আজঃ বুধবার ৬ মে, ২০২৬

লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান আইওয়াইসিএম’র প্রেসিডেন্ট নির্বাচিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার’র ২০২৫ সেবাবর্ষের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আইকনিক ভলান্টিয়ার লিডার লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান।

ইন্টারন্যাশনাল ইয়ুথ চেইঞ্জমেকার – আইওয়াইসিএম এর সদর দপ্তর হতে লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান এর নাম ঘোষনা করা হয়।
লিও জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের প্রাক্তন লিও জেলা সভাপতি (২০১৫-২০১৬) ও লায়ন্স ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক পুরুষ বৃটিশ বিরোধী আন্দোলনের বীর সিপাহ সালার রাঙ্গুনীয়া দরবার এ বেতাগী আস্তানা শরীফের প্রতিষ্ঠাতা সৈয়দুল আযম

আল্লামা হাফেজ হাকিম শাহ মুহাম্মদ বজলুর রহমান (রহঃ) এর নাতি ও উনার যোগ্যতম উত্তরসূরী পীরে তরিকত মাওলানা মুহাম্মদ জিল্লুর রহমান আলীশাহ (রহঃ) ও মাহবুবা সুলতানার কনিষ্ঠ সন্তান । বর্ণাঢ্য সেচ্ছাসেবী ক্যারিয়ারের অধিকারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান চট্টগ্রাম কলেজ থেকে ইংরেজী সাহিত্যে অনার্স ও মাস্টার্স ডিগ্রী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া হতে কামিল ডিগ্রী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট হতে পিজিডিএইচআরএম ডিগ্রী অর্জন করেন।

লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান ২০১৪ সালে লিও জেলা ৩১৫বি ৪ বাংলাদেশের লিও অব দ্যা ইয়ার এ ভূষিত হন । বাংলাদেশের প্রথম দিককার কমিউনিটি বেইজ ব্লাড ডোনেশেন ও ডোনার তৈরির অন্যতম ব্লাড ডোনেশন অর্গানাইজার হিসেবে ২০০৮ ও ২০০৯ সালে পরপর দুইবার আর্ন্তজাতিক রেড ক্রিসেন্ট সোসাইটি IFRCS কর্তৃক বেস্ট ব্লাড অর্গানাইজার এ্যাওয়ার্ড লাভ করেন। ২০০৯ সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রতিনিধি হিসেবে মালয়েশিয়া ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের যুব দূত বা ইয়্যুথ এ্যামবেসডর হিসেবে ২০০৬ সালে ভারতের রিপাবলিক ডে ক্যাম্পে অংশগ্রহন করেন।
লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান বেতাগী আনজুমানে রহমানিয়ার ভাইস প্রেসিডেন্ট, লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগাং ইম্পেরিয়াল সিটির স্থায়ী প্রকল্প হযরত শাহ জিল্লুর রহমান (র.) লায়ন্স চ্যারিটেবল আই সেন্টার ও মাহবুবা সুলতানা লায়ন্স সেলাই প্রশিক্ষনন কেন্দ্রের প্রধান সমন্বয়কারী । এছাড়াও তিনি আন্তর্জাতিক দুর্যোগ নেটওয়ার্ক (আইডিআরএন),চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশন, আরসিওয়াই এলামনাই এসোসিয়েশন, ধরীত্রি রক্ষায় আমরা (ধরা), রেড ক্রিসেন্ট ব্লাড ব্যাংক, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতি,চট্টগ্রাম কলেজ ফাউন্ডেশন, বাংলাদেশ এক্স ক্যাডেট এ্যাসোসিয়েশন, দুর্বার, কর্ণফুলী রেজিমেন্ট এক্স ক্যাডেট এ্যাসোসিয়শনের আজীবন সদস্য হিসেবে জড়িত আছেন।

ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের প্রাক্তন আঞ্চলিক সমন্বয়কারী লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান পেশাগত জীবনে ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন, কোডেক, মমতা, যুগান্তর, সংশপ্তক,ব্লাস্ট, নওজোয়ান সহ বিভিন্ন সংস্থায় কর্মরত ছিলেন ।
সম্প্রতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য উদীয়মান বাংলাদেশের জুরিবোর্ড কর্তৃক মাদার তেরেসা সম্মাননা-২০২৩ এ ভূষিত হন।
বেতাগী আনজুমানে রহমানিয়ার সভাপতি ও বেতাগী

আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মোহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী) শাহজাদা লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমানকে আইওয়াইসিএম চট্টগ্রাম চ্যাপ্টার এর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস)’র সাধারণ সভা ও আহ্বায়ক কমিটি গঠিত

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) এর সাধারণ সভার মধ্যে দিয়ে সর্বসম্মতিক্রমে প্রকৌশলী মোঃ সোহরাব হোসেন আহ্বায়ক ও প্রকৌশলী মোঃ নাজমুল ইসলামকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি আজ ৫ মে, মঙ্গলবার বিকাল ৩.০০ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত আগ্রাবাদস্থ বিদ্যুৎ ভবন চট্টগ্রাম কার্যালয়ে গঠিত হয়। উক্ত সাধারণ সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন প্রকৌশলী মোঃ সিহাব উদ্দীন, প্রকৌশলী মোঃ সোরহাব হোসেন, প্রকৌশলী মোঃ সাজিদ, প্রকৌশলী মোঃ রায়হানুর রহমান রুহেল, প্রকৌশলী মোঃ সজীব উদ্দীন, প্রকৌশলী মোঃ ওলিউল ইসলাম, প্রকৌশলী মোঃ নূর ইসলাম, প্রকৌশলী আলাউদ্দীন সোহাগ, প্রকৌশলী মোঃ আনিছুর রহমান সহ অসংখ্য ডিপ্লোমা প্রকৌশলীনেতৃবৃন্দ। অনুষ্ঠিত সাধারণ সভায় নেতৃবৃন্দ বলেন- ফ্যাসিস্ট হাসিনা আমলে ডিপ্লোমা প্রকৌশলী সমিতিকে আওয়ামী লীগের লেজুড়বৃত্তি সংগঠনে পরিণত করেছিল ডিপ্লোমা প্রকৌশলী নামধারী কিছু চিহ্নিত সুবিধাভোগী।

১২ ফেব্রুয়ারি অবাধ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর প্রশাসনের সকল সেক্টরকে ফ্যাসিস্টমুক্ত-স্বতন্ত্র পেশাজীবী এবং বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবার আগে বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীনেতৃবৃন্দ ঐক্যবদ্ধ। সাধারণ ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি দাওয়া আদায়ে স্বতন্ত্র সংগঠন হিসেবে নতুন কমিটির নেতৃবৃন্দ সাধারণ প্রকৌশলীদের পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিপ্লোমা প্রকৌশলী সমিতি (ডিপ্রকৌস) ফ্যাসিস্ট মুক্ত হইল।

নিষিদ্ধ আ.লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের উত্তেজনা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের উত্তেজনা সৃষ্টি হয়েছে।সোমবার বিকেল ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের বার লাইব্রেরির প্রবেশমুখে নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে এ ঘটনা ঘটে।
আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের অভিযোগ, বিএনপি-সমর্থিত আইনজীবীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেন। তবে বিএনপি-সমর্থিত আইনজীবীরা এ অভিযোগ অস্বীকার করে দাবি করেন, দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দল-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবদুর রশিদের নেতৃত্বে একদল আইনজীবী মনোনয়নপত্র সংগ্রহ করতে বার লাইব্রেরিতে প্রবেশের চেষ্টা করলে প্রবেশমুখে তাদের বাধা দেওয়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের সদস্যরা বার লাইব্রেরির দরজা বন্ধ করে দেন।পরে আওয়ামী লীগ-সমর্থক বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ও সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নেতাকর্মীরা বার লাইব্রেরির সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

সভাপতি প্রার্থী আবদুর রশিদ অভিযোগ করে বলেন, তারা সাধারণ আইনজীবী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে তাদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ফলে তারা ফরম সংগ্রহ করতে পারেননি।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদস্যসচিব কামরুল ইসলাম চৌধুরী বলেন, বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই।

ঘটনার বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, মনোনয়নপত্র সংগ্রহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
প্রধান নির্বাচন কমিশনার রওশন আরা জানান, বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় নির্ধারিত রয়েছে এবং যেকোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। বাধার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

উল্লেখ্য, তপশীল অনুযায়ী, ৫ মে মনোনয়নপত্র বাছাই, ৬ মে আপত্তি শুনানি, ৮ মে মনোনয়ন প্রত্যাহার এবং ৯ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আর ২১ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আলোচিত খবর

ক্রুড অয়েলের সরবরাহ স্বাভাবিক উৎপাদনে ফিরবে একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল পরিশোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি।মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) আমদানি ব্যাহত হওয়ায় গত ১৪ এপ্রিল প্রতিষ্ঠানটির ক্রুড অয়েল প্রসেসিং ইউনিট বন্ধ হয়ে যায়। যার প্রভাব পড়ে পুরো রিফাইনারিতে। ক্রুড অয়েল (অপরিশোধিত তেল) সংকট কেটে যাওয়ায় উৎপাদনে ফিরছে রিফাইনারিটি।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৭ মে থেকে প্রতিষ্ঠানটির অপারেশন কার্যক্রম পুনরায় শুরু হবে। এদিকে, বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, চলতি মাসের শেষদিকে সংযুক্ত আরব আমিরাত থেকেও আরও এক লাখ টন ক্রুড অয়েল আসার কথা রয়েছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সূত্রে জানা গেছে, রিফাইনারিতে সাধারণত সৌদি আরবের এরাবিয়ান লাইট এবং সংযুক্ত আরব আমিরাতের মারবান ক্রুড অয়েল পরিশোধন করা হয়। প্রতিবছর চাহিদা অনুযায়ী প্রায় ১৫ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আমদানি করা হয়ে থাকে। কিন্তু সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় গত ১৮ ফেব্রুয়ারির পর আর কোনো ক্রুড অয়েল দেশে আসেনি।

এতে করে প্রথমবারের মতো উৎপাদন বন্ধ করতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি, যা ১৯৬৮ সালে বাণিজ্যিক উৎপাদন শুরুর পর নজিরবিহীন ঘটনা।পরবর্তীতে বিকল্প রুট ব্যবহার করে তেল আমদানির উদ্যোগ নেয় বিপিসি। এর অংশ হিসেবে লোহিত সাগর হয়ে সৌদি আরব থেকে ‘এমটি নিনেমিয়া’ নামের একটি জাহাজে এক লাখ টন ক্রুড অয়েল দেশে আনা হচ্ছে। জাহাজটি ৫ মে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছাবে এবং ৬ মে থেকে তেল খালাস শুরু হবে। ইস্টার্ন রিফাইনারির উপ-মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড শিপিং) মো. মোস্তাফিজুর রহমান জানান, সৌদি আরব থেকে আমদানি করা এক লাখ টন ক্রুড অয়েলবাহী একটি জাহাজ ৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। জাহাজ থেকে তেল খালাস শেষে ৭ মে থেকে পরিশোধন কার্যক্রম শুরু হবে। তিনি আরও বলেন, আপাতত ক্রুড অয়েলের বড় ধরনের কোনো সংকটের আশঙ্কা নেই। চলতি মাসেই আরও একটি জাহাজ তেল নিয়ে দেশে আসার কথা রয়েছে, ফলে সরবরাহ স্বাভাবিক থাকবে।

আরও পড়ুন

সর্বশেষ