আজঃ সোমবার ১৬ মার্চ, ২০২৬

নেত্রকোনায় যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার,কম্বল পেল ১১শ পরিবার

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

 নেত্রকোনায় কলমাকান্দা যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলার তত্বাবধানে কম্বল বিতরণ করা হয়েছে। ২৭ ডিসেম্বর (শুক্রবার) দিনব্যাপী কলমাকান্দা উপজেলার ৮টি ইউনিয়নের অসহায়, দরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যাকাত ফাউন্ডেশনের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ মাসুদ, মানারাত ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক আব্দুল মতিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম, কলমাকান্দা প্রেসক্লাবের সহসভাপতি মুহাম্মদ এনামুল হক তালুকদার ও কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম মামুন প্রমুখ। এ সময় ১১শ’ অসহায় পরিবারের মাঝে মানসম্মত কম্বল বিতরণ করা হয়।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রুদ্ধশ্বাস লড়াইয়ের পর সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি ইতিহাসও গড়েছে টাইগাররা। ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার পর নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এই সিরিজ জয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বরেও উঠে এসেছে বাংলাদেশ দল।

মিরপুরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করে বাংলাদেশ।   জবাবে ২৯১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই  ধাক্কা৷ খায়  পাকিস্তান।

সালমানের ব্যাটে যখন পাকিস্তান জয়ের স্বপ্ন দেখছিল, ঠিক তখনই  তাসকিন আহমেদের  দুর্দান্ত এক স্লোয়ার ডেলিভারিতে পরাস্ত হয়ে সালমান সাজঘরে ফিরেন।পাকিস্তান শেষ হয়ে যায়।শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৭৯ রানে পাকিস্তান অলআউট হয়ে যায়।

 

মতিউর রহমান চৌধুরী নোয়াব সভাপতি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী  মালিকদের সংগঠন- নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এর সভাপতি নির্বাচিত হয়েছেন।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ