আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোনায় জাসাসের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

নেত্রকােনার কলমাকান্দায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলােচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এদিবসটি উপলক্ষে ২৭ ডিসেম্বর ২০২৪( শুক্রবার) সকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র‌্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে শেষ করে।

জাসাসের সাধারণ সম্পাদক খন্দকার কবির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি আমিনুল আলম।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের, যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম টুটন, যুগ্ম আহবায়ক হারেজ রহমান নাজিম , যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, কৃষক দলের সভাপতি মো.শামছুক হক মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব সোলায়মান হক,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ প্রমূখ।এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ