকান্দর মিয়া বাদশা। অনুষ্ঠান পরিচালনা করেন গাজী আমজাদ হোসেন বাপ্পী।
আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ শেষে মিলাদ, মোনাজাত ও তবারুক বিতরনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ